প্রতিটি মানুষই চিন্তা-চেতনা বিচার-বিবেচনার দিক থেকে একে অন্যের থেকে আলাদা। সবাই যদি একইরকম করে সবকিছু ভাবতো, তাহলে পৃথিবীতে কোন বৈচিত্র্য থাকতো না। সবার পছন্দ যদি এক হতো, তবে সবাই ক্যাটরিনা কাইফ অথবা ঐশ্বরিয়া রাই বচ্চনকেই বিয়ে করতে চাইতো, যার ফলাফল শুভ হতো না। আপনি যা ভাবছেন সেটাই একমাত্র ঠিক, বাকি সবার ভাবনা ভুল --এমনটা ভাবলে আপনি ভুল করবেন। অন্যের মতামতকে গুরুত্ব দিন, সহ্য করার ক্ষমতা বাড়ান।
.
নানান জনের নানার মত, ভিন্ন ভিন্ন ধর্ম ও আচরণ ব্যবস্থা আছে বলেই এই পৃথিবীটা এতো বৈচিত্র্যময়, এতো সুন্দর। একে সুন্দর রাখতে চাইলে, পরবর্তী প্রজন্মের জন্য বাসযোগ্য করে রেখে যেতে চাইলে, ভিন্ন মতকেও বাঁচিয়ে রাখতে হবে। তা নাহলে এমন একদিন আসবে, যখন ঐ একমতের মাঝেও আবার উপমতের সৃষ্টি হবে, যার ফলশ্রুতিতে এক পর্যায়ে নিজেরা নিজেরাই মারামারি করে মরতে হবে।
-দেব দুলাল গুহ।
সর্বশেষ এডিট : ১৪ ই সেপ্টেম্বর, ২০১৬ রাত ১০:০৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




