সারা দেশের মেয়েদেরকে যখন জোর করে অথবা ভুল বুঝিয়ে ঘরে আবদ্ধ রাখতে ব্যস্ত একটি গোষ্ঠি, যখন মেয়েদেরকে আবার সেই বেগম রোকেয়ার যুগে ফিরিয়ে নিতে চাইছে তারা, যখন অতি ধার্মিকেরা মেয়েদের শেকল পরাতে বদ্ধ পরিকর, তখন বাংলার ঐ মেয়েরা, যারা সুযোগ-সুবিধা বঞ্চিত, যারা সমাজের বাজে কথা শুনে অভ্যস্ত, তারাই সব প্রতিবন্ধকতা জয় করে আমাদের মুখে হাসি আর চোখে আনন্দের অশ্রু এনে দিলো! এই প্রথম ভারত হারলো এশিয়া কাপের ফাইনালে, হারালো বাংলাদেশ! ♥ এটাই বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে সেরা সাফল্য ♥।
.
এই মেয়েদেরকে ওদের ইচ্ছামতো খেলতে দিতে হবে, যা যা দরকার বিশ্বকাপ জেতার জন্য, ভালো থাকার জন্য, এগিয়ে যাওয়ার জন্য, সব দিতে হবে। ওদেরকে আগলে রাখতে হবে। ওদেরকে স্যালুট জানাই জায়গায় দাঁড়িয়ে।
.
ছেলেরা যখন হতাশ করে 'গরিব দেশে' এতো সুযোগ সুবিধা পেয়েও, তখন মেয়েরা দেখিয়ে দিলো তেমন কিছু লাগে না বিজয়ের জন্য, শুধু তীব্র ইচ্ছাশক্তি আর দেশের প্রতি ভালোবাসাটা লাগে।
.
মাননীয়া,
এখনই ওদেরকে পুরষ্কৃত করুন, এটাই আমাদের আবদার আপনার কাছে। আপনি ওদের আগলে রাখবেন। জয় বাংলা। ♥
দেব দুলাল গুহ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




