somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গুগল ক্রোমের গতি কমে গেলে যা করবেন

২৭ শে জুন, ২০১৬ রাত ৯:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বিশ্বের প্রায় অর্ধেক ইন্টারনেট ব্যবহারকারী ওয়েবসাইট দেখার সফটওয়্যার বা ব্রাউজার হিসেবে বেছে নেন গুগল ক্রোম। জনপ্রিয়তার বিচারে তাই এটি যে শীর্ষে, তা বলার অপেক্ষা রাখে না। আবার কম্পিউটারের গতি কমিয়ে দেয় বলেও দুর্নাম আছে একসঙ্গে অনেক ট্যাব খুলে রাখা, অপ্রয়োজনীয় এক্সটেনশন যুক্ত করা এবং অনেক প্লাগ-ইনসের ব্যবহার আপনাকে ঝামেলায় ফেলতে পারে। এখানে তাই কিছু চটজলদি পরামর্শ দেওয়া হলো। এগুলো অনুসরণ করে গুগল ক্রোমের গতি বাড়িয়ে আপনার কম্পিউটারের কর্মক্ষমতা বাড়াতে পারেন।

অব্যবহৃত প্লাগ-ইন সরিয়ে ফেলুন
ক্রোমের অ্যাড্রেস বারে ‘chrome://plugins’ লিখে এন্টার করুন। প্লাগ-ইনসের তালিকা দেখাবে। প্লাগ-ইন ব্যবহার করেন না কিংবা কম ব্যবহার করা হয়, সেটি Disable
করে দিন।

বাকি প্লাগ-ইন আয়ত্তে রাখুন
অপ্রয়োজনীয় প্লাগ-ইনস মুছে দেওয়ার পর যেগুলো থাকে, সেগুলো যেন ক্রোমের ওপর কম প্রভাব ফেলে সে ব্যবস্থা করে রাখতে পারেন। প্রয়োজন বাদে বাকি সময় এগুলো থামিয়ে রাখা যায়। এ জন্য সেটিংসে গিয়ে একদম নিচে show advanced settings-এ ক্লিক করে privacy-এর নিচের content settings-এ ক্লিক করুন। এরপর plugins থেকে Let me chose when to run plug-in content নির্বাচন করে দিন। এরপর থেকে ফ্লাশ ভিডিওর মতো প্লাগ-ইনসগুলো কার্যকর হওয়ার আগে আপনার অনুমতি নেবে।

অপ্রয়োজনীয় এক্সটেনশন সরিয়ে ফেলুন
এক্সটেনশন অনেক সময় কম্পিউটারের মেমোরি ব্যস্ত রাখে। ফলে কমে যেতে পারে কম্পিউটারের গতি। ক্রোমের অ্যাড্রেস বারে ‘chrome://extensions’ লিখে এন্টার করুন। প্রতিটা এক্সটেনশনের পাশে enabled-এর টিক চিহ্ন তুলে দিলে সেটি কাজ করা বন্ধ হয়ে যাবে। একেবারে মুছে ফেলতে পাশের ডাস্টবিন আইকনে ক্লিক করুন।

অদরকারি ট্যাব বাতিল করুন
Great suspender-এর মতো এক্সটেনশন ব্যবহার করতে পারেন, যা নির্ধারিত সময়ের বেশি অকার্যকর থাকলে নিজে থেকেই ট্যাব অকার্যকর (সাসপেন্ড) করে দেয়। ফলে ট্যাবটি মেমোরি দখল করে রাখবে না। আবার দরকার পড়লে শুধু একটি ক্লিকই যথেষ্ট, পুনরায় লোড হয়ে যাবে ট্যাবটি। সমস্যা একটাই, ওয়েবসাইটটির ঠিকানা পরিবর্তন হলে কিংবা ইন্টারনেট সংযোগ না থাকলে ওই ট্যাবের ওয়েবপেজটি তখন আর লোড হবে না।

ব্রাউজার সেশন সংরক্ষণ করে রাখুন
একটি একটি করে ট্যাব সাসপেন্ড না করে কম্পিউটারের মেমোরির ব্যবহার কমিয়ে রাখতে ব্যবহার করতে পারেন TabCloud+ (https://goo.gl/MUXz7o) এবং Session Buddy (https://goo.gl/wCa5Rj)-এর মতো এক্সটেনশন। এগুলোর সাহায্যে গোটা ব্রাউজারের সবগুলো ট্যাবের তথ্য একসঙ্গে সংরক্ষণ করে রাখতে পারবেন। এরপর ট্যাব মুছে ফেললেও সমস্যা নেই।

