somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

নির্লিপ্ত কাব্য
জন্মের সময় আমি খুব কেঁদেছিলাম, এখন আমার সবকিছুতেই হাসি পায়। আমি জন্মের প্রয়োজনে ছোট হয়েছিলাম, এখন মৃত্যুর প্রয়োজনে বড় হচ্ছি ।

নিঃস্বঙ্গ প্রেম

৩০ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:০২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

পরন্ত বিকেল শেষে সঁন্ধ্যা নামি নামি করছে। সারাদিন ঘুরে ফিরে অর্ক্য বাসায় ফিরছে। অর্ক্য’র বাবা ছাড়াও তার জন্য অপেক্ষা করার মত আরো একজন আছে। আফরোজা বেগম অর্ক্যে’র ফুফু । তিনি স্বামী মারা যাওয়ার পর থেকে চার বছর হল এখানেই থাকে। অর্ক্যে’র মা নেই। মা থাকলে হয়তো ঘন্টায় ঘন্টায় ফোন করে বলত- বাবা তুই কোথায়? সারাদিন নাওয়া-খাওয়া নেই। কই যে ঘুরে বেড়াচ্ছিস? বাসায় আসবি কখন? ইত্যাদি… ইত্যাদি…। তার মা নেই বলেই এমন করে কথাগুলো শুনা হয়না। তবে তার বাবা আনিসুর রহমান। তিনিও যে ফোন করেন না তা কিন্তু না। তিনি প্রতিদিন দুপুরে একই সময়ে (১টা ৪৫ মিনিটে) ছেলেকে ফোন করে। ফোন করে বলবে সময় মত খেয়ে নিস। খাওয়া নিয়ে মোটেও অবহেলা করবি না। আমাকে দেখ এই বয়সেও আমি কত স্ট্রং। আর শুন সারাদিন রোদে রোদে ঘুরাঘুরি করিস না। বাবা আজও ফোন করে তাই বলছিলেন। রোজ রোজ একই কথা শুনতে অর্ক্য’র ভালো লাগে না। আবার না শুনলেও খারাপ লাগে। আজ বাবার সাথে অর্ক্য অনেকক্ষন কথা বলল। কিন্তু আসল কথাটাই বলা হয়নি। সে আজ রাস্তা থেকে একটা মেয়েকে সঙ্গে করে বাসায় এনে তুলেছে। মেয়েটার নাম নায়লা। অত্যান্ত রুপবতী। যাকে বলে দুধে-আলতা গায়ের রঙ। নায়লার গায়ের রঙ ঠিক তেমনই। এখনকার মেয়েরা মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত ঘরের হলেও ফ্যাশনের দিক দিয়ে তারা অনেকটায় এগিয়ে গেছে। তারা নিজেদের সুন্দর থেকে আরো সুন্দর রাখতে চায়। এজন্য বিউটি পার্লার, মেক-আপ এসব নিয়েই ব্যাস্ত থাকে। কিন্তু নায়লা হল সেই মেয়ে যে তার প্রকৃত সুন্দর্য নিয়েই সন্তুষ্ঠ। সে নিজেকে অতিরিক্ত সুন্দর করার জন্য মেক-আপ এর সাহায্য নেয়নি। নায়লার মাথার চুলগুলোও বেশ লম্বা। সব মিলিয়ে সাধারন মেয়েদের মাঝে নায়লাকে অসাধারন বলা যায়। অর্ক্য এখন কি বাবাকে আবার ফোন করে সব বলবে ? না থাক। এখন বলতে ইচ্ছে করছে না। যে কথা বলতে ইচ্ছে করে না সে কথা গুছিয়ে বলা যায় না।


রিক্সা বাসার সামনে এসে থামল। অর্ক্য’র মাথার ভেতর টেনশনের পোকা কামড় দিতে শুরু করে দিয়েছে। বাবাকে নায়লার কথাটা তখন বলে দেয়াই উচিত ছিল। কেনো যে বলতে ইচ্ছে করেনি সে ভেবে পাচ্ছে না। আনিসুর রহমান এমনিতে ঠান্ডা মাথার মানুষ। সহজে তিনি রাগ করেন না। তবে যদি কোনো কারনে রাগ উঠে যায়। তখন সেটা চরম বারাবারি পর্যায়ে চলে যায়। তখন তিনি কি করেন না করেন তিনি নিজেও জানেন না। তখন মনে হয় উনাকে অন্য কেউ নিয়ন্ত্রন করছেন। অর্ক্য বাবার এই অভ্যাসটাকে একেবারেই পছন্দ করে না। তার ধারনা এটা তার বাবার জটিল কোনো রোগ ছাড়া আর কিছুই না।


পকেট থেকে মোবাইল বের করে সময় দেখল অর্ক্য। ৬টা ১০ বাজে। আনিসুর রহমান বিকেল ৫টা থেকে সাড়ে ৫টা’র মধ্যে বাসায় চলে আসে। এতক্ষনে নিশ্চয় চলে এসছে। নায়লা কি বাবার সামনে পরেছে ? অর্ক্য ভাবছে। যদি পরে তাহলে এই মুহুর্তে ভেতরের অবস্থা কি? সে দরজার বাইরে দাঁড়িয়ে ব্যাপারটা আন্দাজ করার চেষ্টা করছে। না ভেতরে তেমন কোনো সাড়া শব্দ শুনা যাচ্ছে না। তবুও তার ভয় ভয় লাগছে। সে ঘামতে শুরু করেছে।


