somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

...নিপুণ কথন...
শিক্ষক, সাংবাদিক ও সাহিত্যিক। ফেসবুকে যুক্ত হোনঃ www.facebook.com/dev.d.nipun (DEV DULAL GUHO)

দেশ নিয়ে ভাবতে সমুদ্রে যেতে চাই। প্লিজ হেল্প!

০৮ ই আগস্ট, ২০২৫ রাত ১২:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


আমি অনেকদিন ধরেই ভাবছি। ভাবছি আর কেবল ভাবছি। ভেবেই যাচ্ছি। কিন্তু অনেক ভেবেও কোনো কূলকিনারা পাচ্ছি না যে এই যে এতটা ভাবছি, এই ভাবনাটা কেন ফলপ্রসু হচ্ছে না?

অবশেষে আজ পাটোয়ারীর শোকজের জবাবে আমার জ্ঞানচক্ষু খুলে গেলো। ভাবনাটা সব জায়গায় বসে ভাবলে তো হবে না! ভাবতে হবে সঠিক সময়ে সঠিক জায়গায় বসে। পাটোয়ারীর মতে সেই জায়গাটা সাগরপাড়।

কাজেই, আমিও ঐখানে গিয়ে ভাবতে চাই। সাগর ও পাহাড় একইসাথে দেখা হয় না অনেকদিন। ঐখানে গিয়ে আমিও দেশ নিয়ে ভাবতে চাই। কিন্তু সমস্যাটা হচ্ছে, ওদের মতো আমার অতো টাকা নাই। বেতনের অর্থে চলি, কিন্তু বেতন-ভাতাটাও ওদের সহযোদ্ধারা চাপপ্রয়োগ করে বন্ধ করে রেখেছে ১০ মাস। হোটেল টিউলিপ দূরের কথা, একটা থ্রি স্টার মানের হোটেলও আমার আয়ত্তের বাইরে এখন। হাসনাত-সার্জিসদের আয়ের উৎস জানতে চাই না। তারা জাতীয় বীর, তারা টিউলিপে থাকবে না তো কি আমার মতো ভাঙা ঘরের এক কোণায় পড়ে থাকবে? চিকিৎসার অভাবে আমরা মা-ছেলে যেভাবে অর্থাভাবে খেয়ে-না খেয়ে দিন কাটাচ্ছি, ওদের যেন এমন পরিণতি না হয়। মন খারাপ করে তিলে তিলে ওরা কেন আমার মতো নিজেদের শেষ করে দেবে? শেরাটন, টিউলিপসহ দেশের সবচেয়ে বড় হোটেলগুলোতেই ওদের মানায়।

লালমনিরহাটে আমি যখন প্রাণ বাজি রেখে বহিরাগত ও ছাত্রদের বুঝাতে চাইলাম যে এত রাতে কলেজে ভাংচুর চালানো ঠিক না, হোস্টেলের ছাত্রীরা আতংকিত, তোমরা ঘরে ফিরে যাও, অফিসিয়াল টাইমে এসো.. তখন ওরা আমার কথা শুনলো না। দুদিন পর এসে আমাকেই মব করে অপমান করলো। এরপর আমাকে আমারই ক্লাসরুম, আমারই কর্মস্থল থেকে ব্রাত্য করে রাখলো। এরপর করলো বেতন-ভাতা বন্ধ। আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ পাঠালো। আমি চাকরির পরীক্ষাটাও দিতে পারলাম না। ওরা ছিলো সার্জিসের ভাই-ব্রাদার, আমি ওদের কাউকেই চিনতাম না। আমি শুধু আমার উপর অর্পিত সরকারি দায়িত্ব পালন করছিলাম।

সেই সময় আমি যেমনটা অনুভব করেছিলাম, আজ মনে হচ্ছে হাসনাত-সার্জিস-পাটোয়ারিরা ঠিক তেমনটাই অনুভব করছে। তারা মনে হয় ব্রাত্য-অপাংক্তেয়-অপ্রয়োজনীয় বলে মনে করছে নিজেদেরকে। করছে বলেই যে জুলাই ঘোষণার দাবিতে এত আন্দোলন করলো, সেটা ঘোষণার দিনের এত বিশাল আয়োজনে সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ ও প্রধান উপদেষ্টার সামনে উপস্থিত থাকতে পারার মতো সম্মানজনক অনুষ্ঠানে না গিয়ে ওরা সাগরে চলে গেলো!

