somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোট থাকাই ভালো

০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মাথার ওপর ছাতার মতো থেকে নিজের ছায়ায় আমাকে রেখে সব প্রতিকূলতা থেকে বাঁচাতো বাবা। কখনও কখনও পরম মমতায় বুকে জড়িয়ে নিতো। খুব ভালো লাগতো তখন। ভালো লাগতো না তখন, যখন কোন ভুল করলে বা তাঁর কথার বাইরে গেলে বকা দিতো। ভাবতাম, আমি কবে বড় হবো? কবে স্বাধীন হবো? কবে বাবার কথা না শুনে নিজের ইচ্ছায় পথ চলতে পারবো, নিজের মতো করে? ঠিক সময়ে পড়তে না বসলে, আরেকটু বেশি টিভি দেখলে, আরেকটু দেরী করে বাসায় ফিরলে কী এমন ক্ষতি?

ছোটবেলায় বাবার অবাধ্য হইনি কখনও। বাবার পছন্দই ছিলো আমার পছন্দ। এমনকি উৎসবের দিনে বাবার পছন্দের জামা-কাপড়ই পড়তাম। আস্তে আস্তে বড় হতে থাকলাম, আর আমারও একটা নিজস্ব পছন্দ সৃষ্টি হলো। স্বাভাবিক, মানুষ আলাদা হলে কিছুটা হলেও ভিন্নতা থাকবেই। ঢাকায় লোকাল বাসে ভাড়া দুই-এক টাকা বেশি নিলেও আমি প্রতিবাদ করতাম। বাবা বলতো, "এক-দুই টাকার জন্য ঝামেলা করে বড় বিপদ ডেকে না আনাই ভালো। আমি যতক্ষণ আছি, আমার সাথে চললে আমার কথামতো চলবি। আমি না থাকলে নিজের বুদ্ধিতে চলিস।"

এরপর নটরডেম কলেজে ভর্তি হয়ে হোস্টেলে থাকার সময় বুঝলাম, জীবনটা এত সহজ না। ফোন করে বাবার কাছে উপদেশ চাইতাম, কী করবো, কোনটা করলে ভালো হয়- জানতে চাইতাম। বাবা বলতো, "এখন থেকে নিজের সিদ্ধান্ত নিজে নিতে শেখ। আমি যখন থাকবো না, তখন কী করবি?"

তার দুই বছর পরেই বাবা আর থাকলো না, সত্যিই। ভাবতে খুব কষ্ট হয় আজও। গত ৯ বছরে সব সিদ্ধান্তই নিজের বুদ্ধিতে নিয়েছি, যেটা ভালো বুঝেছি সেটাই করেছি। আর বারবার আশেপাশে তাকিয়ে বাবাকে খুঁজেছি। ভেবেছি, বাবা থাকলে এই পরিস্থিতিতে কী করতো? ছোটবেলার সেই বহুল প্রত্যাশিত স্বাধীনতা পেয়েও আমি এখন খুশি নই। মাথার ওপর ছাতার মতো, বুকে জড়িয়ে রাখার মতো কারো অভাব অনুভব করি প্রতি মুহুর্তে। এখন বুঝি, ছোট থাকাই ভালো। বড় হলেই দায়িত্ব এসে ঘাড়ে চাপে। মনে পড়ে শৈশব।

-দেব দুলাল গুহ (দেবু ফরিদী) ।

উৎসর্গঃ কবি বাবু ফরিদী।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:০২
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×