অর্ক্য বেল চাপল। তার প্রায় সঙ্গে সঙ্গেই ফুফু এসে দরজা খুলে দিল। আনিসুর রহমান টিভিতে জিওগ্রাফী চ্যানেল দেখছেন। অথচ চোখে চশমা নেই। আশ্চর্য ! চশমা ছাড়া তিনি কিছুই দেখতে পারেন না। সব কিছু নাকি ঝাপশা মনে হয়। কিন্তু এখন তিনি চশমা ছাড়া দিব্যি টিভি দেখে যাচ্ছেন। আড়াল থেকে ফুফু ফিস ফিস করে কি যেন বুঝাতে চাচ্ছে। কিন্তু অর্ক্য কিছুই বুঝতে পারছে না। সে তার ফুফুর ফিস ফিসানি উপেক্ষা করে বাবার কাছে এগিয়ে গেল। কেমন আছো বাবা? আনিস সাহেব ছেলের দিকে তাকালেন কিন্তু কোন উত্তর দিলেন না। মনে হল এমন প্রশ্নে তিনি বিরক্ত হয়েছেন। অর্ক্য আবারো বলল- বাবা তোমার মন ভালোতো ? আনিসুর রহমান এবারও কিছু বললেন না। মনে হয় উনার কথা বলতে ইচ্ছে করছে না। আর না হয় তিনি কোন কারনে প্রচন্ড রেগে আছেন। ফুফু আবারো ফিস ফিস করে কিছু একটা বুঝাতে চাচ্ছে। কিন্তু অর্ক্য কোনো পাত্তা দিচ্ছে না। সে তার বাবার পাশে একটা মোড়া টেনে বসল। বাবা তোমাকে সাদা পাঞ্জাবী’তে অনেক সুন্দর লাগছে। অনেক পবিত্র পবিত্র মনে হচ্ছে। আনিসুর রহমান ছেলের এই সস্তা রসিকতা পছন্দ হয়নি। তিনি রাগ অনেকক্ষন ধরে চেপে রেখেছিলেন। তিনি কোথায় যেন পড়েছিলেন অতিরিক্ত রাগের সময় হিংস্র প্রানীদের দেখলে নাকি রাগ কমে যায়। তিনি জিওগ্রাফী চ্যানেলে তাই দেখছিলেন। কিন্ত্য ছেলের এমন কথা বার্তায় রাগ আর সামলানো যাচ্ছে না। তিনি প্রচন্ড ক্ষ্যাপে গিয়ে বললেন তুই পেয়েছিসটা কি? তোকে শাসনের তুলনায় আদর বেশী দিয়েছি বলে এই নয় যে, তোমার যখন যা ইচ্ছে করবে তুই তাই করবি। আর আমি সেটা হাসি মুখে মেনে নেবো। বাবার রাগ উঠলে তুই না তুমি কি বলবে তিনি ঠিক করতে পারে না। এখনও একবার তুই একবার তুমি বলছে। মানে উনি আমার উপর রেগে আছেন। এখন আমাকে যথা সম্ভব গুছিয়ে কথা বলতে হবে। তা না হলে বাবার রাগ আউট অফ কন্টোল। মানে নিয়ন্ত্রনের বাইরে চলে যাবে। আমি বললাম- বাবা তুমি একটু শান্ত হয়ে আমাকে বলবে আমি অন্যায়টা কি করেছি?
মনে হয় জিওগ্রাফী চ্যানেলের ব্যাপারটা মিথ্যা না। আনিসুর রহমানের রাগ কিছুটা কমে গেছে। তিনি গলার স্বর নিচু করে বললেন - বলার মত অবস্থা তুমি আর কিছুই রাখনি। এখন যা বলছি মন দিয়ে শোনো, তুমি যে অন্যায় করেছো তার শাস্তি তোমাকে অবশ্যই পেতে হবে। আর শাস্তিটা কি হবে আমি সেটাও ঠিক করে ফেলেছি। এখন বলো তুমি শাস্তিটা কি তা আগে শুনতে চাও? নাকি সরাসরি শাস্তি ভোগ করতে চা?
বাবা শাস্তি ভোগ করার আগে জেনে নেয়াই ভালো। তখন আগে থেকেই শাস্তির জন্য মানুষিক ভাবে প্রস্তুতি নিয়ে নিলাম।
তাহলে শুনো শাস্তিটা হল তুমি ঐ বেয়াদপ মেয়েটাকে নিয়ে এক্ষুনি আমার বাসা থেকে বেড়িয়ে যাবে। এই মেয়ে কে? কি করে ? কোত্থেকে এসেছে তার কিছুই আমি জানতে চাই না।
আমি বুঝলাম নায়লাই হল বাবার রাগের কারন। এরপরও বাবাকে জিজ্ঞেস করা যায় না যে আমার অন্যায়টা কি ? তবুও আমি জিজ্ঞেস করলাম - বাবা তুমি কোন মেয়েটার কথা বলছো ?
বাবা আমার দিকে এমন ভাবে তাকালেন যেন আমি অনেক কঠিন একটা প্রশ্ন করে ফেলেছি। তিনি টিভির দিকে মুখ ফিরিয়ে নিয়ে বললেন - তুমি ভালো করেই জানো আমি কোন মেয়েটার কথা বলছি। তারপরও আবার বলছি- সকালে যে মেয়েটাকে তুমি বাসায় নিয়ে এসেছো। তার হাত ধরে এই মুহুর্তে বেড়িয়ে যাবে। কত বড় অসভ্য মেয়েছেলে আমার সামনে কি না লুঙ্গী পরে ঘুরে বেড়ায়!
আমার কাছে নায়লার লুঙ্গি পরার ব্যাপারটা পরিস্কার না। তাই এই বিষয় নিয়ে কথা বলার কোনো মানে হয় না। আমি মোড়া ছেড়ে উঠে দাড়ালাম। আবার কি মনে করে যেন বসে পরলাম। বাবা আমার দিকে তাকিয়ে প্রায় ধমকের মত বললেন আবার কি হল? বসে পরলি কেনো?
আমি বাবাকে বললাম- বাবা আমরা কি এক্ষুনি বাসা থেকে বেড়িয়ে যাব ? না মানে…ইয়ে মানে...আ…আঁধা ঘন্টা সময় যদি দাও তাহলে……
বাবা ঘড়ি দেখলেন। এখন ৭টা বাজে। ৮টার মধ্যে অবশ্যই বের হয়ে যাবে। ১ ঘন্টা সময় দিলাম। ৬০ মিনিটে ১ ঘন্টা হয়। ১ ঘন্টা কম সময় না। আর শুনো যাওয়ার সময় ভুলেও আমার সামনে পরবে না। এবং ভবিৎষতে আমার সামনে আসার চেষ্টাও করবে না। বাবা যে ১ ঘন্টা সময় দেবে তা আমার কল্পনাতেও ছিল না। আমি বললাম - ওকে বাবা। থ্যাং ইয়্যু ।


