হৃদিবন্দিনী-
তোমার অনেক প্রশ্নের উত্তর জমে আছে
আমার কাছে, সগৌরবে মুক্তির অপেক্ষায়-
তোমার কোন প্রশ্নের শ্রাদ্ধ করব এবেলায়?
কোনটা?
আচ্ছা, বুঝেছি।
ঐটে ছাড়া তোমার কোনো প্রশ্নই তো দীর্ঘদিন বাঁচল না,
কেউ জ্বরে পুড়ে মরল,
কেউ উন্মাদ হয়ে গলায় দিল দড়ি
কেউবা বলল, ‘বাপু, আজ হাসতে হাসতেই মরি!’
কি হলো? এই যাহ-
এই রাগ করোনা, দুষ্টুমি করলাম তো
ঠিক আছে, বাচালগিরি বন্ধ- তোমার প্রশ্নরাও বুঝি অন্ধ!
তোমার ঐ প্রশ্নটি ছিল পঙ্গু ভিখিরীর মত
যেতে আসতে জবাব চাইত-
‘এত সিগারেট কেন খাও? বিড়ি খেয়েই কি মরবে শেষমেশ?’
আরও কত কিছু- কিন্তু মূলকথা ঐটেই
খরচ করে ফুসফুস পোড়াই যে, এটা অসহ্য তোমার।
হৃদপিন্ড কোথায় থাকে তা তো জানোই,
হাতে বল্লম উচিয়ে দাঁড়িয়ে থাকা দুই ফুসফুসের মাঝে-
আর হৃদিকোণে তুমি লুকিয়ে লাজে,
তোমাকে পাহারা দেবে কে? পাহারাদার কে?
এতদিন বুঝোনি বুঝি? ওই ফুসফুস দুটো-
ওরা ঘুমিয়ে পড়লে চলবে?
আর আমার মধ্যবিত্ত স্বভাবটা নিশ্চয়ই মনে আছে-
অতগুলো পাহারাদার কোথায় পাবো?
পানখাওয়া মোড়লের মত তাই একটু কঠোর হলাম
ধোঁয়া ঢুকিয়ে জাগিয়ে রাখি
কুশ্রী কদাকার, চৌকিদার ফুসফুসদ্বয়ের আঁখি,
তোমায় পাহারা দেবে বলে-
পাজরের শিকে আটক করে বিনিদ্র দিন-রাত।
আলোচিত ব্লগ
চেগা মিয়া

সকাল ৭ টা। আশ্বির্নের মাঝামাঝি।
হাজী শারাফত আলীর ছেলে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছেন। রাতে তার ভালো ঘুম হয়নি। তার ভাই বোনদের কথা মনে পড়লেই... ...বাকিটুকু পড়ুন
গল্পঃ চোরের উপরে বাটপারি!!!!!

টুং করে একটা নোটিফিকেশান আসলো।
ফাৎনার নড়াচড়া দেখে বুঝলাম, বড়শিতে একটা 'ব্রাউন ফিস' ধরা পড়েছে। এখন টেনে তোলার আগে খানিকটা খেলতে হবে। মৎস্য শিকারীরা জানে, এই কাজটা খুবই রোমাঞ্চকর... ...বাকিটুকু পড়ুন
তাওরাত ও যুক্তি দিয়ে কথা বলুন - ইহুদীরা আত্মসমর্পন করবেন
গানঃ 'My Name Is Palestine' - Garth Hewitt
লিংকঃ Click This Link

জ্ঞানী মানুষ যুক্তি পছন্দ করেন। জ্ঞানী মানুষ অজ্ঞানতার বেড়াজাল থেকে নিজেকে বের করে যুক্তির মাপকাঠিতে নিজের জীবনকে সাজায় বলে... ...বাকিটুকু পড়ুন
সাময়িক পোস্ট: বিদায়ের আগে

আমি নিজের লেখা ও অনুবাদ করা কিছু বই বের করতে চাই। এক্ষেত্রে কেউ কোনওভাবে সহযোগিতা করতে পারলে জানাবেন। গতকাল একজন নিয়মিত ব্লগারের মন্তব্যে ব্লগ বন্ধ হবার জোর সম্ভাবনার কথা জেনে... ...বাকিটুকু পড়ুন
জিন্নাহকে জানতে হলে পাকিস্তান আন্দোলনের ইতিহাস জানতে হবে। পর্ব-১

পাকিস্তান সৃষ্টির বছরখানেক আগে ১৯৪৬ সালে বোম্বে শহরের দুই নামকরা পার্সি ডাক্তার বুঝতে পেরেছিলেন যে ভারতের অন্যতম শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং আইনজীবী মোহাম্মদ আলী জিন্নাহর আয়ু আর বেশিদিন নেই। ডা.... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।