somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

হিন্দু না ওরা মুসলিম-- ঐ জিজ্ঞাসে কোনজন!

০১ লা মার্চ, ২০২৪ রাত ৯:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গতকাল বেইলি রোডের অগ্নিকাণ্ডে মেয়েটির অকালমৃত্যু হলেও, এখনও তার লাশ পড়ে আছে মর্গে!

প্রথম দেখায় মনে হয় মেয়েটা সাউথ ইন্ডিয়ান কোনো নায়িকা। হাতের লাল সুতা দেখে মনে হয় সে হিন্দু। এত সুন্দর একটা মেয়ের সিঁথিতে সিঁদুর পরানোর ইচ্ছা হবে প্রতিটি ছেলেই। তার নাম অভিশ্রুতি শাস্ত্রী, যা হিন্দু নাম। তার সহকর্মীরাও তাকে হিন্দু বলেই জেনেছে। চাকরির ইন্টার্ভিউতে জমা দেওয়া সিভিতে সে নিজেকে হিন্দু বলে দাবি করে বাবা-মায়ের নামও লিখেছে 'শাস্ত্রী' পদবী দিয়ে। হিন্দু সমাজের নেতাদের দাবি সে নিয়মিত মন্দিরে পূজা দিতে যেত এবং ভারতের বেনারসে তার বাবা-মা দুজনই পুরোহিত। তবুও মেয়েটির পরিবারকে পাওয়া যাচ্ছে না, শেষকৃত্য করা যাচ্ছে না।

কুষ্টিয়া থেকে এক চাচা এসে দাবি করছেন মেয়েটির বাবা তিনি। তার দাবি মেয়েটার আসল নাম বৃষ্টি খাতুন, তবে সে একটু হিন্দুঘেঁষা ছিলো, মন্দিরে যেত। তিনি মেয়েটির জন্ম তারিখ ঠিক করে বলতে পারছেন না। পারছেন না মেয়ের মোবাইল নম্বর মনে করতে! মেয়ের সাথে ঠিক কবে কখন শেষ ফোনে কথা হয়েছে তাও তিনি ঠিক করে বলতে পারছেন না! কেমন বাবা তিনি তা আমরা সবাই বুঝতে পারছি।

এই বিড়ম্বনা থেকে বেরিয়ে আসার পথ কি? সঠিক তদন্ত করে মেয়েটার কললিস্ট থেকে যাবতীয় নথি ঘেঁটে দেখা, ইডেন কলেজ থেকে শুরু করে তার কর্মক্ষেত্রে গিয়ে খতিয়ে দেখা যায় আসলে তার ধর্ম কী! মেয়েটার বাবা বলে যে লোকটি নিজেকে দাবি করছেন, তিনি কি আসলেই বাবা নাকি অর্থের লোভে মিথ্যা দাবি নিয়ে এসেছেন তা দেখা দরকার। যদি মেয়েটি স্বেচ্ছায় ধর্মান্তরিত হয়ে থাকে, সেটাও গুরুত্ব দিয়ে দেখা দরকার। জোর করে যেন তাকে নিয়ে না যায় কেউ।

প্রয়োজনে দুজনের ডিএনএ মিলিয়ে দেখা হোক। মেয়েটার পোশাক, ধর্মচর্চা দেখে এটা নিশ্চিত যে সে হিন্দু। সেটা সে ধর্মান্তরিত হয়েই হোক অথবা জন্মসূত্রেই হোক। আমার ধারণা জন্ম ভারতের বেনারসে হলেও 'ঘটনাচক্রে' বাংলাদেশের কুষ্টিয়ায় এসে মুসলিম পালক পিতামাতার কাছে বড় হয়েছে সে। নিজেকে বাবা দাবি করছেন যিনি, তাকে জিজ্ঞাসাবাদ করলেই এবং দুজনের ডি,এন,এ টেস্ট করলেই সত্যিটা বেরিয়ে আসবে। ডি,এন,এ না মিললে মেয়েটার আপন ধর্মবিশ্বাস ও জীবনযাপনের সাথে মিলিয়ে তাকে হিন্দুমতেই সৎকার করা ভালো (তাঁরা মেয়েটার পালক পিতামাতা হলেও)।

দুনিয়া ঘুরে বেড়ানোর স্বপ্ন দেখা মেয়েটির স্বপ্নভঙ্গ তো হলোই, ঘর-সংসার হলো না, ক্যারিয়ারকে টেনে নিয়ে যাওয়া হলো না। শ্বাসরুদ্ধ হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েছে সে গত রাতে, আজও তার লাশটা নিয়ে চলছে টানাটানি! বিষয়টা অতি দু:খজনক। এসব দেখে মনে হয়, এই পৃথিবীতে ধর্ম না থাকলেই মনে হয় ভালো হতো! মানুষে মানুষে কোনো বিভেদ থাকতো না, সবার একটাই পরিচয় হতো 'মানুষ'। দেব দুলাল গুহ

বিডি নিউজ এ নিয়ে বিস্তারিত নিউজ করেছে
সর্বশেষ এডিট : ০২ রা মার্চ, ২০২৪ রাত ২:৫৪
১৫টি মন্তব্য ১৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবন পর্ব -১

লিখেছেন মায়াস্পর্শ, ১৮ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৫২



(শালবন ভ্রমণ)
২০১২ সাল। সদ্য পাশ করে বের হয়েছি। কঠিন সময় পার করছিলাম। এদিক-সেদিক স্টেজ শো করে যে পেমেন্ট পেতাম, বাড়িতে ফিরতে ফিরতেই প্রায় শেষ হয়ে যেত। সকালে মায়ের হাতে... ...বাকিটুকু পড়ুন

'তুমি আমাকে এটা কোন ধরনের হোটেলে নিয়ে এলে?'

লিখেছেন এমএলজি, ১৯ শে জুন, ২০২৬ রাত ১:২৮

এ লেখাটি ম্যাচিউর পাঠকদের জন্য। সে কারণে reader discretion is advised, অর্থাৎ, অস্বস্তি লাগলে পড়বেন না।

ব্যবসায়িক কাজে চায়না গেলেন হাজি মামুন (ছদ্মনাম)।

পঞ্চাশোর্ধ বয়সের সংসারী মানুষ তিনি। ঘরে পরহেজগার... ...বাকিটুকু পড়ুন

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

×