অর্ক্য তার শোবার ঘরে ডুকল। বাবা হাই পেশারের রুগী। যখন তখন উনি এই অসুকের সাথে গভীর প্রেমে বিছানায় লুটিয়ে পরেন। মাঝে মাঝে অবস্থা চরম পর্যায়ে চলে যায়। আমার উপর বাবার রাগ করার কারন হল নায়লা। চেনা জানা নেই একটা রুপবতি মেয়েকে বাসায় নিয়ে আসাটা ঠিক হয়নি। বাবার রাগ করাটাই স্বাভাবিক। বাবার জায়গায় আমি হলেও হয়তো একই কাজ করতাম। কিন্তু নায়লা নামের মেয়েটাকে ইচ্ছে করেতো বাসায় আনিনি। তার পেছনে একটা কারন আছে। কারনটা ব্যাখ্যা করছি……


ফুফুর মেয়ে নবনী এবার কলেজে ভর্তি হয়েছে। আজ তার ক্লাসের প্রথম দিন। সে একা যাবে না। কেউ একজন সাথে গিয়ে ওকে কলেজে পৌছে দিয়ে আসতে হবে। আমার বিবিএ ফাইনাল পরিক্ষা শেষ। এখন কাজকর্ম নেই বললেই চলে। তাই এই মহান বিরক্তিকর কাজ করার দায়িত্য পরল আমার উপর। কি আর করা নবনীকে ঠিক ঠাক মত কলেজে পৌছে দিলাম। যত ঝামেলা হল ফেরার পথে। বাসার কাছাকাছি আসতেই দেখি রাস্তার পাশে লোকজন জড়ো হয়ে কি যেন দেখছে। আমি এগিয়ে গেলাম। গিয়ে দেখি ২০-২০ বছরের একটা মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাদঁছে। আর উৎসুক জনতারা তা দেখে মজা পাচ্ছে। আমি মেয়েটার কাছে গিয়ে বললাম কি হয়েছে ? এখানে দাঁড়িয়ে দাড়িতে ছেলে মানুষের মত কাদঁছেন কেনো ? মেয়েটা কাদঁতে কাদঁতেই বলল আমি হারিয়ে গেছি। আমি বললাম হারিয়ে গেছেন মানে কি? সে বলল আমি বান্দবীদের সাথে পিকনিকে এসেছিলাম। পথের মাঝে বাস নষ্ট হয়ে যাওয়ায় সবাই বাস থেকে নেমে আশে পাশে যে যার মত করে ঘুরছিলাম। তখন হারিয়ে গেছি।
মেয়েটাকে দেখতেই বোকা বোকা লাগছে। আমি বললাম আপনি বোকা নাকি? আপনার কাছে মোবাইল নেই ? বান্দবীদের ফোন করুন তাহলেই তো হয়। সে সাথে সাথে ব্যাগ থেকে মোবাইল বের করল। মনে হয় সে ভুলেই গেছিল যে ওর কাছে মোবাইল আছে। কিছুক্ষন মোবাইলে কথা বলে আবারো কাদঁতে শুরু করল। আমি বললাম আবার কাদঁছেন কেনো?
মেয়েটা চোখ মুছতে মুছতে বলল ওরা অনেক দূর চলে গেছে। এখন আমি যাব কি করে ।। :’(
আমি জানতে চাইলাম কোথায় যাবেন ?
সে বলল চিটাগং।
হুম। চলুন আপনাকে বাসে তুলে দেই আপনি চলে যান।
সে বলল আমি একা একা যেতে পারব না। একা কখনো কোথাও যাইনি। :’( এমন কথা শুনে লোকজনের হাসি আর কে দেখে! মানুষগুলো যে কি অদ্ভত। আমার নিজের মেজাজও গরম হয়ে গেল। বলে কি ! এতো বড় মেয়ে নাকি একা কোথাও যায়নি। আমি ধমক দিয়ে বললাম কাঁন্না থামান।
মেয়েটা প্রচন্ড ভয় পেল। কান্না থামিয়ে আমার দিকে তাকিয়ে রইল । তাকানোর মাঝে কেমন যেন একটা অসহায় ভাব ছিল। মনে হচ্ছিল ওর কাজল কালো চোখ জোড়া আমাকে কিছু একটা বুঝাতে চাচ্ছে। কিন্তু আমি বুঝতে পারছি না। তখন আমার নিজের কাছে খারাপ লাগল। মেয়েটাকে এমন ভাবে ধমক না দিলেও হত। কি নাম আপনার?
মেয়েটা ভয়ে ভয়ে জাবাব দিল। নায়লা।
একা যেতে পারবেন না তো এখন কি করবেন?
জানিনা।
এখানে আপনার কোনো আত্বীয়-স্বজন আছে?
মেয়েটা না সূচক মাথা নাড়ল।
আমি মনে মনে বললাম। ভালো বিপদে পরা গেল তো। এখন কি করবো; ওকে ওর মত রেখে চলে যাব? না এটা ঠিক হবে না। একটা মেয়ে মানুষ। তার উপর চেহারা তো মাশাল্লাহ! বখাটে ছেলেদের হাতে পরলে তো আর কথাই নেই। তার চেয়ে আপাতত বাসায় নিয়ে যাই। পরে যাইহোক একটা ব্যাবস্থা করা যাবে। আমি বললাম চলুন আমার সঙ্গে।
কোথায় যাব ?
জাহান্নামে।
আমি কেনো জাহান্নামে যাব?
আমি বলছি তাই যাবেন।
আমি যাব না।
আমি আর কিছু বললাম না। একটা মেয়ে চট করে আমাকেই বা বিশ্বাস করবে কেনো? আমি বাসার দিকে হাটতে লাগলাম। কিছুদুর যেতেই দেখি মেয়েটা আমার পিছনে পিছনে আসছে। আমি ওর দিকে ফিরে তাকালাম। সে ভয়ে ভয়ে বলল আমি জাহান্নামেই যাব। আমি একটা হাসি দিলাম। তবে এটা যুদ্ধ জয়ের হাসি নয়। সম্পুর্ন অচেনা-অজানা একজন আমাকে বিশ্বাস করতে পেরেছে সে জন্যই হাসি। আমি বললাম চলুন।


এই হল ঘটনা। কিন্তু এই সহজ কথাটা বাবাকে কে বুঝাবে ? এখন বুঝাতে যাওয়া মানেই বাবাকে আরো উত্তেজিত করে তোলা । এটা করা একেবারেই ঠিক হবে না। তার চেয়ে ভাল হয় বাবার কথা মত বাসা থেকে বের হয়ে যাওয়া। বাবা একটু বুঝুক অকারনে এতো রাগ করা ঠিক না। সব ঘটনার পেছনে একটা কারণ থাকে। সেটা না জেনে কাউকে শাস্তি দেওয়া উচিত না। এটা অবশ্য একদিকে ভালোই হল। এ ফাকে আমার একটূ ঘুরে আসাও হবে। চার দেয়ালের ভেতর বসে থাকতে থাকতে বিরক্ত হয়ে যাচ্ছি। কিন্তু নায়লা মেয়েটাকে নিয়ে কি করি? বেচারি বিপদে পরে এসেছে। আচ্ছা অভির বাসায় রেখে আসলে কেমন হয়? ওতো আমার ছোটো কালের বন্ধু ও নিশ্চয় ব্যাপারটা বুঝবে। কিন্তু…
না! না! এটাও ঠিক হবে না। অভির মা বাবা আবার কি না কি ভেবে বসে। ধ্যাৎ !! এছাড়াতো আর কোনো বুদ্ধিও মাথায় আসছে না। নিজের মাথার চুল নিজেরই ছিড়তে ইচ্ছে করছে।


এই যে শুনুন।
তাকিয়ে দেখি নায়লা দরজার সামনে দাঁড়িয়ে আছে। আমি বললাম- ভেতরে আসুন। কিছু বলবেন ?
জ্বি ।
একটা চেয়ার দেখিয়ে বললাম বসুন । তারপর বলুন কি বলবেন ?
আপনি সারাদিন কোথায় ছিলেন ? এখানে কাউকে আমি চিনি না। একা একা খুব ভয় লাগছিল আমার।
আমার নিজেকে অপরাধী মনে হচ্ছে। পুরো একটা দিন বন্ধুদের সাথে আড্ডা না দিয়ে মেয়েটাকে কিছু সময় দেয়া উচিত ছিল। বললাম - সরি । আমার একটা কাজ ছিল। আপনি কিছু খেয়েছেন?
নায়লা হ্যা সূচক মাথা নাড়ল।
আর কি বলা যায় ? আমি কোনো কথা খুজেঁ পাচ্ছি না।
নায়লা বলল - একটা কথা বলার ছিল।
কি কথা বলুন।
আমি মনে হয় আপনাকে ঝামেলার মাঝে ফেলে দিয়েছি। আর নতুন করে কোনো ঝামেলা হোক আমি তা চাইনা। আমি চলে যাচ্ছি।
আমিতো পুরা অভাক ! এই বোকা মেয়ে এখন এতো গুছিয়ে কথা বলছে কি করে ? আমি বললাম চলে যাচ্ছেন মানে কি ? কোথায় যাচ্ছেন ?
মামাকে ফোন করে ট্রেনের একটা টিকেটের ব্যাবস্থা করিয়েছি। স্টেশনে মামার একজন বন্ধু থাকবে নাম আকমল হোসেন। উনাকে গিয়ে মামার কথা বললেই টিকেট-টা আমার হাতে দিয়ে দেবে।
এসবের মানে কি ? আমিতো কিছুই বুঝতে পারছি না। আপনি মনে হয় আমাকে বিশ্বাস করতে পারছেন না।
না । না… আসলে আমি আপনাকে আর ঝামেলার মাঝে ফেলতে চাচ্ছিছিলাম না।
তাই বলে…
আমাকে ভুল বুঝবেন না প্লিজ।
আমি মনে মনে বললাম। না ভুল বুঝছি না। আপনি বরং আমার উপকারই করলেন।
আপনি আমার জন্য অনেক করেছেন। আরেকটু সাহায্য করবেন?
কি সাহায্য করতে হবে?
আমার ট্রেন রাত ৯:১০ শে ছাড়বে। আমার স্টেশনে একা যেতে ভয় করছে। আসলে একা একা কোনোদিন কোথাও যাইনিতো। তাছাড়া স্টেশন কোথায় আমি তাও জানিনা। আপনি একটু কষ্ট করে আমাকে স্টেশনে পৌছে দেবেন?
আমি বললাম- আপনি স্টেশনে একা যেতে ভয় পাচ্ছেন। একা একা চিটাগং যাবেন কি করে? তখন ভয় করবে না?
নায়লার মুখ চুপসে গেছে। সে কিছু বলছে না। তার চোখ মুখ দেখে পরিস্কার বুঝা যাচ্ছে সে তার ট্রেন ভ্রমনের প্রতিটা মুহুর্ত ভয়ে ভয়ে কাঁটাবে। আমি মনে মনে বললাম- হে রুপবতি ! তোমাকে একা যেতে দিতে আমারও ইচ্ছে করছে না। রেখে দেবো যে তারও উপায় নেই। বাবার কড়া নির্দেশ আমাকে আজই গৃহত্যাগী হতে হবে। তোমাকে কতটুকু সাহায্য করতে পেরেছি জানিনা। তবে বাবার কাছে মস্ত বড় অন্যায় করেছি যার কোনো ক্ষমা নেই।
কি ভাবছেন ? পৌছে দেবেন না আমাকে ?
ভাবছি আপনাকে একা ছাড়া ঠিক হবে কিনা। কিন্তু এখন ভেবেও কোনো লাভ নেই। আপনি নিজেই সব ঠিক করে ফেলেছেন। চলুন আপনাকে পৌছে দিচ্ছি।
থ্যাং ইয়্যু।


