somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

এই লেখাটি সংখ্যালঘুদের অবশ্য পাঠ্য । বাঁচার জন্য পড়ুন।

০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ব্রাহ্মণবাড়িয়ার ছেলেটি দাবি করছে ও নিজে সেই ছবি ফেসবুকে পোস্ট করেনি। এমনকি এলাকাবাসীর কাছে এটাও দাবি করেছে, অন্য কেউ (হয়তো যে ওকে আইডিটা খুলে দিয়েছিলো সেই মুসলিম বন্ধুটা) হয়তো তার আইডিতে ঢুকে পোস্টটি দিয়েছিলো। এমনটা হতেই পারে। কিন্তু এটা কেউ দেখবে না। সবাই দেখবে কার আইডি থেকে ছবিটি পোস্ট করা হয়েছে। সরকারের গোয়েন্দা বিভাগ চাইলেই উন্নত প্রযুক্তির মাধ্যমে বের করে ফেলতে পারে কোন মোবাইল বা কম্পিউটার থেকে ছবিটি ফেসবুকে পোস্ট করা হয়েছিলো। কিন্তু সেটা সময়সাপেক্ষ ব্যাপার। তার আগেই আপনার বিপদ হয়ে যেতে পারে উগ্রদের হাতে। তাই, আপনাকেই আগে সাবধান হতে হবে।

গ্রামে হোক কিংবা শহরে, সংখ্যালঘুরা সতর্ক হোন। ফেসবুকে খুব সাবধান। আপনি রাতে শান্তিতে ঘুম দিলেন, সকালে উঠে দেখলেন আপনাকে মারতে এসেছে সবাই। কেন? আপনাকে হয়তো এমন কেউ এমন এক ছবিতে ট্যাগ দিয়েছে, যাকে আপনি চেননও না। চেনা কেউও আপনাকে বিপদে ফেলতে এমনটি করতে পারে। তাই 'ট্যাগ রিভিউ' চালু রাখুন। এটা করলে যে কেউ আপনাকে যেকোন ছবিতে ট্যাগ দিলে অন্য কেউ দেখার আগেই ফেসবুক আপনার থেকে অনুমতি চাইবে। আপনি অনুমতি দিলেই কেবল সেটা আপনার টাইমলাইনে দেখাবে।

ট্যাগ রিভিউ চালু করতে হলে, প্রথমে সেটিংস এ যান। সেখান থেকে যান 'timeline and tagging' অপশনে। এবার একদম উপরের 'Who can add things to my timeline?' এর প্রথমটা 'friends' এবং পরেরটা 'on' করে দিন। [ সরাসরি এই লিংকে গেলেও পাবেনঃ https://www.facebook.com/settings?tab=timeline ]

অনেকেই ফেসবুকে নতুন এসেছেন। কিছু বুঝেন না, হয়তো অন্য কাউকে দিয়ে ফেসবুক খুলিয়েছেন। ভালো কথা। খুলেই সাথে সাথে ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করাটাও শিখে নিন। তারপর বাসায় গিয়েই পাসওয়ার্ড পরিবর্তন করে নিন। আরও নিরাপদ হতে, সেটিংস এ গিয়ে তারপর 'security' তে যান। ডান পাশের 'login alerts' এ ক্লিক করে 'get notifications' এর বাম পাশের ফাকা ঘরে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে দিন। এরপর 'login approvals' এ ক্লিক করে 'Require a login code to access my account from unknown browsers' এর বাম পাশের ফাকা ঘরে ক্লিক করে টিক চিহ্ন দিয়ে আপনার মোবাইল নম্ব সেখানে দিয়ে দিন। [ডিরেক্ট লিংকঃ https://www.facebook.com/settings… ] এটা করলে আপনার মোবাইল বা কম্পিউটার বাদে অন্য কোনো ডিভাইস থেকে কেউ আপনার পাসওয়ার্ড দিয়ে আপনার আইডিতে ঢোকার চেষ্টা করলে আপনার মোবাইলে সয়ংক্রিয়ভাবে একটি কোড পাঠিয়ে দেবে ফেসবুক, এসএমএস করে। সেই কোডটি প্রবেশ করালেই কেবল আপনার আইডিতে সে ঢুকতে পারবে। নাহলে পারবে না।

নিজে বাঁচুন, অন্যকে বাঁচান।

দেব দুলাল গুহ
সর্বশেষ এডিট : ০১ লা নভেম্বর, ২০১৬ রাত ১:৫৪
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একান্ত ভাবনা

লিখেছেন মেহেদি হাসান শান্ত, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪০

একবার রিয়েক্টর ফিজিক্স ক্লাসে আমাদের একজন শিক্ষক বলেছিলেন, "এই দেশে আসলে সবাই সবার সঙ্গে বাটপারি করে।" কথাটা শুনে প্রথমে একটু অবাক হয়েছিলাম। কিন্তু যতদিন গেছে, চারপাশটা যতটুকু দেখেছি, ততই মনে... ...বাকিটুকু পড়ুন

দুর্ভিক্ষের আওয়াজ কি আমরা বাংলাদেশিরা শুনতে পাচ্ছি?

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ২২ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৪৩

মুচলেকা দিয়ে, গোপন সমঝোতা করে মীর জাফর কিংবা মীর কাসিমের মতো “কথিত ক্ষমতার” সিংহাসনে বসা যায় ঠিকই কিন্তু বসে বসে জনগণের সর্বনাশ দেখা ছাড়া তাদের বিশেষ কিছু করার থাকে... ...বাকিটুকু পড়ুন

সম্ভাবনার বন্দি

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২২ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:১৮



বান্দরবান জেলা কারাগারের চারপাশে পনেরো ফুট উঁচু পাথর ও কংক্রিটের নিরেট প্রাচীর। তারও ওপরে পেঁচানো ধারালো কাঁটাতারের জাল।

বর্ষার কুয়াশাচ্ছন্ন সকালে ৩ নম্বর ব্লকের সংকীর্ণ সেলে শান্ত হয়ে বসে... ...বাকিটুকু পড়ুন

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?

লিখেছেন জুল ভার্ন, ২২ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:১০

মাজার থেকে নৌকাবাইচ- এরপর কোথায়?
মাজার বিদ্বেষ, বাউলগান বিদ্বেষ, সাংস্কৃতিক কর্মকাণ্ডের বিরুদ্ধে আপত্তি- এরপর কিছুদিন ধরে দেশের বিভিন্ন জায়গায় কলেমা লেখা পতাকা টানানো; আর এখন সিলেটের বিয়ানীবাজারে ‘তৌহিদী জনতা’র ব্যানারে ঐতিহ্যবাহী... ...বাকিটুকু পড়ুন

ঢাবিতে "মব সায়েন্স" পড়তে হলে কী কী যোগ্যতা লাগে?

লিখেছেন মাথা পাগলা, ২২ শে আগস্ট, ২০২৬ রাত ৮:১৮



- রাজনৈতিক সুবিধার জন্য তৌহিদী জনতার ব্যবহার করা জানতে হবে।

- রাষ্ট্রের নিরাপত্তা বাহিনী চোখের সামনে থাকা সত্ত্বেও মবকে থামাতে না পারলে সেটাকে রাষ্ট্রের ব্যর্থতা না বলে "জনতার শক্তি" বলতে... ...বাকিটুকু পড়ুন

×