এক রাত কাঁদলেও ক্রিশ্চিয়ানো রোনালদোর জন্য কান্নার শেষ হবে না। যেমনটি হবে না মেসির জন্য কাঁদলেও। এই দুজনের আরও কয়েক ম্যাচে থাকা দরকার ছিলো। হয়তো তাদের বিশ্বকাপে অংশগ্রহণই শেষ!
.
খুব মিস করবো রোনালদোকে। আজ তার দিন ছিলো না। কেমন যেন ছাড়া ছাড়া ভাব! দলের কেউ পারতপক্ষে তাকে বল দিচ্ছিলো না! সেও পারছিলো না তেমন একটা সুযোগ তৈরি করতে। আজ সুয়ারেজের রাতও ছিলো না, ছিলো কাভানির রাত। দুদু বারের চ্যাম্পিয়ন উরুগুয়ের হাতে পর্তুগাল আর একবারের চ্যাম্পিয়ন ফ্রান্সের কাছে দুইবারের জয়ী আর্জেন্টিনার বিদায়ের রাত আজ। এই রাতটা কষ্টের।
.
এমন কষ্টের রাত হয়তো সামনে আরও আসবে। হয়তো নান্দনিক ফুটবলের দেশ ব্রাজিলকেও পরশু বিদায় জানাতে হতে পারে। ৯০ মিনিটের গোলের খেলায় তো হতে পারে যেকোনো কিছুই! ভালো খেলেও হারে কত দল! কিন্তু আশা রাখি ব্রাজিল পরশু বিদায় নেবে না।
.
আমি চাই, খুব করে চাই রোনালদো আর মেসি সামনের বিশ্বকাপেও খেলুক। মেসি তো রানার আপ হয়েছে অন্তত ঐ পর্যন্ত রোনালদোও যাক। নইলে এতো দারুণ ফুটবলশৈলীগুলো প্রাপ্য স্বীকৃতিবঞ্চিত হবে। পর্তুগাল আর ১০০ বছরেও একজন ক্রোনালদো পাবে বলে মনে করি না। ঠিক তেমনি ম্যারাডোনার পরে মেসি ছাড়া আপাতত আর কোনো লিজেন্ডও দেখি না। লিজেন্ডরা যা ডিজার্ভ করে তা তাদের পাওয়া উচিত।
.
দেব দুলাল গুহ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



