শুভ হোক নতুন বছর
০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
বিদায় বলতে কষ্ট হয়,
তবু বিদায় বলতে হয়।
হ্যাঁ, জীবন থেকে আরও একটা বছর হারিয়ে গেলো। কী পেলাম আর কী হারালাম কিংবা কী পেলে ভালো হতো -এই হিসেব মেলানোর চেয়ে, আমরা বরং সামনের দিকে তাকাই; নতুন যে বছরটা আসছে, তাকে স্বাগত জানাই। নতুন বছরটা কেমন যাবে সেটা আমরা কেউ জানি না। আমরা শুধু শুভকামনা করতে পারি, আশায় থাকতে পারি সুসময়ের। যা পাওয়া হয়নি, তা নিয়ে হা-পিত্যেস করে লাভ নেই। নতুন উদ্যমে এ বছর সেটা কীভাবে পাওয়া যায়, সেই চেষ্টায় লেগে পড়তে হবে। নতুন বছরটি সবার খুব খুব ভালো কাটুক, আপনজনকে কাছে নিয়ে আনন্দে কাটুক। আমার জন্যও দোয়া করবেন। আমারও যেন ভালো কিছু হয়। আমরা সবাই মিলে যেন খুব খুব খুব ভালো থাকি। পৃথিবীর সকল প্রাণী শান্তি লাভ করুক।
নতুন বছর নতুন সুখ,
ভুলে সব কষ্ট-দুখ,
দেখতে চাই হাসিমুখ।
Happy New Year 2016
সর্বশেষ এডিট : ০১ লা জানুয়ারি, ২০১৬ রাত ১২:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি...
...বাকিটুকু পড়ুন
আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে...
...বাকিটুকু পড়ুনআচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন...
...বাকিটুকু পড়ুন
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন