somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

কতটা সার্থপর হলে মানুষ কচি সন্তানের ঘাড়ে পা রেখে মুক্তি পেতে চাই ।

০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি একজন ইসলাম ধর্ম বিশ্বাসী লোক । জীবনের তিন ভাগের দুই ভাগই আমি শেষ করে ফেলেছি , ধর্ম কর্ম তেমন কিছু করতে পারিনি বললেই চলে । কিন্তু কাল কেয়ামতের ময়দানে কঠিন আজাবের মূর্হত্যে আমার কি হবে ? কি ভাবে আমি পুলসিরাত পার হয়ে বেহেস্তে যাবো ! জীবনে যতো পাপ আর অন্যায় করেছি তা যদি চিন্তা করতে বসি , তা হলে মাথা ঠিক থাকেনা । হেন কোন অন্যায় নেই যা আমার দ্বারা সংগঠিত হয়নি । বহু মানুষের চোখের জলের কারণ হয়েছে আমার কর্ম । তা হলে আমার মুক্তির পথ কি ? পরজনমের সেই অনন্ত কালের জীবনে কি আমি দোজখে জ্বলতেই থাকবো ? নিরাশ হওয়ার কিছু নেই , খোদাতালা কাউকেই নিরাশ করেন না - আমারও অপশন আছে , তাও একটা না দুই দুইটা । প্রথম অপশন , সব ফরজের বড় ফরজ জিহাদ ফি সাবিলিল্লা করে শহীদ হয়ে যেতে পারলে হয় , কেননা শহীদের হবে না বিচার , একেবারে সরাসরি গো টু দা জান্নাতুল ফেরদাউস ,অসংখ্যা সুখানুভুতির সাথে কেটে যাবে অনন্তকাল। কিন্তু শহীদ হতে গেলে যতো সাহস দরকার , তত সাহস আমার হয়না , বুকে বোমা বেঁধে ফাটাবার ক্ষমতা আমার নেই । তার চেয়ে দ্বিতীয় অপশন নিয়ে আমার চিন্তা করা ভালো । যদি একটা সন্তানকে ইসলামি শিক্ষায় শিক্ষিত করে যেতে পারি , যদি তাকে কুরআনের হাফেজ বানাতে পারি , তাহলে কাল কেয়ামতের ময়দানে সেই হাফেজ সন্তানের শাফায়াতে আমি বেহেস্ত যেতে পারবো । অতএব একটি সন্তানকে হেফজোখানায় পড়িয়ে হাফেজ আমাকে বানাতেই হবে । কিন্তু আমার স্ত্রীর বয়স হয়েছে , তার পক্ষে আর সন্তান ধারণ করা সম্ভব নয় । কিন্তু বৌ আমার কেবল একটা , আরও তিন তিনটা বৌ রাখবার অপশন এখানেও রয়েছে । অতএব আর একটি সন্তান পয়দা করা আমার জন্য কোন সমস্যায় নয় , তার কঁচি ঘাড়ে পা রেখে বেহেস্তে চলে যেতে আমার কোন অসুবিধায় হবেনা । প্রায় অধিকাংশ মুসলিম পরিবার গুলিতে দেখাযায় যে সন্তানদের মধ্যে একজন না একজন মাদ্রাসায় হেফজোখানায় পড়ে তালবেলেম হচ্ছে ।