‘ব্যাকগ্রাউন্ড প্রিফেচিং’ বন্ধ রাখা
আপনার ব্রাউজিংয়ের অভ্যাস পর্যবেক্ষণ করে ক্রোম নিজে থেকেই বুঝতে চেষ্টা করে এরপর আপনি কোথায় যেতে পারেন। সে অনুযায়ী ব্যাকগ্রাউন্ডেই কিছু পেজ খুলে রাখে ক্রোম। এই সুবিধার নাম প্রিফেচিং। এটি বন্ধ করতে আগের মতোই Show advanced settings-এর প্রাইভেসিতে গিয়ে Use prediction service to load pages more quickly এর পাশের টিক তুলে দিন। তবে এতে ব্রাউজিং গতি কমে যেতে পারে।

‘ডেটা সেভার’ ব্যবহার করুন
ওয়েবসাইট লোড হতে বেশি সময় লাগার পেছনের কারণ ইন্টারনেটের ধীরগতিও হতে পারে। ‘ডেটা সেভার’ কাজে আসতে পারে। এতে ক্রোমের প্রতিটি পাতায় কম তথ্য লোড হয়। ডেটা সেভার এক্সটেনশন নামিয়ে নেওয়ার ঠিকানা: https://goo.gl/RQzk75

পরামর্শ প্রদানেঃ দেব দুলাল গুহ
সর্বশেষ এডিট : ২৭ শে জুন, ২০১৬ রাত ৯:১৮
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যারা জানেন না তাদের জন্য! কফি এনিমা (Coffee Enema)!

লিখেছেন সাহাদাত উদরাজী, ২৫ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৩৩

কফি এনিমা হলো মলদ্বার দিয়ে কোলন বা বৃহদন্ত্রে তরল কফি প্রবেশ করিয়ে পেট পরিষ্কার করার একটি বিকল্প পদ্ধতি। নিচে এটি শরীরে দেওয়ার সাধারণ প্রক্রিয়াটি ধাপে ধাপে উল্লেখ করা হলোঃ

প্রয়োজনীয় উপকরণ... ...বাকিটুকু পড়ুন

মিলাদুন্নবী: ভালোবাসার নবী, মানবতার শ্রেষ্ঠ আদর্শ

লিখেছেন জুয়েল তাজিম, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:১৮


মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন বা মিলাদুন্নবী শুধু একটি ঐতিহাসিক স্মরণদিন নয়; এটি মানবতার জন্য এক মহান আদর্শের কথা স্মরণ করার উপলক্ষ। তাঁর আগমন ছিল এমন এক... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ একটি পরিচ্ছন্ন শৌচাগার

লিখেছেন রাজসোহান, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৪৮



বাড়িটা দেখতে বাড়ির মতো না, যেনো একটা ঘোষণা। দ্যাখো, আমি কে।

গেটে দুইটা সিংহ, পাথরের, মুখ হাঁ করা; সিংহ দুইটা কী পাহারা দিচ্ছে তারা নিজেরাও জানে না। ভিতরে উঠান... ...বাকিটুকু পড়ুন

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?

লিখেছেন রাবব১৯৭১, ২৫ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৫০

মাদ্রাসায় শিশুর নিরাপত্তা কোথায়?
====================
একটি ১১ বছরের শিশু যার বয়স খেলাধুলা, পড়াশোনা আর স্বপ্ন দেখার। সেই শিশুকে যদি যৌন নির্যাতনের শিকার হতে হয় এবং তার গর্ভে একটি সন্তান জন্ম নেয়, তাহলে... ...বাকিটুকু পড়ুন

প্রাথমিক বিদ্যালয়ে মক্তব চালু করলে শিশুরা ফিরে আসবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে আগস্ট, ২০২৬ রাত ২:৪২


ববি হাজ্জাজ প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী। মুসা বিন শমসেরের ছেলে। মন্ত্রী হওয়ার পর থেকে পুরো দেশ চষে বেড়াচ্ছেন। নতুন দায়িত্ব পেয়েছেন, নতুন নতুন আইডিয়া দিচ্ছেন। মনে হয়,... ...বাকিটুকু পড়ুন

×