১৬০৭০৯
তোমাদের নীলিমা দেখো আমি আকাশ বানিয়ে দিলাম
ওখানে নীল নেই কেমন হলুদ আলো জ্বলে
মাইল মাইল বিস্তারিত রোদ জমাট বাঁধে প্রত্যাখ্যাত
এলাচির বোঁটায় ঘুমিয়ে পড়ে উপশহরের মাছি ও শঙ্কা
তোমরা উরুতে এঁকে রাখো ডাহুকপাখি
আমি খরা চিনে বলে দিই নদ ও খামারের গাঢ়তর সুর
যেখানে ছিলাম যেখানে ছিলাম আমি
শিশুদের পেলব নখের ভাঁজে প্রত্নমাটি লিখে তার নাম
তোমরা এখনো জানতেও পরো নি পাতার গন্ধ সবুজ

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


