somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মহত্যা, নাকি হত্যা?

০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একটি মেয়ে আত্মহত্যা করেছে। মেয়েটি ঢাকাই ছবির গানের আইটেম গার্ল ছিল, ফেসবুকে বিতর্কিত সাহসী ছবি পোস্ট দিয়ে আলোচনায় থাকতো। কিন্তু মূল ধারার কোন পত্রিকায় শিরোনাম হতে না পারার দু:খ তার ছিল। এই স্বপ্ন পূরণের জন্যই নাকি সে আত্মহত্যা করেছে, এমনটাই বলছে একটি মিডিয়া।

মেয়েটির তথাকথিত রঙ্গীন ঝাকানাকা আধুনিক নামের পিছে লুকিয়ে থাকা আসল নামটি ও সংখ্যালঘুরও একেবারে নিচের শ্রেণির পরিচয়টা উঠে এলো তার মৃত্যুর পরেই। বলা হচ্ছে স্বামীর সঙ্গে নাকি ঝগড়া হতো। আসল কারণটি পরিবার জানিয়েছে কি? মিডিয়ায় তো আসেনি। মেয়েটি গত মাসের শেষের দিকে তার মানসিক দুরবস্থার কথা জানিয়েছিল ফেসবুকে, লিখেছিল আত্মহত্যা করতে চায় সে। কেউ কেউ তাকে নিবৃত করার চেষ্টা করলেও, অনেকেই আত্মহত্যায় প্ররোচনা করেছেন খোলা স্ট্যাটাসেই। সেদিন আত্মহত্যা না করায় পরেরদিন আবার একজন স্ট্যাটাসে কমেন্ট করে স্মরণ করিয়ে দিয়েছেন আত্মহত্যা করতে চাওয়ার কথা, যেন একরকম তাড়াই দিয়েছেন! এই হলো আমাদের সমাজ।

কেউ যখন আত্মহত্যা করে, তখন সবাই তাকে গালি দেয়, কাপুরুষ বলে। আবার কেউ কেউ মজা নেয়। কেউ বলে 'ওর তো মরাই উচিৎ'। কেউ দেখতে চায় না ওর ভেতরের ব্যাথা, কেউ জানতে চায় না এমন সুন্দর জীবনটাকে শেষ করে দেবার কারণ। কতটা কষ্ট পেলে মানুষ এতোটা সাহসী হয়ে ওঠে যে নিজেকে শেষ করে দেয়ার সাহস সে পেয়ে যায়? কী ছিল তার কষ্ট? কোথায় সে হয়েছে অবহেলিত, কে দিয়েছে আত্মহত্যার প্ররোচনা? এসব আমরা কেউ খুঁজতে যাই না। আমরা সেই সমাজ বা সেই প্রতিষ্ঠান বা ব্যাক্তিকে দোষ দেই না, যার কারণে সে আজ আত্মহত্যা করেছে। জানতে চাই না কেন একটি মেয়েকে তার পিতৃপ্রদত্ত নাম পাল্টে ফেলতে হয়, কেন একটি সুযোগ কিংবা প্রচার পাওয়ার জন্য তাকে অনিচ্ছাতেও বিছানায় যেতে হয়!

আমি আত্মহত্যাকে সমর্থন করছি না, করি না। তবুও তো মানুষ মাত্রই ভুল হয়, চূড়ান্ত বাস্তববাদী মানুষটিও মাঝে মাঝে আবেগ দ্বারা চালিত হয়। মাঝে মাঝে বেঁচে থাকাটা অর্থহীন মনে হয়। কিন্তু তাই বলে স্রষ্টার দেয়া এমন উপহার এভাবে নষ্ট করা কি ঠিক? মাত্র ২২ বছরেই কেন মেয়েটি এমন কঠিনতম সিদ্ধান্তটি নিলো? এটা কি আসলেই আত্মহত্যা নাকি হত্যা?

