somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

"চুমু খেয়েছি, বেশ করেছি!"

০৬ ই জানুয়ারি, ২০১৬ রাত ৮:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কদিন আগেও চাউর হয়েছিলো, বলিউডের জনপ্রিয় ও আলোচিত জুটি ক্যাটরিনা কাইফ ও রণবীর কাপুর এর মধ্যে নাকি ছাড়াছাড়ি হয়ে গেছে! অথচ, তাঁরাই নাকি আবার নতুন বছরের শুরুটা উদযাপন করবেন মেক্সিকোতে, শোনা গিয়েছিলো এমনটাও! যেহেতু তাঁরা দুজনই নিজেদের সম্পর্কের ব্যাপারগুলো সবসময় কঠোর গোপনীয়তার ভেতর লুকিয়ে রাখেন, সেহেতু তাঁদের সম্পর্কে সুস্পষ্ট ধারণা পাওয়াটা কঠিনই বৈকি! তবে এবার মুম্বাই মিররের এক ফটোসাংবাদিকের ক্যামেরায় ধরা পড়েছেন দুজন, চুম্বনরত অবস্থায়! নাহ, গোপন ব্যাপারগুলো আর বুঝি গোপন রাখা গেলো না!

ভাবছেন, এমন কাণ্ডে নিশ্চয়ই চটেছেন ক্যাটরিনা-রণবীর? মোটেই না। ক্যাটরিনা বরং ব্যাপারটাকে স্বাভাবিকভাবেই নিয়েছেন। এই প্রসঙ্গে জানতে চাওয়া হলে ‘চুমু খেয়েছি বেশ করেছি’ মনোভাব নিয়ে ক্যাটরিনা জানান, ভালোবাসার মানুষটির আলিঙ্গন পাওয়াটা সবসময়ই দারুণ ব্যাপার।

প্রসঙ্গত, ক্যাটরিনার নতুন ছবি ‘ফিতুর’ এ অভিনেতা আদিত্য রায় কাপুরের সাথেও ছবির পোস্টারে ঠিক একই রকমের রোমান্টিক ভঙ্গি ফুটে উঠেছে। সাংবাদিকরাও কম যান না। প্রশ্ন করেই বসলেন- তবে কি পোস্টারের আবহটাই বাস্তবে নতুন করে সৃষ্টি করতে চাইলেন ক্যাট তাঁর প্রেমিক রণবীরের সাথে?

বিস্ময়ের সাথে ক্যাটরিনার অভিব্যক্তি, “ছবিটা কই? পত্রিকায়? হে ঈশ্বর...” আদিত্য তাঁকে থামিয়ে বললেন, “ও আচ্ছা! আমাকে ফটোশপ করে সরিয়ে সেখানে রণবীরকে জায়গা দেয়া হচ্ছে, তাইনা?” মজাটা ধরতে পেরে ক্যাটরিনাও মজা করলেন, “মোটেই না, আমি তোমাকে ছবি থেকে কখনোই সরাবো না।”

যে ছবিটা নিয়ে এত আলোচনা, আসলেই কী ছিলো সেই ছবিতে?

ছবিটা তুলেছিলেন মুম্বাই মিররের আলোকচিত্রী রাজু শেলার। তিনি জানান, গত মঙ্গলবার ‘ফিতুর’ ছবির শ্যুটিং শেষে প্রচণ্ড ক্লান্ত ক্যাটরিনা বাসায় ফেরেন রাত সাড়ে ১০টার দিকে। রণবীর সেখানে আনুমানিক রাত ৯টা থেকেই ছিলেন, ব্যালকোনিতে বসে পান করছিলেন। ক্যাটরিনা প্রবেশের পর দুজন একসাথে আলিঙ্গন করেন, চুমু খান এবং প্রায় ঘন্টাখানেক গল্প করে কাটান। তখনই নিচে ওৎ পেতে থাকা আলোকচিত্রী এই ছবিটি তুলে ফেলেন! তাঁরা কী আর জানতেন, তাঁদের এই ব্যক্তিগত জীবনেও হানা দিয়ে কেউ এত নিচ থেকেও ছবি তুলে ব্যাপারটা রটিয়ে দেবে?

-টাইমস অব ইন্ডিয়া অবলম্বনে দেব দুলাল গুহ।
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

লিখেছেন জায়েদ হোসাইন লাকী, ০৬ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৫০



রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল

আমি... ...বাকিটুকু পড়ুন

ছবি ব্লগ - ছোঁয়া

লিখেছেন হুমায়রা হারুন, ০৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৭

আজ বৃষ্টি তাকে প্রথম ছুঁয়েছে। ওর স্পর্শে তার সমস্ত সত্তা যেন হীরের মত স্বচ্ছ স্ফটিকে ছেয়ে গেছে। বৃষ্টি বলেছে, সে আকাশের কাছে গিয়েছিল। মেঘের কাছে... ...বাকিটুকু পড়ুন

কলকাতায় নিয়মিত যারা যাতায়ত করেন তারা এই প্রশ্নের মূখোমুখি হবেন প্রায়ই।

লিখেছেন ইমরান আশফাক, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৩

আচ্ছা, আপনাদের মধ্যে যারা কলকাতায় যাতায়ত করে থাকেন তারা স্হানীয়দের কাছেকি এই প্রশ্নটির মূখোমুখী হয়েছেন নিয়মিতভাবে: দেশভাগের সময় বাংলাদেশকে দেয়া হয়েছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠ মুর্শিদাবাদ আর ভারতকে দেয়া হয়েছিলো খুলনা... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৭ ই নভেম্বর, ২০২৬ রাত ২:২৯


আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ০৭ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:১৭


প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর

আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন

×