রাত ৮টা । স্টেশন পৌছাতে ২০ মিনিটের বেশি সময় লাগবে না। তার মানে সাড়ে ৮টার মধ্যেই পৌছে যাব। তবে সব সময় রিক্সা বা অটোরিক্সা পাওয়া যায় না। তখন হেটে যেতে ৩০-৪০ মিনিটের মত লাগবে। বাইরে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আমরা রিক্সার জন্য অপেক্ষা করছি। রিক্সা পাওয়া যাচ্ছে না। পাওয়া গেলেও কেউ যেতে চাচ্ছে না। আকাশের অবস্থা খারাপ। যেকোনো সময় জুড়ে-সুরে বৃষ্টি নামতে পারে। আমি রাস্তার ওপাশের একটা দোকান থেকে এক পেকেট বেনসন কিনলাম। পেকেট থেকে একটা সিগারেট বের করে মুখে পুরেই জোড়ে জোড়ে টানতে লাগলাম। আমার নাক মুখ দিয়ে ধোয়া বের হচ্ছে। যে কেউ দেখলে ভাববে যে আমি অনেক পুরাতন স্মোকার। কিন্তু সিগারেট খাওয়ার মত বাঝে অভ্যেসটা আমার একটু আগেও ছিলনা। তবে এখন কেনো খাচ্ছি তাও বুঝতে পারছি না। বৃষ্টি পড়ার গতি আস্তে আস্তে বেড়ে যাচ্ছে। আমি জলন্ত সিগারেট হাতে নিয়ে নায়লার দিকে এগিয়ে যাচ্ছি। নায়লা তার ব্যাগ থেকে নীল রঙের একটা ছাতা বের করছে। আমি কাছে যেতে বলল যাওয়ার কোনো ব্যবস্থা হল?
না এখনো হয়নি। এই বৃষ্টির মাঝে হবে বলেও মনে হচ্ছে না।
তাহলে আমরা যাব কি করে? হেটে যাওয়া যাবে না?
আপনি যেতে পারলে যাওয়া যাবে।
তাহলে দেরী করছেন কেনো? চলুন…।।


আমি বৃষ্টিতে ভিজে ভিজে যাচ্ছি। নায়লা ছাতা নিয়ে আমার পাশে পাশে হাটছে। আপনি বৃষ্টিতে ভিজে যাচ্ছেন। ছাতার নিচে আসুন। মনে হচ্ছে এ কথা বলে সে খানিকটা লজ্জা পাচ্ছে। আমি পকেট থেকে আরেকটা সিগারেট বের করলাম। বললাম সিগারেটের ধোয়া আপনার ভাল্লাগবে না। আমি ঠোটের কোনায় সিগারেট রেখে কাঠিতে আগুন ধরানোর চেষ্টা করছি। কিন্তু আগুন ধরছে না। বার বার নিভে যাচ্ছে। বৃষ্টিতে সব ভিজে গেছে বলেই এমন হচ্ছে। আমি চেষ্টা করতে করতে সব কাঠি প্রায় শেষ করে ফেলছি তবুও সিগারেট জ্বালাতে পারছিনা। নায়লা আমার এই অবস্থা দেখে হাসতে শুরু করল। ওর হাসি আর থামতেই চায় না। আমি এই প্রথম ওর মুখের দিকে ভালো করে তাকালাম। একটা মেয়ে এতো সুন্দর করে হাসতে পারে নায়লাকে না দেখলে আমি বিশ্বাসই করতে পারতাম না। আমি মুগ্ধ হয়ে নায়লাকে দেখছি। নায়লা আমাকে আর মুগ্ধ হতে দিতে চাচ্ছে না। সে বার বার বলছে আর কতক্ষন লাগবে ? এই যে শুনছেন আমরা সময়ের আগে পৌছাতে পারব তো?
ওহ হ্যা…এইতো আমরা এসে গেছি চলুন…


রাত ৮টা ৪৬ মিনিট।
সিলেট রেলওয়ে জংশন। আমরা স্টেশনের ভেতর ঢুকলাম। ফ্ল্যাটফর্মে একটাই ট্রেন দাঁড়িয়ে আছে। আস্তে আস্তে লোকজনের ভিড় বাড়ছে। হকাররা জানালার পাশে গিয়ে ভিড় করছে- এই বাদাম, এই কাবলী বুট, হেইই চানাচুর...চানাচুর। বেশ কিছু টোকাইকেই দেখা যাচ্ছে। তারা এদিক সেদিক কি যেন খুজেঁ বেড়াচ্ছে।। কয়েকজন ভিক্ষুককেও দেখা যাচ্ছে তারা বিভিন্ন ভাবে লোকজনের কাছে ভিক্ষা চাচ্ছে। কেউ গান গেয়ে, কেউবা কোন একটা সুরার আয়াত তেলাওয়াত করে ভিক্ষা চাইছে। পৃথিবীতে ভিক্ষা করাটাই মনে হয় একমাত্র সহজ কাজ। এবং ছোট বড় সবাই এই কাজটা করতে পারে। মানুষের এমন কর্মকান্ড দেখতে অর্ক্য’র ভালো লাগছে। নায়লা বলল টিকেট-টা আনা হয় নি। আনতে হবে।
ওহ হ্যা । আপনার মামার বন্ধুর কি নাম যেন বললেন ?
আকমল হোসেন।
উনাকে কোথায় পাওয়া যাবে কিছু জানেন ?
মামা বলল কাউন্টারে খোজ করলে পাওয়া যাবে।
ঠিক আছে চলুন। আমরা কাউন্টারেই যাই।


