ট্রাকের পিছে বেধে দিলেও ঠেলাগাড়ির স্পিড সর্বোচ্চ ট্রাকের মতোই হয়, ল্যাম্বরগিনির মতো হয় না কখনই। মানতে কষ্ট হলেও মানতে হবে।
.
দুর্বল দল নিয়ে অন্য দলের সমীকরণে ভর করে সেকেন্ড রাউন্ডে এলেও দলটাকে ঢেলে সাজানো যায় নাই। সমন্বয়হীনতা ছিলো। কোচ সাম্পাওলিকে দেখেই হাসি পায়। মাঠের বাইরে তার অতিরিক্ত হাস্যকর চালচলন বলে দেয় তিনি প্লেয়ারদের ভালো খেলাতে নয়, নিজে নায়ক হতেই বেশি আগ্রহী ছিলেন। ডিফেন্সের চরম বাজে অবস্থা, গোলকীপার তো আরও বাজে! এই ডিফেন্স নিয়ে বেশিদূর যাওয়া যায় না, যতই মেসি আগুয়েরো থাক স্ট্রাইকিং এন্ডে! মেসিকেও খুঁজে পাওয়া গেলো না আজ, গত ম্যাচের ধারেকাছেও না। অন্যদিকে এম্বাপে দারুণ খেলেছে। ধন্যবাদ ফ্রান্স, দারুণ গতিময় ফুটবল উপহার দেওয়ার জন্য।
.
খেলাকে খেলার জায়গাতেই রাখবেন প্লিজ। এটা নিয়ে বেশি আবেগী হবেন না কেউ, অঘটন ঘটাবেন না কোনো। খেলা একটা বিনোদনের অংশ, তাই খেলা নিয়ে বাচ্চাদের মতো আনন্দ প্রকাশ করাই যায়, খোঁচাখুচিও করা যায়। কিন্তু তাই বলে কারো ব্যাক্তিগত সম্পর্কে যেন সেটা প্রভাব না ফেলে।
.
বিদায় আর্জেন্টিনা। ডিফেন্সটা আরেকটু ভালো হলেই হতো। আপাতত বিদায় মেসি, আশা রাখি সামনেরবারও তোমাকে দেখতে পাবো। এবং, অভিনন্দন ফ্রান্স!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