ওরা কি তাহলে আশাহত হয়েছে? ঘোষণায় ওদের দাবিদাওয়ার সন্নিবেশ না ঘটিয়ে আদতে ওদের গায়ে কি কেউ ডিম ছুঁড়ে মেরেছে? 'কুলাঙ্গার' বলে কি ওদেরই নিযুক্ত কেউ ওদেরকে সংসদ ভবনে আয়োজিত বর্ষপূর্তির আনন্দোৎসব থেকে অবাঞ্চিত ঘোষণা করেছে? সেজন্যই কি মনের দু:খে ওরা হতাশা কাটাতে সাগরে গিয়েছে?

আপাতত ওদের ফেসবুক পোস্ট ও লাইভে তাই মনে হচ্ছে।
কাজটা মোটেও ঠিক হয়নি। জুলাইযোদ্ধা ও জাতীয় বীরদের সাথে এমন আচরণ কাম্য নয়। মাত্র বছর যেতেই জাতীয় বীরদের সাথে এমন আচরণ?

আশা করি ওরা সাগরপাড়েও সেনা ও নৌবাহিনীর প্রটোকল পাবে। কেননা ওদেরকে নিরাপত্তা বলয়ে ঘিরে বিলাসবহুল হোটেলে রাখা, সাগরপাড়ে ফুটবল খেলতে দেওয়া এবং দেশ ও দশ নিয়ে ভাবতে দেওয়াটা আমাদের দায়িত্ব ও কর্তব্যের মধ্যেই পড়ে। নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা শুনেছি ঐ এলাকায় এখনও অ্যাক্টিভ।

শেখ হাসিনার পরিবারকে যারা নিরাপত্তা দিতেন, তাঁদেরকে বসিয়ে না রেখে আমাদের এইসকল জাতীয় বীরদের নিরাপত্তায় নিয়োজিত করা উচিত। একই ক্যাম্পাসের অপরিচিত বড়ভাই হিসেবে আমি সর্বদা ওদের মঙ্গল কামনা করি।
দেব দুলাল গুহ -- দেবু ফরিদী
সর্বশেষ এডিট : ০৮ ই আগস্ট, ২০২৫ রাত ১২:৩২
৫টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবস্থার প্রেক্ষিতে বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২


বাংলাদেশের অর্থনৈতিক ভবিষ্যৎ: মধ্যপ্রাচ্যনির্ভর রেমিট্যান্স কৃষিভিত্তিক শিল্পায়ন ও টেকসই উন্নয়নের বিকল্প কৌশল
একটি অর্থনৈতিক ও ভূ-রাজনৈতিক ফিজিবিলিটি স্টাডি।

একটি ধারাবাহিক গবেষনামুলক পোস্ট : পর্ব- ১

ভুমিকা
১.১ গবেষণার পটভূমি
একবিংশ শতাব্দীর... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

আমার প্রিয় ২৬টি পোস্ট; যেগুলো আপনারও ভালো লাগতে পারে

লিখেছেন রূপক বিধৌত সাধু, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৪:১৭

গ্যাস নিয়ে গ্যাসলাইটিং: কোনটা আসল সংকট, কোনটা কৃত্রিম?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৫:২১


বাংলাদেশে এখন সবচেয়ে বড় সমস্যা কী, এই প্রশ্ন করলে সবাই একবাক্যে বলবেন গ্যাস সংকটের কথা। বিদ্যুৎ উৎপাদন কমে গেছে, ফলে লোডশেডিং বেড়েছে বহুগুণ। কলকারখানা হোক বা বাসাবাড়ি, মানুষ... ...বাকিটুকু পড়ুন

Humans are (not) from Earth- তবে কি আমরা মহাবিশ্বের ভৃত্য?

লিখেছেন শেরজা তপন, ০৪ ঠা আগস্ট, ২০২৬ রাত ৮:৫৫

Humans are not from Earth: A Scientific Evaluation of the Evidence বইটির লেখক ডক্টর এলিস সিলভার (Dr. Ellis Silver)-এর ব্যক্তিগত ও একাডেমিক জীবন নিয়ে মূলধারার তথ্যমাধ্যমে এক ধরনের রহস্য... ...বাকিটুকু পড়ুন

×