নিরুপমার একদিন
২৮ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
সকালের ঘুম টা যেন একটু বেশীই মধুর। ঘুম কতটা চোখে আর কতটা মনে বুঝে উঠতে পারেনা নিরুপমা। ক্লাস থাকলে তো সেদিন ঠিকই ঘুম ভাঙে, এলার্ম বাজার সাথে সাথেই উঠে পরে। কিন্তু ছুটির দিন গুলোতে এপাশ ওপাশ, কখনও জোড় করেই ঘুমোতে ইচ্ছে করে চলমান স্বপ্নের অপেক্ষায়। বিষয়টা খুব মজার ,একবার ঘুম ভাঙার পর আবার ঘুমিয়ে সেই স্বপ্নের সেকেন্ড এপিসোড দেখা। এদিকে রুমমেট চা বানিয়ে ডাকাডাকি শুরু করে দিয়েছে। ছায়ানটে ক্লাসের সময় হয়ে যাচ্ছে। নীল একটা তাঁতের শাড়ি কিনেছে নিরুপমা কয়েকদিন আগে। নীল শাড়ি-কালো পাড়, নীল কালো চুড়ি, কপালে কালো টিপ ভাবতেই সব ঘুম পালিয়ে গেল। চা হাতে বারান্দায় দাঁড়াতেই মনটা ভালো হয়ে যায়। এই রুমটায় আসার পর থেকেই উদাস লাগে নিরুপমার। রুমমেটরা বেশিরভাগ সময় বাসায় থাকে। সবার বাসাই ঢাকার আশেপাশে। প্রায় সময়ই একা একা দিন কাটে। কিন্তু বারান্দায় এলেই একটা অদ্ভূত ভালো লাগা কাজকরে। তিনতলার এই পাশটা থেকে রাস্তা দেখা যায়, গুরুদুয়ারা নানকশাহী আর রাস্তার পাশে একটা জারুল গাছ। নিরুপমা রোজ চায়ের কাপে চুমুক দেয় আর ভাবে কোনো একদিন এই জারুল গাছের নীচে এক রাজপুত্র দাঁড়িয়ে থাকবে তার অপেক্ষায়..........
ছবি ইন্টারনেট থেকে সংগৃহীত

সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
লিখেছেন
কলাবাগান১, ৩০ শে আগস্ট, ২০২৬ সকাল ১০:৫৭

ছবিতে যাকে দেখছেন উনার নাম প্রফেসর ইমানাকা। উনাকে সারা বিশ্ব মনে রাখবে উনার যুগান্তরী আবিস্কার এর জন্য। তার আবিস্কার যেভাবে সবার জীবনকে বদলে দিবে এবং দিচ্ছে সেটা জানানোর জন্যই...
...বাকিটুকু পড়ুন
ভারতে দেশপ্রেমের সজ্ঞা কী? ভারতে একজন কট্টরপন্থীর দেশপ্রেম হলো প্রথমত পাকিস্তান বিরোধী হতেই হবে। দ্বিতীয়ত মুসলিম বিরোধী হতেই হবে। এই দুই ছাড়া কোনভাবেই সে ভারতকে ধারণ করেনা এমন...
...বাকিটুকু পড়ুন
আগামীকাল অপপ্রচারকারীদের খেলা ফাইনাল হয়ে যেতে পারে। গ্যাস আর বিদ্যুৎ সংকট নিয়ে সরকারকে কাবু করার দিন ফুরিয়ে এসেছে। 'কাছিমের মতো গর্ত থেকে বের হয়ে' যারা এতদিন সরকারের...
...বাকিটুকু পড়ুন
নতুন ভোরের গান

কষ্টের দিন পেরিয়ে এবারআসবে আলোর গান,
নতুন দিনের নতুন সুরে
জাগবে সবুজ প্রাণ।
নষ্ট স্মৃতির আড়ষ্টতাঝরিয়ে দেবো অনেক দূরে,
নিজের মনেই ভালোবাসার
নূপুর বাজবে সুরে সুরে।

ভ্রষ্ট পথের আঁধার কেটেভোর...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সামরিন হক, ৩১ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৪৭
অবজ্ঞা
তোমার বিশেষ ঘৃণা দ্বারা আক্রান্ত আমি
চারপাশ ঘিরে ফেলেছে ঘৃণারা আমাকে
আস্তে আস্তে গ্রাস করে নিচ্ছে আমাকে তোমার ঘৃণা
আমার কথা শোন
আমি কখনই মনুষ্যত্বের সীমা পার করিনি
কিন্তু তোমার ঘৃণায়... ...বাকিটুকু পড়ুন