somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আপনিও নতুন কোনো ভালো রেসিপি বানান, মানুষ গোগ্রাসে গিলবে।

০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

(১)
কেউ একজন ভাবতো, তার বউটাই দুনিয়ার সবচেয়ে সুন্দরী। এই ভেবে সে খুব আত্মতৃপ্তিতে ভুগতো, আনন্দ পেতো, গর্বে বুকটা ভরে যেতো। বউ নিয়ে রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই তার বউয়ের দিকে তাকিয়ে থাকতো। তখন সে নিজেই নিজেকে সাবাসী দিতো। সে বউ একটা পেয়েছে, রূপে গুণে এই এলাকার সেরা।
.
বউ তার নিয়মিত অন্য দেশের ও এলাকার মেয়েদের রূপচর্চা টিভিতে দেখে ও পত্রিকায় পড়ে, সেইমতে সেজেগুজে ঘুরতে বের হয়। এই গোপন কথাটি সবার অজানা।
.
একদিন সেই এলাকায় দূরের এলাকা থেকে নতুন এক পরিবার এলো। সেই পরিবারের বউ তার বউয়ের চেয়েও অনেক গুণ বেশি সুন্দরী। তাই রাস্তায় বের হলে এখন আর কেউ তার বউয়ের দিকে আগের মতো তাকিয়ে থাকে না। বন্ধু-বান্ধব আর বলে না 'তুই অনেক ভাগ্যবান রে!' সবাই তাকিয়ে থাকে নতুন আগত সেই বউটির দিকে। লোকটি লক্ষ্য করে, এই মেয়েটিকে টিভিতে দেখেই তার অনুকরণে এতোদিন সেজে মানুষের প্রশংসা কুড়িয়েছে তার বউ। কিন্তু এবার সেই মেয়েটি স্বয়ং এখানে এসে হাজির, তাই বুঝতে পেরে কেউ আর এখন ওর বউকে দাম দেয় না। লোকমুখে পরের বউয়ের প্রশংসা শুনে গা জ্বলে যায় তার। বউয়েরও একই দশা, হিংসায় গা পুড়ে যায়।
.
অনেক চেষ্টা করেও আর আগের মতো কদর না পেয়ে ক্ষমতার জোরে তখন সেই লোকটা তার সাঙ্গপাঙ্গো নিয়ে আন্দোলনের ডাক দিলো। আন্দোলনের প্রথম দাবি, এই এলাকায় অন্য এলাকার সুন্দরী বউ নিয়ে এসে কেউ বসতি স্থাপন করতে পারবে না। এমনকি ঘুরতেও আসা চলবে না।
.
আমাদের কিছু নির্মাতার অবস্থা হয়েছে সেরকম।

(২)
'মে সুপার গার্ল ফ্রম চায়না' আর 'আমি ডানাকাটা পরী' গানদুটোর মধ্যে যদি কোনো সচেতন দর্শক অজান্তেই কোনো মিল খুঁজে পান এবং তারপর যদি দেখেন দুটোর নির্মাণে রয়েছে অনেকটাই পার্থক্য, তখন স্বভাবতই নিরপেক্ষ মন থেকে যেটা বেশি ভালো লাগবে সেটাই দেখতে চাইবেন। 'ডানাকাটা পরী' আপনি তাকে জোর করে গেলাতে পারলেন না বলে অভিমান করে দাবি করে বসলেন 'বিদেশী চ্যানেল বন্ধ করে দাও', হলো কথাটা?

অনুকরণ করাটাও একটা আর্ট। অনেক সময় মূলটির চেয়েও নকলটি বেশি ভালো হয়ে যায়। সারা বিশ্বেই কমবেশি নকল চলছে। হলিউড থেকে হরদম নকল হচ্ছে। বলিউডের তো অনেক হিট ছবিই তামিল ছবির রিমেক। আবার ইন্টারনেটেও হিন্দী ডাবিং করা বা সাবটাইটেল দিয়ে তামিল ছবি জনপ্রিয়তা পাচ্ছে। আবার বলিউড বা তামিল ছবি থেকে অনুকরণ করে কলকাতায় বানানো হচ্ছে ছবি, অবশ্যই অনুমতি নিয়ে। রিমেক করা ছবিটিও কিন্তু দারুণ ব্যবসাসফল হচ্ছে। নতুন কিছু সৃষ্টি করতে না পারলে, রিমেক বা নকল করতে হলে আপনিও এমনটাই করুন।

বিশ্বায়নের এই যুগে দরজা বন্ধ করে আপনি ঘরে অক্সিজেনের প্রবাহ থামাতে পারবেন না। আজকের হলিউড বলিউড টালিউড একদিনে আজকের জায়গায় আসেনি। শুরুতে তাদেরও নির্মাণের অর্থ সুযোগ-সুবিধার ঘাটতি ছিল। সেখান থেকে তারা এই জায়গায় আসতে পারলে আমরা কেন নয়? টাকা আর মামা-চাচা ভাই পরিচয়ের বাইরে প্রকৃত মেধাবিদের এবং যোগ্যদের মূল্যায়ন জরুরি। সেটা করতে পারলে আমরাও পারবো। সত্যজিৎ রায় তারেক মাসুদ পেরেছেন, সুভাষ দত্ত পেরেছেন, ইচ্ছা থাকলে সম্ভব। কিন্তু তাই বলে শুধু ভাত খেয়েঈ থাকতে হবে, চাইনিজ খাওয়া যাবে না-- এমন দাবি তোলাটা ভালো দেখায় না। আপনি নতুন ভালো কোনো রেসিপি বানান, জনগণ অবশ্যই গোগ্রাসে গিলবে।

-দেব দুলাল গুহ (দেবু ফরিদী)

(একান্তই ব্যাক্তিগত মতামত, কোনো প্রতিষ্ঠানের নয়)


সর্বশেষ এডিট : ০২ রা ডিসেম্বর, ২০১৬ বিকাল ৩:২৪
৭টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

ওরা জিডিপি আর সেমিকন্ডাক্টরে ব্যস্ত , আমরা ব্যস্ত গোরুর জিয়াফত নিয়ে ....।

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩৫


গতকাল মামার ফোন এল দুবাই থেকে, রাতের বেলা। বললেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে গরু জবাই করে জিয়াফত খাওয়ার খবর এখান পর্যন্ত পৌঁছে গেছে, ব্যাপার কী? আমি বললাম, মামা, ওরা গরুর মাংস... ...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

যার যার ধর্ম, তার তার উৎসব....

লিখেছেন জুল ভার্ন, ১৮ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:১০


যার যার ধর্ম, তার তার উৎসব....

“ধর্ম যার যার, উৎসব সবার”- শুনতে চমৎকার, জনপ্রিয়ও বটে। কিন্তু কথাটি কি ধর্মীয় বিশ্বাসের বাস্তবতার সঙ্গে পুরোপুরি সংগতিপূর্ণ?
আমার কাছে তা নয়। এধরণের বাণী... ...বাকিটুকু পড়ুন

সৌদি আরবে নারীসহ দুই বাংলাদেশির শিরশ্ছেদ: প্রতিমন্ত্রী, নাকি পাপেট?

লিখেছেন শ্রাবণধারা, ১৮ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:৫০


গত বুধবার সৌদি আরবের শরিয়া আদালত দুই বাংলাদেশি অভিবাসী শ্রমিকের শিরশ্ছেদ কার্যকর করেছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী শামা ওবায়েদ যে বিবৃতিটি দিয়েছেন, সেটা পড়ে আমি কয়েকটা জিনিস বুঝতে পারলাম।

প্রথমত,... ...বাকিটুকু পড়ুন

×