somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুভি রিভিউঃ হাবাড্ডি

০৫ ই মার্চ, ২০২৪ রাত ৮:৫৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


১০ বছরের এক এতিম ছেলে, যার নাম মন্যা। কাকার সাথেই সে থাকে, পাপেট শো করা কাকার রোজগারেই তাদের পেট ভরে। থাকে কাকার সাথে মাটির ঘরে, কাকার চকির ঠিক উপরে। প্রচন্ড মেধাবি আর প্রতিভাবান ছেলেটির একটাই 'সমস্যা', কথা বলতে গেলে সে তোতলায়। এ নিয়ে কাকা বাদে বাকি প্রায় সবাই খুব হাসাহাসি করে। কেতকি নামে একটা মেয়েও আছে ওদের ক্লাসে, সেও হাসে না বরং সে মন্যার খুব ভালো বন্ধু। মন্যা ওকে খুব পছন্দ করে, কিন্তু বলতে পারে না। ক্লাসের দুষ্টু বালকেরা মেয়েটির খেলনা পুতুল কুয়ায় ফেলে দেয়। সেই দুঃখ নিয়েই সপরিবারে কেতকি মুম্বাই চলে যায় মন্যাকে একা ফেলে!
.
মন্যার মাঝে অনেকগুলো গুণের একটা হলো সে অনেকক্ষণ দম বন্ধ করে থাকতে পারে আর যন্ত্রের মেকানিজম না বুঝলেও কীভাবে যেন তা ঠিক করে ফেলে। তার প্রতিভা সকলের সামনে আসে যখন গ্রামে স্কুলের কাবাডি চ্যাম্পিয়ন সিনিয়র বহুদিন পর আসে আর স্কুল কমিটি তাকে স্কুলের কাবাডি টিমের দায়িত্ব দেয়। সেই দলের সাথে মন্যা খেলার আগ্রহ দেখায় তখন, যখন সে জানতে পারে কাবাডি টুর্নামেন্টে তারা মুম্বাই যাবে আর কেতকির সাথে দেখা করার সুযোগ পাবে। তোতলায় বলে যাকে সবাই অবজ্ঞা-অবহেলা করে আসছিলো, সেই ছেলেটিই হয়ে ওঠে স্কুল টিমের নাম্বার ওয়ান এ্যাটাকিং ফরোয়ার্ড! কিন্তু এই হিরোগিরি তার কপালে সয় না। মুম্বাই যাত্রার আগের দিন ছেলেটার কাকা মারা যায়। এই নিষ্ঠুর পৃথিবীতে সে হয়ে পড়ে একদম একা।
.
মন্যা কি পারবে এই অবস্থা থেকে ফিরে এসে জীবনের মূল ধারায় ফিরতে? সে কী পারবে দলকে জেতাতে, প্রিয় বান্ধবির দেখা কি পাবে সে? কে দেখভাল করবে এই ১০ বছরের সম্ভাবনাময় ছেলেটার? কীভাবে সে কাটাবে বাকি জীবনটা এই প্রতিকূল পৃথিবীতে?
.
এমন অনেক প্রশ্নের উত্তর পাওয়া যাবে নেটফ্লিক্সে মারাঠি ছবি 'হাবাড্ডি' দেখলে। বুঝতেই পারছেন ছবির নামের রহস্য! আমার কাছে অসাধারণ লেগেছে ছবিটা। বারবার মনে পড়েছে রণবীর কাপুর আর প্রিয়াংকা চোপড়া অভিনীত বাঙালি পরিচালকের বিখ্যাত হিন্দী ছবি 'বরফি'র কথা। এমন বিশেষ প্রতিভাবান এতিমদের ফিরে আসার গল্প আমাকে খুব আনন্দ দেয়। হাজারটা কষ্টে থেকে আমিও আশায় বুক বাধি এই ভেবে যে, যার কেউ নাই তারও একজন আছে!

#দেবদুলালগুহ আগস্ট ২২, ২০২২

সর্বশেষ এডিট : ০৫ ই মার্চ, ২০২৪ রাত ৮:৫৩
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই যোদ্ধা!

লিখেছেন অনিকেত বৈরাগী তূর্য্য , ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৪৭


এই লোকটির নাম আল আমিন। সে বিশেষ একটি দলের হয়ে জুলাই মঞ্চে জ্বালাময়ী বক্তব্য দেয় মাঝেমধ্যে। এর সম্পর্কে গুরুতর একটি অভিযোগ উঠেছে, সে নাকি ৫ আগস্ট দিবাগত রাতে ময়মনসিংহের দাপুনিয়া... ...বাকিটুকু পড়ুন

তুমি যা জানো, আমি তা জানি না

লিখেছেন রাজীব নুর, ০৬ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



তোসার সাথে কথা চালাচালি হয় না মেলাদিন;
বসন্তদিনে অস্ত গেলেই বেশ জমিয়ে,
আড্ডা হতো চিলেকোঠার বারান্দায়।
তোমার মতো স্মৃতিশক্তি প্রখর না হলেও
ভালোই হতো স্মৃতিচারণ।
কতো যে স্মৃতিসমষ্টি- দগদগে-... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৩

লিখেছেন ডঃ এম এ আলী, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৮:৪৯


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/30393976|প্রথম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

সরকারী প্রতিষ্ঠান বিটিভির মহাপরিচালক পদে নিয়োগ পেয়েছে বেসরকারী ব্যক্তি কাজি জেসিন!

লিখেছেন ঢাবিয়ান, ০৭ ই আগস্ট, ২০২৬ সকাল ৯:৫২




আশির দশককে বলা হয় বিটিভির নাটকের স্বর্ণযুগ । সেই সময়ে বিটিভিতে মহাপরিচালক হিসাবে বিভিন্ন সময়ে ছিলেন মুস্তাফিজুর রহমান,এম এ সাঈদ , জামিল চৌধুরি প্রমুখ।... ...বাকিটুকু পড়ুন

মধ্যপ্রাচ্যে যুদ্বাবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ-পর্ব ৪

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই আগস্ট, ২০২৬ রাত ২:১৬


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি ।
একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট
[link|https://www.somewhereinblog.net/blog/ali2016/3039397|১ম পর্বে থাকা গবেষনাটির পটভুমির লিংক – পর্ব... ...বাকিটুকু পড়ুন

×