আকমল হোসেনকে টিকেট কাউন্টারেই পাওয়া গেল। নায়লা নিজেই উনার সাথে কথা বলছে। আমি একটু দূরে গিয়ে সিগারেট ধরালাম। উদাস ভঙ্গিতে সিগারেটে সুখটান দিচ্ছি আর ধোয়া উড়াচ্ছি। এই ধোয়ার মাঝেই যেন এক ধরনের প্রশান্তি, আনন্দ, উচ্ছাস লুকিয়ে থাকে। যে কোনোদিন সিগারেট খায়নি, সে কখনো এর আনন্দটা বুঝবে না। নায়লা আমার পাশে এসে দাড়াল। বলল - চলুন টিকেট নেয়া হয়ে গেছে। আমি বললাম- আপনার সিট কোন বগিতে, কত নাম্বার? নায়লা টিকেট-টা আমার হাতে দিল। “ঙ” নং বগিতে ২১ নাম্বার সিট। নায়লাকে বললাম চলুন আপনাকে আপনার জায়গায় বসিয়ে দিয়ে আমার দায়িত্য সম্পুর্ন করি।


২১ নাম্বার সিট জানালার পাশে। নায়লা তার জায়গায় গিয়ে বসল।
নায়লার পাশের সিটে একজন বৃদ্ধ মহিলা বসা। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। যাক বৃদ্ধ মহিলা থাকায় ভালোই হল। আমি নায়লাকে বললাম - আমার কাজ শেষ। এখন আমাকে বিদায় দিন। নায়লা কোনো উত্তর না দিয়ে আমার দিকে তাকাল। তার তাকানোর মাঝে এক ধরনের মায়া ছিল। যে মায়ার বাধঁনে আটকে গেলে সেখান থেকে আর নিজেকে বের করে আনা যায়না সেরকম মায়া। আমি নায়লাকে বললাম - আপনার যাত্রা শুভ হোক। বলে ট্রেন থেকে নেমে যাচ্ছি। নায়লা জানালা দিয়ে মুখ বের করে তাকিয়ে আছে। আমি নাম মাত্র নায়লা ডাকল - অর্ক্য। এই প্রথম নায়লা আমার নাম ধরে ডাকল। আমি জানালার পাশে এগিয়ে গেলাম। কিছু বলবেন ?
নায়লা হ্যা সূচক মাথা নাড়ল।
আমি বললাম কি বলবেন বলুন?
নায়লা কিছু বলছে না। ওর চোখ ছল ছল করছে। মনে হচ্ছে এখনই এই রুপবতির চোখে দেয়া কাজলের প্রাচীর ভেঁঙ্গে শিশির প্লাবন ঝরে পরবে। কিন্তু আমি এই মুহুর্তে এমন একটা পরিস্থিতির মুখোমুখি হতে চাচ্ছি না। আমি নায়লাকে বললাম - আপনি মনে হয় কিছু বলবেন না। আমি তাহলে চলে যাচ্ছি। বলে হাটতে শুরু করলাম। নায়লা পেছন থেকে বলল - থ্যাং ইয়্যু। আমার মনে হল এবার নায়লা সত্যি সত্যি কাদঁছে। কিন্তু কেনো কাদঁবে? আমি শেষ বারের মত পিছনে ফিরে তাকালাম। নায়লা এখন আর জানালার বাইরে মুখ করে বসে নেই। হঠাৎ করে বিষণ্ণতা এসে আমার মাঝে ভর করল। কেনো জানি নায়লা মেয়েটার জন্য খারাপ লাগছে। বুকের বাম পাশটায় হালকা ব্যাথাও অনুভব করতে লাগলাম। আমার এমন লাগছে কেনো? কোনো কারনে আমার অবচেতন মন কি চাচ্ছে না নায়লা মেয়েটা চলে যাক?


স্টেশনের ভেতরে একটা লাইব্রেরীর মত দোকান আছে। তার সামনে একটা বেঞ্চ রাখা। অর্ক্য সেখানে গিয়ে বসল। পকেটে হাত দিয়ে আরো একটা সিগারেট বের করে সুখটান দিচ্ছে। অর্ক্য যতবার সিগারেটে টান দিচ্ছে ততবারই তার মাথায় একটা কথা এসে বার বার নাড়া দিচ্ছে। কথাটা হল “ টানে টানে মজা আনে। যে টানে ভাই, সেই জানে “ অর্ক্য এই কথাটা কার কাছে যেন শুনেছিল। কিন্তু এখন মনে করতে পারছে না।


