somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভাসমান স্টেশনে রকেটের সফল অবতরণ

১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কথায় বলে, ‘সাফল্য আসার আগ পর্যন্ত চেষ্টা থামিও না’। যুক্তরাষ্ট্রের মহাকাশ পরিবহন প্রতিষ্ঠান স্পেসএক্সও চেষ্টা থামায়নি। অনেক দিনের প্রচেষ্টার পর অবশেষে সফলতা এসেছে। প্রথমবারের মতো সাগরে ভাসমান একটি চালকহীন বিমান (ড্রোন) অবতরণ কেন্দ্রে সফলভাবে নেমেছে প্রতিষ্ঠানটির ‘ফ্যালকন ৯’ রকেটের একটি অংশ।

৮ এপ্রিল বিকেলে আটলান্টিক মহাসাগরে ভাসমান এক স্টেশনে (জাহাজ) এই অবতরণের প্রক্রিয়াটি সম্পন্ন হয়। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বিকেল ৪টা ৪৩ মিনিটে কেপ কার্নিভ্যাল এয়ার ফোর্স স্টেশন থেকে রকেটটির উড্ডয়ন করানো হয়। আন্তর্জাতিক মহাকাশ কেন্দ্র থেকে ঘুরে এসে এটি আবার পৃথিবীতে নেমে আসে, অবতরণ করে সফলভাবে। উড্ডয়নের পর এক সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির প্রধান এলন মাস্ক মজা করে বলেন, এর বিশেষত্ব হলো, অবতরণের স্থানে কোনো রকম গর্ত সৃষ্টি না করেই এটি সফলভাবে অবতরণ করেছে।

রকেট অবতরণের এই সফলতা সম্ভাবনার দারুণ এক দুয়ার খুলে দিল। এখন চাইলেই পৃথিবী থেকে প্রয়োজনীয় কিছু আন্তর্জাতিক মহাকাশ স্টেশন বা মহাকাশের অন্য কোথাও নিয়ে যাওয়া এবং সেখান থেকে আবার কিছু পৃথিবীতে ফেরত আনা যাবে, একই রকেট ব্যবহার করে! ফলে নষ্ট হবে না রকেট; বাঁচবে অর্থ এবং সময়। তবে প্রকাশিত ছবিতে দেখা যায়, নির্ধারিত স্থানের কয়েক ইঞ্চি পাশে রকেটটি অবতরণ করে। ফলে এ নিয়ে আরও কাজ করার দরকার আছে।

ই-কমার্স সাইট অ্যামাজনের প্রধান নির্বাহী জেফ বেজসের প্রতিষ্ঠান ব্লু অরিজিন এবং স্পেসএক্স এই প্রকল্পে বেশ কিছু সময় ধরে মিলিতভাবে কাজ করছে। এই সফলতার সূত্র ধরে ব্যবহৃত রকেটগুলোকে ভবিষ্যতের উড্ডয়নের কাজে পুনরায় ব্যবহার করা যাবে, যা সময় এবং অর্থ বাঁচাবে। এখন থেকে নিয়মিতই এ ধরনের উড্ডয়ন সম্পন্ন করা হবে। মাস্ক বলেন, ‘পুনরায় ব্যবহারের বিষয়টি গুরুত্বপূর্ণ। তবে এ কাজে আমাদের পুরোপুরি সফল হতে আরও কয়েক বছর সময় লেগে যাবে।’

ঐতিহাসিক এই উড্ডয়ন নিয়ে স্পেসএক্সের কর্মকর্তাদের মধ্যে প্রচুর উৎসাহ-উদ্দীপনা দেখা দেয়। এমনকি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা এক টুইটার বার্তায় বলেন, ‘সাগরে রকেটের অবতরণের জন্য স্পেসএক্সকে অভিনন্দন জানাই। মহাকাশ গবেষণায় যুক্তরাষ্ট্রের আজকের নেতৃত্বের পেছনে রয়েছে আপনাদের মতো উদ্ভাবক এবং নাসা।’

দেব দুলাল গুহ,
সূত্র: সিএনএন
সর্বশেষ এডিট : ১৬ ই এপ্রিল, ২০১৬ সন্ধ্যা ৬:৪৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমরা কি তাহলে গুহা যুগে ফেরত যাচ্ছি?

লিখেছেন জ্যাক স্মিথ, ৩০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৫০



বিশ্ব যেখানে উন্নতির প্রতিযোগিতা করছে, কীভাবে জীবনমান আরও উন্নত এবং সহজ করা যায় তা নিয়ে চিন্তাভাবনা করছে আর আমরা ঠিক তার উল্টো পথে হাঁটছি। চারদিকে ভয়াবহ অবস্থা!! চাঁদাবাজি, খুন,... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?

লিখেছেন রাবব১৯৭১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:২৯

বাংলাদেশ কি অন্যের যুদ্ধ লড়বে, নাকি নিজের দেশকে আগে রক্ষা করবে?
============================================
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে যে নতুন যৌথ প্রতিরক্ষা চুক্তি হয়েছে, সেখানে বাংলাদেশকে যুক্ত করার আলোচনা চলছে। বাংলাদেশের পক্ষ... ...বাকিটুকু পড়ুন

।। রাশিয়ার মতো বাংলাদেশে হামলা করুক ভারত।।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:১২


আমি আজ পর্যন্ত আম্লিগে কোন ভালোমানুষ খুঁজে পাইনি। আম্লিগ মানেই ইয়ের বাচ্চা। আম্লিগ মননে মগজে ধর্ষক, লুন্ঠনকারী, দেশদ্রোহী ও পাচারকারী। এদের মাঝে কোন কালেই কোন ভালোমানুষ ছিলোনা বর্তমানেও নেই... ...বাকিটুকু পড়ুন

ইয়ামানাকা ফ্যাক্টরস

লিখেছেন কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭


ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই... ...বাকিটুকু পড়ুন

Movie-Obsession(2026)

লিখেছেন ডি এইচ তুহিন, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:৫৯

বিশিদবার রাতে খুব বাজে আর একটা ছিনেমা দেখলাম। ভাই-রে ভাই কি বলবো, ঐ রাতে আর ঘুমাতে পারি নাই। মানে দেখার পর থেকে এখনো গা শিরশির করছে। চোখ বন্ধ করলেও চোখের... ...বাকিটুকু পড়ুন

×