somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গভীর রাতে রাস্তায় পুলিশ চেকিংয়ের সময় খুব সাবধান!

২৬ শে নভেম্বর, ২০১৬ দুপুর ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বেঙ্গলের শাস্ত্রীয় সঙ্গীত শুনে, আর্মি স্টেডিয়াম থেকে ফেরার পথে পুলিশের হয়রানির শিকার হলাম। ঘটনা ঘটে রাত আনুমানিক ২:৩০-২:৪৫ এর মধ্যে। একাই ছিলাম সিএনজিতে। শাহবাগের দিকে ফিরছিলাম। বনানীতে নিয়মিত চেকপোস্টে থামালেও টর্চ মেরে মুখ দেখেই ছেড়ে দিয়েছে। কিন্তু খুব সম্ভবত মহাখালী ফ্লাইওভার পেরিয়ে এসে একটা এলাকায় (আজরাতপাড়ার কাছে মূল রাস্তার বাম পাশে) আরেকটা পুলিশের ভ্যান গাড়ি থামায়। সিএনজি চালক থামাতে বাধ্য হয়। একজন পুলিশ এগিয়ে এসে টর্চ ফেলে পরিচয়, নাম, কোথা থেকে এসেছি, কোথায় যাচ্ছি জানতে চায়। আমি সুন্দরভাবে সঠিক সঠিক জবাব দেই, আইডি দেখতে চাইলে সাথে থাকা আইডিও দেখাই। সাথে কেউ নেই, পকেটে সিগারেটের প্যাকেট পর্যন্ত নেই। তবুও সে আমার সাথে খারাপ ব্যবহার করে, তল্লাশির নামে ভোগান্তি শেষে মানিব্যাগ থেকে টাকা হাতিয়ে নেয়।

আমি প্রতিবাদ করলে প্রচন্ড বাজে ব্যবহার করে। তখন আরেক পুলিশ এগিয়ে এসে আইডিটা আবার দেখে টাকা ফিরিয়ে দেয় এবং চলে যেতে বলে। নাম আর পদবি জিজ্ঞেস করলে প্রথম পুলিশ উল্টো আমার নাম জানতে চায়। বলার পর সে খুব তাচ্ছিল্যভরে নিজের নাম বলে বদিউল আলম বা রহমান, কন্সটেবল, তেজগাও থানা। আমার ধারণা সে ভুল তথ্য দিয়েছে। নিয়মিত পোষাকের ওপর জ্যাকেট পড়া ছিল বিধায় নাম বা পদবি দেখা সম্ভব হয়নি।

নিরাপত্তার নামে এমন হয়রানির খবর শুনেছি আগেও, আজ প্রথম নিজে শিকার হলাম। সিএনজি ড্রাইভার জানালো, এই এলাকায় এটা তাদের নিয়মিত ধান্দা। আগে ১০-২০ দিলে চলতো, এখন ৫০-১০০ এর কমে কথা নাই। সাধারণ মানুষের সাথে যা হয়, তার কাছে নাকি আমারটা কিছু না। আমি বললাম, তুমি যদি জানোই, তাহলে থামালে কেন? সে বললো, না থামালে পিছন থেকে চাকায় গুলি করে! সেই অর্ডারও নাকি তাদেরকে দেয়া আছে।

সব পুলিশ যে এরকম, আমি তা বিশ্বাস করি না। বরং আমি মনে করি এমন কিছু ধান্দাবাজের জন্যই পুলিশের বদনাম হয়। দেশটা নিয়ে অনেক স্বপ্ন দেখতাম। সেই স্বপ্ন এমন অভিজ্ঞতায় ধূসর থেকে ধূসরতর হয়ে যায়।

(সবাইকে সতর্ক করতেই এই পোস্ট। কেউ অন্যভাবে নিয়েন না।)
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০১৬ রাত ১২:৪৭
৮টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×