ভাইজান চা খাইবেন ? গরম গরম চা আছে। অর্ক্য’র চা খেতে ইচ্ছে করছে না। সে পেছনে ফিরে তাকাল। ছোট একটা ছেলে বয়স ১০-১১ হবে। যার এ সময় ঘরে পড়ার টেবিলে বসে পড়ার কথা। কিংবা টেলিভিশনের সামনে বসে টম এন্ড জেরী দেখার কথা। সে এখন রাস্তায় ঘুরে ঘুরে চা বিক্রি করছে। এই দৃশ্যটা নতুন না। তবুও অর্ক্যে’র মন খারাপ হল। সে বলল দাও চা দাও। ছোট ছেলেটার ঠোঁটের কোনে হাঁসি ফুটল। অর্ক্য হাসি দেখে মনে মনে ঠিক করল অন্তত এই হাসিটার জন্য এক কাপ না দু কাপ চা খেতে হবে। তা না হলে হাসিটার মূল্যায়ন করা হবে না।
ভাইজান চা লন।
অর্ক্য ধোয়া উড়া গরম চা’য়ের কাপ হাতে নিল। চুমুক দিয়ে একটা তৃপ্তির নিঃস্বাস ফেলল। যেন এমন চা সে অনেক দিন খায়নি। চা টা সত্যি অসাধারন হয়েছে। সে ছেলেটাকে জিজ্ঞেস করল - কি নাম তোমার?
আমারে কইতাসেন?
হুম।
আমার নাম সালমান। মাইনসে সালু কয়।
সালমান তোমার চা’টা ভালো হয়েছে। আমি আরেক কাপ খেতে চাই। ভালো করে আরেকটা দাও।


ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। সিগারেট শেষ। অর্ক্য একটা দোকান থেকে সিগারেট কিনল। পরপর দুকাপ চা খাওয়ায় শরীরটা চাঙ্গা হয়েছে। বিষন্ন ভাবটাও কেঁটে গেছে। অর্ক্য এখন কি করবে কোথায় যাবে তার কিছুই সে ভাবেনি। ট্রেনের হুইসেল বাজঁল। মনে হয় এখনই ছেড়ে দেবে। অর্ক্য ট্রেনের দিকে এগুচ্ছে। ট্রেন আস্তে আস্তে চলতে শুরু করল। লোকজন ছুটাছুটি করছে। যারা তখনও ট্রেনে উঠেনি তারা লাফিয়ে ঝাপিয়ে উঠছে। আস্তে আস্তে ট্রেনের গতি বাড়ছে। বৃষ্টি এখনও কমেনি। অর্ক্য ট্রেনের পিছনে দৌড়াচ্ছে। বৃষ্টির এক একটি ফোটা এসে তার সমস্ত শরীর ভিজিয়ে দিল। দৌড়াতে দৌড়াতে একটা দরজার সামনে আসতেই কেউ একজন অর্ক্য’র হাত ধরে ট্রেনে তুলে নিল। সেই একজনকে অর্ক্য চেনে না।


ট্রেন তার আপন মনে হেলে দুলে চলছে। অর্ক্য দরজার পাশে দাড়িয়ে সিগারেট ফুকছে। সে এক হাতে দরজার হ্যান্ডেল্টা ধরে মাথাটা বাইরে বের করল। অন্য হাতে জ্বলন্ত সিগারেটের ছাই অঝোরে ঝরে পরছে। সে দিকে তার খেয়াল নেই। সে এখন ভাবছে কেনো সে এমন একটা বোকামি করল?
বাতাস এসে তার চোখে, মুখে, গালে, ঠোঁটে শীতল পড়শ বুলিয়ে যাচ্ছে। অর্ক্য চোখ বন্ধ করল। এমন বাতাসে নায়লার শাসন না মানা অবাধ্য চুলগুলোও হয়তো জানালার ফাকে উড়ে বেরাচ্ছে।


অর্ক্য নিজের উপর নিজেই খানিকটা বিরক্ত হল। সে কেনো বার বার নায়লার কথা ভাবছে? তার মনে কি নায়লার জন্য কোনো ভাল লাগা বা ভালোবাসা তৈরী হচ্ছে? নায়লা কি তার জীবনের একটা অংশ কেড়ে নিতে চাচ্ছে? যেখানে নায়লাই হবে তার জীবনের একটা অংশ? না… অর্ক্য এই মুহুর্তে আর কিছু ভাবতে পারছে না। তার অবচেতন মন বার বার তাকে কবিতার লাইন মনে করিয়ে দিচ্ছি। অর্ক্য মনে মনে আবৃতি করতে লাগল…

যদি ভালবাসা পাই,
আবার শুধরে নেব জীবনের ভুলগুলি
যদি ভালবাসা পাই
ব্যাপক দীর্ঘ পথের তুলে নেব ঝোলাঝুলি
যদি ভালবাসা পাই
শীতের রাতের শেষে মকমহলের দিন পাব
যদি ভালবাসা পাই
পাহাড় ডিংগাবো আর সমুদ্র সাতরাব
যদি ভালবাসা পাই,
আমার আকাশ হবে দ্রুত শরতের নীল
যদি ভালবাসা পাই,
জীবনে আমিও পাব মধ্য অন্তমিল

আচ্ছা! রফিক আজাদও কি আমার মত এমন অবস্থায় পরেছিলেন যার কারনে তিনি এই কবিতাটা লিখেছিলেন? নাকি এর থেকেও ভয়াবহ কোনো কারনে এমন একটা কবিতা লিখেছিলেন? খুব জানতে ইচ্ছে করছে। কিন্তু এখন কোনো ভাবেই তা জানা সম্ভব না। তবে অর্ক্য ঠিক করেছে যদি কখনো স্বপ্নে উনার দেখা পায় তখন সে জিজ্ঞেস করে জেনে নেব।


হঠাৎ করে ব্রেক কষে ট্রেন থামল। অর্ক্য দরজার ফাকে মাথা বের করে বাইরে তাকাল। কোনো চা বিক্রেতাকে পাওয়া গেলে সে এক কাপ চা খেয়ে নিবে। কিন্তু ট্রেন কোনো স্টেশনে থামেনি। খোলা জায়গায় দাঁড়িয়ে আছে। চারিদিকে ফসলের মাঠে বিস্তৃত প্রান্তর। এখানে ট্রেন দাড়াবার কোনো কারন নেই। এ নিয়ে লোকজনের মাঝে হৈচৈ শুরু হয়ে গেছে।


