প্রথমেই একটি কথা বলে রাখা ভাল, যে সকল খেলায় ভুল সিদ্ধান্তের সম্ভাবনা থাকে, যে সকল খেলায় নিজের যোগ্যতা ছাড়াও অন্যের সহায়তায় জেতা যায়, সে সকল খেলা আমি পছন্দ করি না। অনেকের কাছে টেনিস খেলা ভাল লাগে না। কিন্তু, আমার কাছে ভাল লাগে। এক প্রকার "কারণ দর্শানো" মূলক একটি লেখা লিখতে যাচ্ছি আমি। তবে শুরুতেই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি ক্রিকেট/ফুটবল প্রেমিকদের কাছ থেকে। আমার লেখা অনেকের কাছে পছন্দ নাও হতে পারে। তবে আমি যা লিখব, আমি চেষ্টা করব, তা যেন ১০০% সত্য এবং ভিত্তিমূলক ভাবে লিখতে পারি। ভুলের জন্য অগ্রিম ক্ষমাপ্রার্থী।
* ক্রিকেটে/ফুটবলে আমরা মাঝে মাঝে দেখি, আম্পায়ার/রেফারির ভুল সিদ্ধান্তের জন্য অনেক দল ম্যাচ জিততে পারে না। একটি ভুল সিদ্ধান্ত অনেক বড় ক্ষতি ডেকে আনে। ভুল সিদ্ধান্ত খেলোয়াড়, দর্শকদের মন ভেঙ্গে দেয়। যার ফলে আমরা বলি, ভুল সিদ্ধান্তের জন্য যে দলের খেলা জেতার কথা, তারা জিততে পারেনি। আম্পায়ার/রেফারি পক্ষপাতিত্ব করেছে জন্য জিততে পেরেছে ইত্যাদি ইত্যাদি..... কিন্তু, টেনিসে এই ধরণের ভুলের কোন অবকাশ নেই। টেনিসের সিস্টেম অত্যন্ত কড়া। ভুল হওয়ার বিন্দুমাত্র সুযোগ নেই। যারা টেনিস খেলা দেখেছেন, তারা জানেন।
* ক্রিকেট/ফুটবলে বর্ণবাদ নামক একটি কঠিন রোগ আছে। টেনিসে নেই।
* ক্রিকেটে স্লেজিং খুব প্রচলিত। টেনিসে নেই।
* ফুটবলে খেলোয়াড়কে আহত করা খুব প্রচলিত আছে। টেনিসে নেই।
* ক্রিকেট/ফুটবল একটি দলীয় খেলা। ১১ জনের মাঝে ৫-৬ জন ভাল খেলেছে, কিন্তু বাকিদের খারাপ খেলার জন্য দল পরাজিত হয়েছে। যারা ভাল খেলেছে, তাদের মনের অবস্থা কি হয় তখন? তাছাড়া, ক্রিকেটে/ফুটবলে কোন দল হারলে আমরা নির্দিষ্ট কিছু ব্যক্তিকে দোষারোপ করি দলের পরাজয়ের জন্য। ফুটবলে দেখা যায়, একটি দল ভাল খেলছিল, স্কোরঃ ০-০, ১-১, ২-২, ৩-৩ । এমতাবস্থায় হঠাৎ একটি আত্মঘাতী গোল। যথারীতি দলের পরাজয় এবং যে খেলোয়াড়ের জন্য আত্মঘাতী গোল হয়েছে, তার মুন্ডুপাত করা। আর ক্রিকেটে, দেখা গেল একটি দল ম্যাচ জেতার দ্বারপ্রান্তে। শেষ ওভারে দরকার ২০-২৫ রান। যে বোলার ম্যাচে সবচাইতে ভাল বল করেছে, তাকেই আনা হল। শেষ ওভারে ২২ তো বটেই, ২২-২৬ রান করে দিয়ে ফেলেছে। ঐ অবস্থায় কি হয়? বলার প্রয়োজন নেই। আমাদের সবারই জানা আছে। কিছুদিন আগেও আমরা প্রমাণ পেয়েছি (আইপিএল-এ, কলকাতা নাইট রাইডার্স - ডেকান চার্জার্স। আমাদের মাশরাফি সাহেবের কথা মনে আছে তো? যদিও মাশরাফি সেই ম্যাচে ভাল বল করেনি)। আর টেনিস হল, আপনি যদি ভাল খেলেন, তাহলে আপনি জিতবেন। যদি খারাপ খেলেন, তবে আপনিই হারবেন। কাউকে দোষারোপ করার কোন সুযোগ নেই। আপনাকে ম্যাচ জিততে হলে সম্পূর্ণ নিজের যোগ্যতায় খেলতে হবে, জিততে হবে। ম্যাচ জেতার জন্য কোনপ্রকার সাহায্য আপনি কারও কাছ থেকে পাবেন না।
* ক্রিকেট নতুন নতুন নিয়ম তৈরি করছে, যার ফলে যেমন লাভ হচ্ছে তেমন ক্ষতিও হচ্ছে। এবং ক্রিকেট বর্তমানে খেলার বদলে বাণিজ্যের মাধ্যম হয়ে দাড়িয়েছে। টেনিস এমন নয়। শুরু থেকেই একই নিয়ম মেনে আসছে। যার ফলে খেলার সৌন্দর্য আজ পর্যন্ত বিন্দুমাত্র নষ্ট হয়নি।
বিস্তারিত...
আরও অনেক পার্থক্য আছে। কিন্তু এখন আমার মনে পড়ছে না। পড়লে পোষ্টের সাথে যুক্ত করে দেব। সর্বোপরি, আমি নিজেও ক্রিকেটের অন্ধভক্ত ছিলাম। কিন্তু বাস্তবিক কিছু কারণেই আমার কাছে ক্রিকেট এখন ভাল লাগে না।
সবাই ভাল থাকবেন।
সর্বশেষ এডিট : ২৪ শে আগস্ট, ২০০৯ বিকাল ৩:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


