somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জোর করে ভালোবাসা পাওয়া যায় না

০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১০:৩০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দুটি মনের মিলনের নাম ভালোবাসা। দুটি দেহের মিলনের বিষয় আসে পরে, আগে দরকার মনের মিল। খুব কাছে না গিয়ে দূর থেকেও কাউকে ভালোবাসা যায়। সারাজীবন একসাথে থাকতে পারে, এক হতে পারে ক'জন? দুজনের সম্মতি বা ইচ্ছা থাকার পরেও অনেক সময় সেটা সম্ভব হয় না। তাই বলে কি ভালোবাসা নিঃশেষ হয়ে যায়? নাহ, প্রকৃত ভালোবাসা কখনও ফুরিয়ে যায় না।
>
একটা মেয়েকে একটা ছেলের ভালো লাগতেই পারে। মেয়েটির জন্য বুকের ছোট্ট একটা কোণে একটুখানি ভালোবাসাও হয়তো জায়গা করে নিতে পারে। কিন্তু এর মানে এই নয় যে মেয়েটিরও এই ছেলেটিকেই ভালো লাগবে বা ছেলেটিকে মেয়েটিও ভালোবাসবে। এসব ক্ষেত্রে বেশিরভাগ ক্ষেত্রেই মেয়েরা খুব কনফিউজড থাকে। কিন্তু তাই বলে জোর করে তো ভালোবাসা হয় না। জোর করে আপনি যখন একটি মেয়েকে পেতে চাইবেন, আপনি তখন তার ভালোবাসা না পেয়ে ঘৃণা পাবেন।
>
প্রেমে ব্যার্থ হয়ে যে ছেলেটি আজ সিলেটের এমসি কলেজে একটি মেয়েকে কুপিয়ে জখম করলো, আপনার কি ধারণা সে এভাবে ঐ মেয়ের ভালোবাসা পাবে? ঐ মেয়ে তো বেঁচে ফেরে কিনা তা নিয়েই সন্দেহ, আমার বিশ্বাস পৃথিবীর কোনো মেয়েই এমন ছেলেকে ভালোবাসতে পারে না। ছেলেটি আসলে মেয়েটিকে ভালোবাসেনি, ভালোবেসেছে মেয়েটির দেহকে, ওর সৌন্দর্যকে। এর নাম ভালোবাসা নয়। অন্তত আমি একে ভালোবাসা বলতে রাজি নই।
>
ভালোবাসা হলো এমন এক স্বর্গীয় স্বত্বা, যা সত্যি সত্যি কারো মনে কারো জন্য জন্ম নিলে আজীবন অক্ষত থাকে। সব সময় যে ভালোবাসা পরিণতি পায়, তা নয়। ভালোবাসার মানুষটিকে নিজের কাছে রাখতেও পারা যায় না সব সময়। মেয়েটির হয়তো আপনার সাথে না হয়ে অন্য কারো সাথে বিয়ে হয় গেলো। তাই বলেই কি আপনার ভালোবাসা শেষ হয়ে গেলো, ব্যার্থ হয়ে গেলো? আমি সেটা মনে করিনা। আপনার বরং খুশি থাকা উচিৎ মেয়েটির সুখে থাকা দেখে। পরের ঘরে থাকলেও সেই মেয়েটি যদি ভালো থাকে, আপনি তাকে ভালোবেসে থাকলে তাতেই আপনার সুখ। কিছুদিন পর মেয়েটির গর্ভের সন্তান আপনাকে হয়তো 'বাবা' না ডেকে 'মামা' ডাকবে, তবুও আপনি গর্ভাবস্থায় বন্ধুর মতো মেয়েটির ভালো-মন্দের খোঁজখবর রাখবেন। একদিন আপনিও হয়তো কাউকে ভালোবেসে বিয়ে করবেন। কিন্তু ঐ মেয়েটির প্রতি আপনার ভালোবাসা হয়তো সেভাবেই থেকে যাবে। আমার মনে হয় মানুষের জীবনে প্রেম একবার নয়, বারবারও আসতে পারে। আর যদি কোনো মেয়ে আপনাকে কথা দিয়ে কথা না রাখে, ছলনা করে থাকে, তবুও মেয়েটিকে আপনি ভালোবেসে থাকলে তার ক্ষতি আপনি করতে পারবেন না। ক্ষতি করার চিন্তা বাদ দিয়ে আপনি বরং ওকে ওর মতো সুখে থাকতে দিন। একদিন মেয়েটি নিশ্চয়ই বুঝবে, আপনার ভালোবাসা কতোটা খাঁটি ছিলো।

দেব দুলাল গুহ / দেবু ফরিদী
সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১৬ রাত ১০:৩১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

লিখেছেন নতুন নকিব, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৩:৩০

পানি: জীবনের উৎস, আল্লাহর রহমতের অবিরাম ধারা এবং সৃষ্টিতত্ত্বের বৈজ্ঞানিক বিশ্লেষণ

ছবি, অন্তর্জাল থেকে নেওয়া।

পানি এই একটি শব্দে লুকিয়ে আছে সৃষ্টির রহস্য, জীবনের ধারা এবং মহান আল্লাহ তাআলার অফুরন্ত... ...বাকিটুকু পড়ুন

আমাদের গ্রামের গল্প

লিখেছেন রাজীব নুর, ০১ লা এপ্রিল, ২০২৬ বিকাল ৪:২৪



একসময় আমাদের গ্রামটা খাটি গ্রাম ছিলো।
একদম আসল গ্রাম। খাল-বিল ছিলো, প্রায় সব বাড়িতেই পুকুর ছিলো, গোয়াল ঘর ছিলো, পুরো বাড়ির চারপাশ জুড়ে অনেক গাছপালা ছিলো। বারো মাস... ...বাকিটুকু পড়ুন

রাসূলের (সা.) একমাত্র অনুসরনীয় আহলে বাইত তাঁর চাচা হযরত আব্বাস ইবনে আব্দুল মোত্তালিব (রা.)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০১ লা এপ্রিল, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩




সূরাঃ ৩৩ আহযাব, ৩২ নং ও ৩৩ নং আয়াতের অনুবাদ-
৩২। হে নবী পত্নিগণ! তোমরা অন্য নারীদের মত নও। যদি তোমরা আল্লাহকে ভয় কর তবে পর পুরুষের সহিত কোমল... ...বাকিটুকু পড়ুন

মোরগের ডাক , বিজ্ঞানের পাঠ এবং গাধার প্রতি আমাদের অবিচার

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা এপ্রিল, ২০২৬ রাত ১:৫৫


গ্রামে বেড়ে ওঠা মানেই একটা অসাধারন শৈশব। আমাদের সেই শৈশবের একটা বড় অংশ জুড়ে ছিল মক্তবের মৌলভি সাহেবদের গল্প। তারা বলতেন, ভোররাতে মোরগ ডাকে কারণ সে ফেরেশতা দেখতে পায়।... ...বাকিটুকু পড়ুন

বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে? নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ??

লিখেছেন ডঃ এম এ আলী, ০২ রা এপ্রিল, ২০২৬ সকাল ৯:০৮


বঙ্গ ও বেঙ্গলীর শিকড় কী মুছে গেছে নাকি পুণ্ড্রনগর সভ্যতার মত হারিয়ে গেছে ?? সামু ব্লগের এই ক্রান্তিকালে বিষয়টি নিয়ে একটু আলোচনা/পর্যালোচনা করে কিছু সময় কাঠানো যাক... ...বাকিটুকু পড়ুন

×