রাত আনুমানিক ২টার মত হবে। অর্ক্য ট্রেন থেকে নিচে নেমে সামনের দিকে এগিয়ে যাচ্ছে।। লোক মুখে শোনা যাচ্ছে ট্রেনের ইঞ্জিনে সমস্যা। ঠিক হতে সময় লাগবে। বাইরে প্রচন্ড বাতাস। অর্ক্য রেল লাইনের পাশে একটা ঝোপের কাছে গিয়ে দাড়াল। তার ঠিক পেছনের বগিতেই নায়লা বসে আছে। কিন্তু অর্ক্য সেটা খেয়াল করেনি। সে পকেট থেকে সিগারেটের প্যাকেট বের করল। সেখানে আর মাত্র একটা সিগারেট আছে। অর্ক্য জলন্ত সিগারেট হাতে নিয়ে দাড়িয়ে আছে। কেনো জানি তার খেতে ইচ্ছে করছে না। সে তাকিয়ে আছে খোলা মাঠের দিকে। দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত শূণ্যতা আর শূণ্যতা। পেছন থেকে কেউ একজন তার পাশে এসে দাড়াল। অর্ক্য সেদিকে তাকাল। পাশে নায়লা দাঁড়িয়ে আছে। নায়লাকে দেখে অর্ক্য একটুও অভাক হয়নি। কারন তার মন বলছিল নায়লা তার কাছে ফিরে আসবে।


নায়লা কিছু বলছে না । সে তার উড়না দিয়ে বার বার চোখ মুছে যাচ্ছে। অর্ক্য বলল আপনি এখনো বোকার মত কাদঁছেন কেনো ? নায়লা মাথা নিচু করে কেদেঁ কেদেঁ বলল - আপনাকে ছেড়ে যেতে আমার কষ্ট হচ্ছিল। খুব কষ্ট হচ্ছিল। অর্ক্য কিছু বলল না। সে বিজয়ের হাসি হাসল।
নায়লা অর্ক্য’র দিকে তাকিয়ে আছে। বাতাসে নায়লার অবাধ্য চুলগুলো এসে তার মুখ ঢেকে দিচ্ছে। অর্ক্য নায়লার মুখ থেকে পরম মমতায় সেই চুলগুলো সরিয়ে দিল। তারপর মনে মনে বলল - হুমায়ুন আহমেদ এ জন্যই কি বলেছিলেন “ভালোবাসার জন্য অনন্ত কালের প্রয়োজন নেই। একটি মুহুর্তই যথেষ্ঠ” নায়লা অর্ক্য’র বুকে মাথা রেখে তাকে শক্ত করে জড়িয়ে ধরল।


কিছুক্ষন আগেও বৃষ্টি ছিল। এখন একেবারেই নেই। অর্ক্য আকাশের দিকে তাকাল। তার পাশে নায়লা দাঁড়িয়ে আছে। আকাশ মেঘশুন্য। মাঝ আকাশে অসম্ভব সুন্দর একটা চাঁদ উঁকি দিতে দেখা যাচ্ছে। মনে হচ্ছে এটাই সেই পোয়াতি চাঁদ। যে কিনা, কিছুক্ষন আগে প্রসববেদনায় কাদঁছিল বলেই আকাশ জুড়ে বৃষ্টি ঝরছিল। কিন্তু এখন তার ফোঁটফোঁটে একটা কঁন্যা সন্তান হয়েছে। যার আলো ছড়িয়ে দিতে চাচ্ছে বিশাল আকাশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে। এবং তার এই রুপবতি কন্যার রুপে মুগ্ধ করতে চাচ্ছে সমস্ত নগরীকে।


================ ০ ===============
সর্বশেষ এডিট : ৩০ শে ডিসেম্বর, ২০১২ দুপুর ১:০২
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

লিখেছেন জুল ভার্ন, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:১৪



সাধু ভাষায় প্রশ্ন, উত্তর চলতি ভাষায়!

হাউকাউ উপভোগ করতে টিভিতে সংসদীয় কার্যক্রমের নিয়মিত দর্শক আমি। বিশেষ ভাবে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ স্যারের সংসদ পরিচালনা আমি উপভোগ করি। বাংলাদেশের সংসদীয় ইতিহাসে শামসুল... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

সংস্কৃতির নামে রাজনীতি, নাকি রাজনীতির নামে সংস্কৃতি?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ১:৩৯


শেখ হাসিনা দেশে ফিরছেন, এই ইস্যুকে কেন্দ্র করে রাজনীতির মাঠ গরম করার চেষ্টা করছে আওয়ামী লীগ। বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি যারা কিছুটা বোঝেন, তাদের কাছে বিষয়টি নিয়ে খুব বেশি মাথাব্যথা... ...বাকিটুকু পড়ুন

গল্প- জ্যাকেট সমাচার

লিখেছেন হুমায়রা হারুন, ১৭ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:২৬

- তুমি কি এখন ঘুমাবা?
- হ্যা
- বাইরে যাচ্ছে না তাহলে?
- না। কেন?
- তোমার ফ্লানেলের ভারী, এই জ্যাকেটটা দিবা?
- হ্যা দিব। কি করবে?
আমারটার সাথে মেশিনে দেব ধোবার জন্য। আমি... ...বাকিটুকু পড়ুন

চারজন মহান সাহিত্যিক, দুটি আদর্শ- আমি কোন পথে? মন যা বলে, যুক্তি দেখায় অন্যপথ

লিখেছেন সুব্রত দত্ত, ১৭ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১২

বাবা পেশায় ছিলেন হিসাবরক্ষক। চাকরি করতেন গার্মেন্টেস-এ হিসাবরক্ষণ বিভাগে। কিন্তু পড়েছিলেন বাংলা সাহিত্যে। ছিলেন রবীন্দ্রনাথের অন্ধভক্ত। মৃত্যুর আগের কিছুদিন পড়েছিলেন উর্দু সাহিত্যের ছোটগল্পগুলো, আমারই কল্যাণে এবং অবাক হয়েছিলেন, রবীন্দ্রনাথের বাইরেও... ...বাকিটুকু পড়ুন

×