এক বন্ধুর সূএ ধরে মোবাইলে পরিচয়। ছয়মাস কথা বলার পরে ধানমন্ডির একটা শপিং মলে দেখা করলাম । কথা ছিল লেকের কোথাও ও থাকবে । সেখানে যাওয়ার পরে মোবাইলে 'রাইফেল' এর দোতলায় একটা ফাস্টফুডে যেতে বলল। গেলাম। চেহারা সুরাত ভাল ওর। আমারটা খারাপ না তবে আহামরি কিছুও না সেইরাতে মোবাইলে ইঙ্গিত দিয়ে বুঝিয়ে দিল মিতু।
এই সাক্ষাতের পর আরও ছয়মাস গেল। ইতোমধ্যে আরও কয়েকবার দেখা সাক্ষাত হয়েছে। আর মোবাইলে কথাবলার পরিমানও বেড়ে গিয়েছিল। প্রপোজ করা এখন সময়ের ব্যাপার। সেটা দুজনেই বুঝতাম। তাই একরাতে মোবাইলে প্রপোজ করার পর খুব সহজভাবেই গ্রহন করল ও। এরপর আরও কয়েকটা মাস। মাঝেমাঝে ভাবতাম কেন ওকে এত ভালবাসি...ওর চেহারার জন্য না ওর সুন্দর মনটার জন্য। তুমি এত ভাল কেন? এই কথাটা বিভিন্নভাবে যে কতবার ওকে বলেছি কারন আমার কাছে ও সত্যিই খুব ভাল একটা মেয়ে।
একদিন আমার মাথায় বাজ পড়ল। হয়ত তার চেয়েও বেশি কিছু....
গ্রামীনফোন এর কল্যানে রাত দেড়টায় কথা বলছি। বিভিন্ন কথার ফাকে আমাকে যা বলল তার সারর্মম হচ্ছে ওর কোচিং এর এক ভাইয়াকে একসপ্তাহ আগে প্রপোজ করেছে। ভাইয়া ওকে রিফিউজ করেছে। খুব সম্ভবত বয়সের বিশাল গ্যাপের কারনে। তবে মোবাইলে কথা হয় ইদানিং। কথাটা শোনার পর সেট ওফ করে আমি সিম্পলি কেদেছি একঘন্টা। যার শুধু মনটার জন্য( ট্রাস্ট মি) এত পাগলের মত ভালবেসেছি সে হঠাৎ.......
খুব ভালবাসি ওকে খুব। পরের দিন ওকে শুধু বললাম ওই ভাইয়ার সাথে আর মোবাইলে কথা না বলতে। ও প্রমিজ করল জীবনে আর কোনদিন...বিশ্বাস করলাম ওর কথা তবে নিশ্চিত হওয়ার জন্য ওর এক বান্ধবীকে হাত করলাম.... জানলাম ভাইয়ার সাথে কথা এখনও হয় ইনফ্যাক্ট প্রতিদিনই হয়...তবে ওকে কিছু বললাম না। ভাবলাম আরও কিছুদিন যাক। একমাস গেল। অবস্থা অপরিবর্তিত। হারানোর ভয়ে মাথা গরম হয়ে গেল।
ঝোকের মাথায় ঠিক করলাম ওকে নিয়ে আবিরের ফ্ল্যাটে যাব। তাতে যদি কিছু হয়। তবে ওকে মিথ্যা বলতে হবে। খোলা বইয়ের মত হৃদয় আরনা। এনাফ ইজ এনাফ। ওর অনেক প্রশ্ন ছিল কোথায় কেন। তবে আমার ওপর বিশ্বাস ছিল তাই রাজী হয়ে গেল। যাহোক কোনভাবে ওকে ফ্ল্যাটে নিয়ে গেলাম। ওকে এত ভালবাসি তবু আমাকে কথা দেয়ার পরও কেন ও........
ও মাফ চাইল...কাদল। দুজনেই ইমোশনাল হয়ে পড়লাম । আলতো করে....
অনেক কিছুই হতে পারত। সে উদ্দেশ্যেই সেখানে যাওয়া। তবে নিজেকে কন্ট্রোল করে বেরিয়ে পড়লাম। কারন ভালতো এখনও বাসি। তাই সব প্ল্যান বাদ। এই ঘটনার পর আমার ওপর ওর বিশ্বাস আরও বেড়ে গিয়েছিল আর আমিও সব ভুলে স্বাভাবিক হয়ে গিয়েছিলাম। বুঝিনি যে হিসেবে ভুল ছিল।পিকচার আভি বাকি হ্যায়....
প্রেম নাকি ভালবাসা নাকি আমার মনের সুপ্ত বাসনা
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৯টি মন্তব্য ৫টি উত্তর
আলোচিত ব্লগ
'ট্রিট' বা 'উদযাপন' মানে স্রেফ খাওয়া-দাওয়াই মূখ্য কেন??

আমাদের উদযাপনটা হয়ে গেছে অনেকটা খাওয়া-দাওয়া কেন্দ্রিক? 'ট্রিট' বা 'সেলিব্রেশন' বলতে আমরা কেবল খাওয়া-দাওয়াকেই বুঝি...কিন্তু এটা কিন্তু ভিন্নরকমভাবেও করা যায় নিঃসন্দেহে!
প্রিয় কেউ ভালো কোনোকিছু করলে, সফলতা পেলে বা... ...বাকিটুকু পড়ুন
মাওলার দায়িত্ব পেয়ে সেই দায়িত্ব পালন না করায় হযরত আলীকে (রা.) মাওলা বলা ঠিক না

সূরাঃ ৬ আনআম, ১৫৩ নং আয়াতের অনুবাদ-
১৫৩। আর এপথই আমার সিরাতিম মুসতাকিম (সরল পথ)। সুতরাং তোমরা এর অনুসরন করবে, এবং বিভিন্ন পথ অনুসরন করবে না, করলে তা’ তোমাদেরকে... ...বাকিটুকু পড়ুন
আমাদের নিজেদের না পাওয়া গুলো অন্যদের পেতে সাহায্য করা উচিত।

আমরা মানুষেরা সবসময় ভালো থাকতে চাই। ভালো খেতে চাই, ভালো পড়তে চাই, ভালো চাকুরী/ব্যবসা করতে চাই। কিন্তু বেশিরভাগ সময়ই আমাদের চাওয়ার সাথে পাওয়ার মিল থাকেনা। এই চাওয়ার সাথে পাওয়ার মিল... ...বাকিটুকু পড়ুন
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
ধান ভানতে শীবের গীত : প্রজা বলে শীত ! শীত!!
সমুদ্রে বড় জাহাজ যখন ডুবতে থাকে, তখন কে ধনী বা কে গরীব প্রকৃতি তার বাছ-বিচার করেনা ।
বা বলা চলে, কে পাপী... ...বাকিটুকু পড়ুন
এতো সুর আর এতো গান - আমার কণ্ঠে
একটা হারানো দিনের গান গাওয়ার চেষ্টা করেছি (Cover Song)। আশা করি সবাই উপভোগ করবেন।
গান - এতো সুর আর এতো গান
মূল গায়ক - সুবীর সেন
গীতিকার এবং সুরকার - সুধিন... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।