somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

জীবন, ধরে চলো

২০ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



জীবন, ধরে চলো



বন্ধুরা ঈদে নতুন জামা পরেছে… তোমার নেই?
কিছু হবে না।
আজ নেই, কাল নিশ্চয়ই তোমারও হবে।
বাবা তো বলেছেন—বোনাস পেলে কিনে দেবেন!

সে ক’টা দিন জীবন, ধরে চলো।


দুপুরে মা ভালো কিছু রাঁধেন নি? খেতে মন চায় না?
একটা ডিমও ভেজে দিলেন না?

কিছু হয়নি। আরে এখন মাসের শেষ না?
বেতন পেলে বাবা ঠিকই বাজার থেকে ভালো কিছু এনে ফেলবেন—
তখন মা মজার মজার রান্না করবেন।

ততদিন জীবন, ধরে চলো।



ক্লাশের সেই মেয়েটা—তোমার সাথে কথা বলে না, দেখেও কি না দেখার ভান করে একটু? তবে সেদিন তোমাকে পাশে রেখে দেখলে সুমিতের সাথে তো কথা বললো ঠিকই।
তবে কি সুমিত অফিসারের ছেলে বলে….?

কি হয়েছে তাতে?
কিছু হয়নি।
তুমিও একদিন বড় অফিসার হবে।
তখন সবাই হেসে হেসে তোমার সঙ্গে কথা বলবে।

ততদিন শুধু একটু, জীবন, ধরে চলো।


রেজাল্টটা ভালো হয়নি? মন মতো হয়নি, না?
আরে কিছু হয়নি।
পরেরবার হবে, ভালো হবে।
তখন সবাই বাহবা দেবে—দেখো!

তুমি শুধু সেদিন পর্যন্ত জীবন, ধরে চলো।


ভার্সিটির ফি দেবার ডেট তো চলে গেল।
জামানের ধারের টাকাটাও তো সময়মতো শোধ দিতে পারোনি?
ওরা কথা শুনিয়েছে… খারাপ লেগেছে?
আচ্ছা একটু-ই তো , বেশি না। কিছু হয়নি।
বাবাকে বলো—দেখো, কষ্ট হলেও পাঠিয়ে দেবেন।

তুমি শুধু জীবন, ধরে চলো ।



চাকরির জন্য ঘুরে ঘুরে কাহিল? অসহায় লাগছে?
আবার শুনছি মেসেও বিল বাকি?
কি হয়েছে? টিউশনির লোকজন তো বলেছে, “দেখবে কিছু অগ্রিম দেওয়া যায় কিনা”…

আর কটা দিন, অল্প কিছুদিন, চলো না আরেকটু ধরে। জীবন, ধরে চলো।



বাবার শরীরটা খারাপ, অবসরে যাবার পর থেকেই..
মায়ের প্রেসারও দেখি ওঠানামা করে…
আচ্ছা টেনশন করো না। কিছু হয়নি।
গেল সপ্তাহের ইন্টারভিউটা তো ভালো হয়েছে।
দেখো কিছু একটা হবে।
চাকরি পেলে… সব ঠিক হয়ে যাবে।

আর ক’টা দিন জীবন, ধরে চলো ।



অফিস শেষে বাসায় এলেই মেয়েটা খুব বিরক্ত করে? একটু বেশীই কাঁদে ইদানিং, না?
ভয় লাগছে?
আরে কিচ্ছু হবে না দেখো। বড় স্যার তো বলেছেন প্রমোশন পেলে মাইনে বাড়িয়ে দিবেন।
শুধু আর কিছুদিন, আর কিছুদিন জীবন, ধরে চলো।



ওহ! মামার সাথে তো আর কথা হলো না। টাকা দিতে পারবেনা বলে যে কথা বললে না, এড়িয়ে গেলে।
আচ্ছা থাক, কিচ্ছু হবে না।
জীবন ধরে চলো।


বিয়ে নিয়ে অনেক প্লান ছিলো, না? কিছু হলো না?
আরে কি পাগলামি করছো? চোখ মোছ।
কি হয়েছে? কিচ্ছু না!
সব ঠিক হবে কদিন বাদে দেখো, সব আরও ভালো হবে।
শুধু একটু….জীবন, ধীরে চলো।



