প্রায় তিন বছর হল আমি সিলেটে আছি। এস.এস.সি পাশ করার পর এখানে একটা কলেজে ভর্তি হয়ে আসি। কলেজ জীবন শেষ হলেও সিলেটি জীবন হাজার চেষ্টা করেও আমি ত্যাগ করতে পারিনি। ইচ্ছে ছিল সিলেটের বাইরের জীবনটা একটু ঘুরে দেখব। নিজের মত করে উপভোগ করব। কিন্তু তা আর হলনা। যার ফলে এখন আমাকে সিলেটেরই একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়তে হচ্ছে।
আরো দুঃখের বিষয় হল আমার শৈশবও কেটেছে সিলেটের ছাতক উপজেলায়। দীর্ঘ ১৫/১৬ বছর সেখানে আমি কাটিয়েছি বাবার চাকরীর সুবাদে। আমরা ছাতকের দক্ষিন বাগবাড়ী-তে থাকতাম। এস.এস.সি পর্যন্ত দুবার ইস্কুল বদল করায় আমার বন্ধু-বান্ধবের ইয়া বড় একটা সার্কেল তৈরী হল। তা ছাড়া প্রতিবেশী বন্ধু, পাড়াতো বন্ধু, বড় ভাইবন্ধু সহ আরো কত বন্ধু যে ঝুটল তার তো কোনো হিসেবই নেই।
এবার মুল কথায় আসি,
কয়েকদিন আগে কাকতালীয় ভাবে জিন্দাবাজার একটা শপিং মলে আমার পুরনো দুজন বন্ধুর সাথে অনেকদিন পর দেখা। ওরা দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরে বলল বন্ধু তোর সাথে কতদিন পর দেখা বলতো! এই তোর গার্লফ্রেন্ড-এর নাম কি রে ? দেখতে কেমন ?
আশ্চর্য!! কোথায় জিজ্ঞেস করবে বন্ধু তুই কেমন আছিস? সেখানে আমাকে জিজ্ঞেস করা হচ্ছে তোর গার্লফ্রন্ড কেমন? তাদের এমন আচরনে আমি চরম ভাবে হতাশ হলাম। যে বন্ধুদের একদিন না দেখলে তার পরের দিন জড়িয়ে ধরে বলতাম বন্ধু তোদের ছাড়া একটা সেকেন্ডও যেন কাটছিল না। তোরা কেমন আছিস ?? আর আজ সেই বন্ধুরা আমি না বরং আমার গার্লফ্রেন্ড কেমন সেটা জানায় ব্যাস্ত। একবার ভুল শুনেছি বলে মনকে স্বান্তনা দিলাম। কিন্তু আমাকে পুরোপুরি হতাশ করে দিয়ে এক বন্ধু দ্বিতীয়বার জিজ্ঞেস করল - কি রে কথা বলিস না কেন? তোর গার্লফ্রেন্ড ঝুটেছে তো নাকি ?
আমি উপর-নিচ পাটির সবগুলো দন্ত বের করে বললাম আমার কোনো গার্লফ্রেন্ড নেই। এই কথা শুনার পর ওরা আমার দিকে এমন ভাবে তাকাল। মনে হল যে আমি তাদের অকথ্য ভাষায় গালাগাল দিয়ে বসে আছি।
এক বন্ধু বলল তুই আজীবন বলদই রয়ে গেলি। এ যুগে গার্লফ্রেন্ড ছাড়া মানুষ আছে নাকি? তুই এ সমাজে এখনো টিকে আছিস কি করে আমিতো সেটাই ভেবে পাচ্ছি না।
আমার সেই বন্ধুর কথায় মনে হল গার্লফ্রেন্ড না থাকার ব্যাপারটা চরম লজ্জা জনক। আর গার্লফ্রেন্ড থাকার ব্যাপারটা একটা ঐতিহ্য হয়ে দাড়িয়েছে। এবং আমার গার্লফ্রেন্ড নেই বলে আমি ঐতিহ্য লঙ্গনকারী হিসেবে চিহ্নিত। সে থেকে আমার ভেতর এক ধরনের অপরাধবোধ জাগ্রত হয়েছে। গার্লফ্রেন্ডবিহীন আমি অপরাধী। কঠিন অপরাধী। এজন্য আমার শাস্তি পাওয়া উচিত।
তাই মাঝে মাঝে চিৎকার দিয়ে বলতে ইচ্ছে করে - হে গার্লফ্রেন্ড আছে কিংবা গার্লফ্রেন্ড স্বন্ধানী মহপুরুষগন, তোমরা তোমাদের গার্লফ্রেন্ডময় সমাজ থেকে আমাকে বিতারীত করে দাও।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