জ্যাকুলিনের বিষয়টি আসলে কি হয়েছে আমি জানি না। তবে এসব ক্ষেত্রে সরাসরি 'আত্মহত্যা'র খবর মেনে নেয়ার রীতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। নিজের ক্ষেত্রেই বলি, যদি কোনোদিন জানতে পারেন আমি আত্মহত্যা করেছি, বিশ্বাস করবেন না। আমার প্রতি ভালোবাসা থাকলে ফেসবুক প্রোফাইল, মেসেঞ্জার, মোবাইল, কল হিস্টোরি ঘেঁটে দেখবেন কেউ হুমকি দিয়েছে কিনা বা চরম কষ্ট দিয়েছে কিনা। আপনজনদের কাছেও খোঁজ নিন। নিশ্চয়ই এমন কিছু বা কাউকে পাবেন, যে বা যারা চায় না আমি থাকি। আমার বা আপনার হতাশাময় দিনগুলোর ফায়দা নিয়ে হয়তো কেউ আমাকে/ আপনাকে মেরে আত্মহত্যার নাটক সাজাতেও পারে।

সর্বোপরি আত্মহত্যাকে না বলুন। জীবন একটা যুদ্ধের নাম, এই যুদ্ধে লড়াই করে টিকে থাকতে হয়।

~দেব দুলাল গুহ।

সর্বশেষ এডিট : ০৮ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ২:৩৮
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সৌদির আকাশে সংঘাতের কালো মেঘ আর প্রবাসীদের পুরনো বন্দিদশা: আমাদের শ্রমবাজারের নতুন সংকট

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৪৮

বাইরে যুদ্ধাবস্থা, রিয়াদের কিং খালেদ বিমানবন্দরে হুতিদের লাগাতার ড্রাফট-মিসাইল হামলা, আর অন্যদিকে সৌদি আরবগামী ফ্লাইটগুলো একে একে বাতিল বা স্থগিত—সব মিলিয়ে বাংলাদেশের অভিবাসন খাতে আবারও এক মারাত্মক অন্ধকারের ছায়া নেমে... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের ধর্মীয় পরিচয়, গ্রাফিতিতে চুনকালি ও পলিটিক্যাল ইসলাম

লিখেছেন শ্রাবণধারা, ১৩ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:০৪


রবীন্দ্রনাথের গ্রাফিতিতে চুনকালি দেওয়ার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকজন প্রগতিশীল লেখকের লেখা পড়ে আমি হতাশ ও বিস্মিত হয়েছি। তাঁদের মধ্যে একাধিকজন লিখেছেন, রবীন্দ্রনাথ হিন্দু ছিলেন না, তিনি ছিলেন ব্রাহ্ম।... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথের নামে কত শত অভিযোগ

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ১৩ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০৫


*রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলামের কবিতা চুরি করে নোবেল পুরস্কার পেয়েছিলেন! বাস্তবতা হলো, রবীন্দ্রনাথ যখন নোবেল পান, নজরুল তখন লেখালেখেই শুরুই করেননি। তাঁর বয়স সবে ১৪ ছিল।

প্রাপ্ত বয়সে নজরুল... ...বাকিটুকু পড়ুন

পাটায় - পুটায় ঘষাঘষি, মাঝখানে মরিচদের জীবন শেষ?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৪ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৩১

আওয়ামী তথা ভারতীয়দের নমস্য রবী বাবুর চিত্রে কালিমা লেপন।
দুই দিন পরে, আওয়ামী বিরোধীদের 'রবী' ইউনুস সাহেবকে গালাগালি!!!
এ যেন পাটাপুটায় ঘষাঘষি করে অভাগা মরিচদের জীবন শেষ করার চেষ্টা?
কিন্তু, রবী বাবু কিংবা... ...বাকিটুকু পড়ুন

রাসূল (সা.), আহলে বাইত ও সাহাবায়ে কেরামের (রা.) অনুচিত কাজের সমালোচনা ও সমর্থন করা যাবে না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৪ ই অক্টোবর, ২০২৬ ভোর ৫:৪১




সূরাঃ ৮ আনফাল, ৬৭ থেকে ৬৯ নং আয়াতের অনুবাদ-
৬৭।দেশে ব্যাপকভাবে শত্রুকে পরাভূত না করা পর্যন্ত বন্দী রাখা কোন নবির উচিত নয়। তোমরা পার্থিব সম্পদ কামনা কর। আল্লাহ চান... ...বাকিটুকু পড়ুন

×