আর কত অপমান করলে আমরা জাতি হিসেবে লজ্জিত হব । এতদিন অভ্যন্তরীন দূর্নীতির জন্য আমরা বিশ্বব্যপী সমাদৃত ছিলাম, কিন্তু সময় বদলেছে অবশেষে আমাদের দূর্নীতির আন্তর্জাতিক রূপ পেল । এখন আমরা দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিকভাবে স্বীকৃত দূর্নীতিবাজ দেশরূপে স্বীকৃতি পেলাম । কোন ভয়ে আমরা মন্ত্রি এম পি’র বিরুদ্ধে কোন তদন্তের সাহস সঞ্চয় করতে পারিনা । কতটা নপুংসক হলে এতটা বিতর্কিত মন্তীমহোদয়গণকে অব্যাহতি দিতে পারিনা । কতটা অপারগ হলে যে ‘বুঝিনা’ বলে তাকে সেই দায়িত্বেই রাখি । কোন স্বার্থে আমরা তদন্ত করিয়েও তার রিপোর্ট প্রকাশ করতে পারিনা । এরা কি রাষ্ট্রের নাগরিক নন নাকি কোন ঐশ্বরিক দেবদূত । দেশের চেয়েও কি ব্যক্তি স্বার্থ ঊর্ধ্বে । রাষ্ট্রের সর্বোচ্চ্য পদে আসীন ব্যক্তির ক্রম উদাসীনতায় এ কোন পথে চলছি আমরা । নাকি তিনি চোখে দেখেননা, কানে শোনেননা, বলতেও পারেননা । শুধু কয়েক জনের সীমা লঙ্ঘন, স্বার্থলিস্পা, নৈতিক অবক্ষয়ের দায় কেন সমগ্র জাতি মাথায় নেবে ? দেশের সাধারন নাগরিক হিসেবে এর উত্তর আমি খুঁজে পাইনা । আজীবন কি রাজনৈতিক দলের শোষনের স্বীকার ই হয়ে রইবে জাতি ? মুষ্টিমেয় কিছু নেতার দ্বারা পিষ্ট হতে থাকব আমরা ?
আলোচিত ব্লগ
পণ্ডশ্রম

এই নিয়েছে ঐ নিল যাঃ! কান নিয়েছে চিলে,
চিলের পিছে মরছি ঘুরে আমরা সবাই মিলে।
কানের খোঁজে ছুটছি মাঠে, কাটছি সাঁতার বিলে,
আকাশ থেকে চিলটাকে আজ ফেলব পেড়ে ঢিলে।
দিন-দুপুরে জ্যান্ত আহা, কানটা... ...বাকিটুকু পড়ুন
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
আপনার ATM কার্ড কি সত্যিই নিরাপদ?
ধরুন, মাসুদ একদিন বাজার করতে বের হয়েছেন। তার মানিব্যাগে একটি Contactless Visa Card ছিল। বাজারের ভিড়ের মধ্যে একজন চোর একটি বিশেষ স্ক্যানিং ডিভাইস নিয়ে ঘুরছিল।... ...বাকিটুকু পড়ুন
১০০০-তম পোস্টঃ কন্যা আপন সাজন সাজে রে
আমাকে ও রাহমিনকে এনিমেট করলে কেমন দেখাবে? এই আইডিয়া থেকেই গানটা রিমিক্স করে এনিমেটেড ভিডিও সং বানিয়ে ইউটিউবে ছেড়েছি। ছোটবেলায় মেঝ খালার বিয়েতে এই গানটা শুনেছিলাম। সবাইকে গানটি দেখা ও... ...বাকিটুকু পড়ুন
নাজিয়া সামান্তা, হিজাব এবং আমাদের সমাজের প্রাতিষ্ঠানিক ভণ্ডামি।

একজন তরুণী প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে ড্রাম বাজিয়ে দর্শক মাতাল। নেটিজেনরা বাহবা দিল। কিন্তু সমস্যাটা অন্য জায়গায়—মেয়েটি বোরকা-হিজাব পরা, সে ২০২৫ সালে হজ করেছে, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এবং নিজের... ...বাকিটুকু পড়ুন
শৃঙ্খল মুক্তি আমার
শৃঙ্খল মুক্তি আমার

ভেঙেছি সমাজের যত চেনা দায়,
চিন্তার প্রাচীর আজও ধুলোয় মেশায়।
ঈমানের নোঙর ছিঁড়েছি হেলায়,
ডুবেছি একাকী ; এক অচিন ভেলায়।
ভালোবাসা, মানবিকতার যত শত মায়াজাল,
ছিঁড়ে ফেলেছি আমি সব কটা পাল।
সহমর্মিতার পথ... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।