ছোট মেয়েটা সমুদ্র দেখতে চায়, অনেকদিন ধরে বলছে, যেতে পারছো না?
সমস্যা কি? আজ পারোনি, কাল ঠিকই সময় বের করে চলে যাবে।
কিচ্ছু হয়নি, বুঝিয়ে বলেছো তো।

মেনে নেবে ঠিকই, দেখো।
তুমি শুধু একটু ধরে চলো। ক’টা দিনই তো।
জীবন, ধরে চলো।



আচ্ছা, ওই যে তিন বছরের একটা ছেলের যে কিডনি নষ্ট, একটা পোস্ট দেখেছিলে না? ফেসবুকে? ভেবেছিলে চিকিৎসার জন্য খরচ পাঠাবে কিছু। কই, দিতে তো আর পারলে না। আচ্ছা থাক, কিচ্ছু হবেনা।

একটা ব‍্যবস্থা হবে নিশ্চয়ই!
তুমি জীবনটা শুধু ধরে চলো।



সমুদ্র দেখার দিন ছিলো আজ, কিন্তু মা-টা কি যে করে! সময় অসময় নেই! আজই জীবন সমুদ্র পাড়ি দিবে হবে তার — তা কি কেউ জানতো? জানতে তুমি?

জীবন, ধরে চলো ।
ধরে চলো, জীবন
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০২৫ বিকাল ৪:২৯
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের শাহেদ জামাল- ৯৮

লিখেছেন রাজীব নুর, ১৯ শে জুন, ২০২৬ বিকাল ৫:২২



আজ শুক্রবার। শুক্রবার মুসলমানদের জন্য বিশেষ একটি দিন।
আজ বাংলা আষাঢ় মাসের ৫ তারিখ। যদিও বর্ষাকাল। আজ আকাশে মেঘ নেই। বরং রোদ উঠেছে। রোদের তাপ ভালোই। শাহেদ পথে বের... ...বাকিটুকু পড়ুন

ইউরোপের সবচেয়ে বড় ফিনটেঁক কোম্পানী রিপাবলিক ইউরোপকে ছেড়ে দেওয়ার সত্য ঘটনা

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৭:১৩

বাংলাদেশের আইটি ফার্মগুলোর মাঝে আমার ফার্মই তাঁর ইঞ্জিনিয়রাদের সবচেয়ে বেশি বেতন দিতো। আমার সিনিয়র রুবি অন রেইলস ব্যাকএন্ড ডেভেলপার ছিলো রিফাত। বয়স ৩০, সেই বয়সেই সে মাসে পেতো... ...বাকিটুকু পড়ুন

ফিরে এসো পূর্ণিমায়

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৯ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫



তুমি ছাড়া ভালো লাগে না পূর্ণিমা চাঁদ, তুমি লুকিয়ে চন্দ্রিমার হলুদ বর্ণে। মায়াবী জোছনা মাখা রাত সবই যেন নিস্ফল, মন যেন হারিয়েছে আঁধারে সব সময় কাঁদে। চারিদিকে যেন... ...বাকিটুকু পড়ুন

ভারতীয় দূতাবাস অভিমুখে মিছিল কেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে জুন, ২০২৬ রাত ১:২১


ঢাকার রাজপথে আজ এক নতুন কুশীলবের আবির্ভাব ঘটলো। নাম তার ‘বাংলাদেশ আজাদ পার্টি’। এই নামের কোনো রাজনৈতিক অস্তিত্বের কথা দেশের আমজনতা না জানলেও, হঠাৎ এক রাতে তারা ‘অবৈধ... ...বাকিটুকু পড়ুন

কবিতাঃ খোকার অভিমান

লিখেছেন ইসিয়াক, ২০ শে জুন, ২০২৬ ভোর ৬:৪৬


খোকা খাবে মুড়ি মুড়কি, মা দিলো খই
এই নিয়ে অশান্তি, ব্যাপক হই চই।

বাবা যাচ্ছে হাটে, খোকা পিছু ছোটে
বকা খেয়ে ঘরে ফিরে মরছে মাথা খুঁটে। 

কত কাজই তো... ...বাকিটুকু পড়ুন

×