যাকে ছাড়া বেঁচে থাকার কথা কল্পনাই করা যায় না এ পৃথিবীর সবচেয়ে প্রিয় সেই মানুষটি যখন একদিন ফিরে আসার জন্য যাওয়া স্থান থেকে আর সে ফিরবে না বলে দেয় এবং এই "না" এর বিপরীতে দেওয়া প্রতিটা টেক্সট মেসেজ,প্রতিটা কলের গুরুত্ব সেই "না" এর মতই হয়ে যায়,মন ভাঙ্গার এইকষ্ট থেকে শুরু হয়- নিজেই নিজেকে উল্টোপাল্টা মিথ্যা হতাশার বাণী দিয়ে সান্ত্বনা দেওয়া,পুনর্মিলনের তীব্র তাড়নায় যখন তখন যে কোন কথায় বুক কেপে উঠা চোখের কোনে দু ফোঁটা পানিআসা,নিজের অজান্তেই অফিস কিংবা বাড়িতে উদ্ভট আচরন, নানা ভাবে নানা মাধ্যমে প্রিয় মানুষটি কে বুঝাতে চেষ্টা করা তাঁকে ছাড়া বেঁচে থাকায় কত কষ্ট,এসব যাবতীয় চেষ্টার বিফল হয়ে সেই "না" বলা সম্পর্ক টি একদিন স্থায়ী ভাবেই ভেঙ্গে যায় ।
এভাবে সম্পর্ক ভেঙ্গে মন ভাঙার এই কষ্ট হেরে যাওয়া,আকাঙ্ক্ষিত ফলাফল না পাওয়া, আঘাতজনিত শারীরিক কষ্ট কিংবা মাদকাসক্ত জনিত যন্ত্রণা থেকে খুব বেশি আলাদা নয় বরং এ যন্ত্রণার ব্যাথা আরও বেশী ।
এভাবে সম্পর্ক ভেঙ্গে যাওয়া সেই প্রিয় মানুষটাকে পুনরায় কাছে পাওয়ার তীব্র আকাঙ্কা থাকে প্রায় সব মানুষেরই যাদের এরুপ সম্পর্ক ভেঙ্গে যাওয়ায় মন ভাঙার কষ্ট রয়েছে।এই তীব্র আকাঙ্ক্ষা আছে বলেই মানুষ শত প্রতিকূলতার মধ্যেও একটি সম্পর্ককে এগিয়ে নিয়ে যায়। মানবজাতির এগিয়ে চলার জন্য সম্পর্কের ক্ষেত্রে এই তীব্র আকাঙ্ক্ষাথাকা খুবই জরুরী।
লেখাটি এই সূত্রেরঃ ক্লিক হিয়ার।
সর্বশেষ এডিট : ০২ রা জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