কেন এটা হয় , তার উত্তর রয়েছে আমার উপরিক্ত গল্পের মধ্যেই । অনেকে মাদ্রাসা শিক্ষা বন্ধ করার কথা বলেন , কারণ হলো তা হচ্ছে জঙ্গিবাদের আখড়া । সব ঠিক , কিন্তু ৯২ বা ৯৩% মুসলমানের দেশে মাদ্রাসা বন্ধ করা যাইনা , কেননা বেহেস্তের পথের সাথে মাদ্রাসার পথের কোন জায়গায় কোন কাটাকাটি নাই । মানুষ জানে , ছেলে মেয়ে মাদ্রাসায় বা হেফজোখানায় পড়ালে তার কোন ভবিষ্যৎ হবেনা । সে হবেনা ডাক্তার , না হবে ইঞ্জিনিয়ার , না পাবে বহুজাতীক কোম্পানিতে চাকরি । সারা জীবন হয়তো তাকে কাটাতে হবে আল্লাহুমা সল্লে আলা গেয়ে গেয়ে । মিলাদ বিয়ে আর সুন্নতে খাতনার অনুষ্ঠান করা হবে তার কাজ । সবকিছু যেনেও কেবল নিজের কাল্পনিক পরকালের মুক্তির আশায় সন্তানের জীবকে রেখে যাই চরম অনিশ্চয়তার মধ্যে ।

কতটা সার্থপর হলে মানুষ কচি সন্তানের ঘাড়ে পা রেখে মুক্তি পেতে চাই ।আর ধর্মান্ধতা কোন পর্যায়ে পৌছালে মানুষ এই কর্ম গুলি করে। ইহকাল পরকাল সব কালেরই লাভ ও লোভের কার্য এই ধর্ম - ত্যাগ ধোয্য আর সংযমের ছিটে ফোটাও এর কোন জায়গায় নেই ।

লিখেছেন:আবু জাহেদ
সর্বশেষ এডিট : ০৩ রা জানুয়ারি, ২০১৬ রাত ১১:৩৯
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

=শরত তুই যাস নে ! =

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ০৯ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১৩



ভ্যাপসা গরমে নাভিশ্বাস জীবনে কেবল বৃষ্টির হাপিত্যেশ,
মেঘ বলেছে আসবো আসবো আমার উদ্দেশ,
শুভ্র মেঘেদের নাচন
উত্তাপ হাওয়ায় যায় না আর বাঁচন,
তবুও স্নিগ্ধ আবেশ মনজুড়ে,
হঠাৎ হাওয়ার ঝাপটা, বাজে পাতার বাঁশি সুরে।

বিকেলের হাওয়ায় দেহ... ...বাকিটুকু পড়ুন

১ কোটি চাকরি: শর্ত প্রযোজ্য, মেধার প্রবেশ নিষেধ !

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:২৫


ভোটের আগে বলা হয়েছিল, ক্ষমতায় এলে প্রথম আঠারো মাসেই এক কোটি মানুষকে চাকরি দেওয়া হবে। কথাটা শুনে দেশের বেকার তরুণেরা তো মহাখুশি, কেউ ভাবল সরকারি চাকরি হবে, কেউ ভাবল... ...বাকিটুকু পড়ুন

বিশ্বে ঋণ খেলাপিতে বাংলাদেশ ১ নম্বর এবং দেশে ঋণ খেলাপিতে শীর্ষ ২০ জনের ১৯ জনই ওনাদের!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:০৫



শাস্ত্রীয় কথায় না গিয়ে সোজা কথায় কেউ ঋণ নিয়ে তা পরিশোধ না করলে তাকে ঋণ খেলাপি বলা হয়। আপনি জানলে অবাক হবেন যে শীর্ষ ২০ ঋণ খেলাপির ১৯ জনই... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কি ডার্ক জাস্টিসকে ফলো করছেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:১০



ছোটবেলায় দেখা একটি টিভি সিরিয়াল তুমুল জনপ্রিয় হয়েছিলো। একজন বিচারক যিনি দিনের বেলায় কোর্ট রুমে অপরাধের বিচার করতেন, আর, রাতেরবেলা আইনের ফাঁক -ফোকর গলে বেরিয়ে যাওয়া... ...বাকিটুকু পড়ুন

একদিন আমরা ক’জনা মিলে …….

লিখেছেন আহমেদ জী এস, ১০ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:১২



ব্লগের একাধারে নম্র ও প্রাজ্ঞ এবং গবেষক সহ-ব্লগার শ্রদ্ধেয় ডঃ এম এ আলীর “ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন”... ...বাকিটুকু পড়ুন

×