somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

দ্রুত রক্তচাপ মাপার নিরবিচ্ছিন্ন এক প্রযুক্তি

১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


দেব দুলাল গুহ

রক্তের চাপ নির্ণয়ের বর্তমান পদ্ধতিটি যথেষ্ট বিশ্বাসযোগ্য হলেও এটি খুব বেশি দ্রুত নয়। আরেকটি দুর্বলতা হলো, এই যন্ত্র দিয়ে রক্তচাপের পরিমাণ নিরবচ্ছিন্নভাবে পাওয়া যায় না। নতুন প্রযুক্তি উদ্যোগ (স্টার্টআপ) ‘ব্লুমিও’ এবার নতুন এক উপায়ে রক্তচাপ পরিমাপের চেষ্টা করেছে। যুক্তরাষ্ট্রের এই প্রতিষ্ঠানটি এমন যন্ত্র তৈরি করছে, যা হাতের ওপর চাপ না দিয়ে সহজে কম সময়ে নির্ভুল এবং নিরবচ্ছিন্নভাবে রক্তচাপ মেপে দেবে। এ যন্ত্রে রাডারের মতো প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। যা বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গের মাধ্যমে রক্তের চাপ পর্যবেক্ষণ করবে।

ব্লুমিওর সহপ্রতিষ্ঠাতা এবং প্রধান নির্বাহী কর্মকর্তা ক্যাথেরিন লিয়াও জানিয়েছেন, প্রাথমিকভাবে বাহুবন্ধনীর আকারে এটি বানানোর চেষ্টা চলছে, যা হৃৎপিণ্ডের সমান উচ্চতায় হাতের ওপরের অংশে পরা যাবে। ২০১৭ সালের গ্রীষ্ম বা শরৎকালে যন্ত্রটি বাণিজ্যিকভাবে বাজারজাত করার আশা করছে প্রতিষ্ঠানটি। এর দাম ২০০ থেকে ৪০০ ডলারের মধ্যে থাকতে পারে। উচ্চ রক্তচাপ এবং হৃদ্রোগের রোগীদের মধ্যে যাঁরা নিরবচ্ছিন্নভাবে রক্তচাপের পরিমাপ জানতে চান, তাঁদের মধ্যে পণ্যটি ব্যাপক সাড়া ফেলবে বলে আশা করছে এই প্রতিষ্ঠান।



রক্তচাপ মাপার যন্ত্রটি বাহুবন্ধনীর মতো পরা যাবে। যদি সত্যিই নিখুঁতভাবে এমন এক যন্ত্র উদ্ভাবনে সক্ষম হয় প্রতিষ্ঠানটি, তাহলে এটা হবে জীব-পদার্থবিজ্ঞানের জগতে বড় এক অগ্রগতি। ব্লুমিও এমন এক সেন্সর তৈরি করছে, যা রক্তচাপের গতিপথ বের করতে পারবে। লিয়াও জানান, এই যন্ত্রে দুটি রাডার অ্যানটেনা ব্যবহার করা হবে। এগুলোর কাজ হবে প্রতিটি হৃৎস্পন্দনের (হার্টবিট) চাপ-তরঙ্গ লিপিবদ্ধ করা এবং দুটি অ্যানটেনার মধ্যবর্তী দূরত্বে তরঙ্গের গতি বিবেচনায় এনে রক্তচাপকে বীজগাণিতিক আকারে রূপ দেওয়া। এরপর রক্তচাপের পরিমাপ এবং হৃৎস্পন্দনের তথ্য অ্যাপের মাধ্যমে তৎক্ষণাৎ চলে যাবে আইফোনের পর্দায়। প্রথম ২৪ ঘণ্টায় যন্ত্রটি সময়ের সঙ্গে ব্যবহারকারীর রক্তের চাপের একটা প্রাথমিক ধারণা নিয়ে নেবে। এরপর মাঝেমধ্যে এটি ব্যবহার করে রক্তচাপের পরিবর্তনটা দেখা যাবে।

তবে যন্ত্রটি তৈরির কাজ এখনো প্রাথমিক পর্যায়ে আছে। যুক্তরাষ্ট্রের খাদ্য এবং ওষুধ প্রশাসন (এফডিএ) থেকে দ্বিতীয় শ্রেণির চিকিৎসা যন্ত্রের স্বীকৃতি চেয়েছে প্রতিষ্ঠানটি। যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির গবেষক রিচ ফ্লেচার জানিয়েছেন, এই প্রযুক্তির সাহায্যে সর্বোচ্চ নিখুঁত মান পাওয়া না গেলেও রাডার ব্যবহার করে রক্তচাপ নির্ণয়ের দরকারি যন্ত্র তৈরি করা খুবই সম্ভব।


সূত্র: এমআইটি টেকনোলজি রিভিউ
সর্বশেষ এডিট : ১৮ ই এপ্রিল, ২০১৬ রাত ৮:২১
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

এক সেকেন্ডের নেই ভরসা

লিখেছেন রূপক বিধৌত সাধু, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৩


সংসারের শত দায়িত্ব কাঁধে। ধাপে ধাপে সব পালন করতে হবে। মোটরসাইকেল নিয়ে ভালো মনে রাস্তায় নামলেন রাইড শেয়ার করবেন বলে। হঠাৎ একটা প্রাইভেট কারের সাথে ধাক্কা লাগল। আপনি রাস্তায়... ...বাকিটুকু পড়ুন

অসমাপ্ত নীহারিকা - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৮ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৪৭



বিশ্ববিদ্যালয়ে আমাকে দেখলে মানুষের প্রথম যে কথাটা মনে হতো, তা হলো—ছেলেটার নিশ্চয়ই কোনো সমস্যা আছে।
কালো জিনস। কালো টি-শার্ট। টি-শার্টে কখনো Behemoth, কখনো Slayer, কখনো Cannibal Corpse। কানে হেডফোন। চোখে... ...বাকিটুকু পড়ুন

ভবিষ্যতের জন্য শুভকামনা

লিখেছেন সৈয়দ কুতুব, ২৯ শে অক্টোবর, ২০২৬ রাত ১২:১৮


বাংলাদেশের সমাজে একটি নীরব বিপ্লব ঘটে গিয়েছে। দুই বছর আগে ব্লগে অ্যাকাউন্ট খোলার পর থেকে এই পরিবর্তন নিয়ে কম করে হলেও বিশটির বেশি পোস্ট লিখেছি। এই বিপ্লবের সাথে... ...বাকিটুকু পড়ুন

অনন্ত সেই ভালবাসার স্রোত

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ৭:৫৬

অনন্ত সেই ভালবাসার স্রোত



সময় চলেছে তার আপন খেয়ালে,
নদীর স্রোতেরা হারায় কালের বুকে;
আমি শুধু এক অনন্তকাল ধরে,
ডুবে আছি প্রিয়, তোমার চাওয়া পাওয়ার ওই সুখে।

বাহিরের সব নিয়ম চলুক তার মতো,
মহাবিশ্ব... ...বাকিটুকু পড়ুন

চলার পথে ক্ষণিক দেখা – (১১)

লিখেছেন খায়রুল আহসান, ২৯ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:০২

পূর্বের পোস্টঃ ক্ষণিকের দেখা, মায়াময় এ ভুবনে -১০


অবশেষে আমার কিছু কথা শুনে ওরা হাসিতে ফেটে পড়লো। সবার মুখে ছিল উজ্জ্বল হাসি।

আজ দুপুরে একটি এলাকার মাসজিদ সংলগ্ন পুকুর... ...বাকিটুকু পড়ুন

×