somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গল্প : মৃত্যু

০২ রা এপ্রিল, ২০১৭ রাত ৯:২৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সে ঠিক করলো আত্মহত্যা করবে। সে ঠিক করলো, সে আত্মহত্যা করবে কিন্তু মরবে না, মরতে মরতে বেঁচে যাবে। কেমন করে এমন হবে তা ভেবে অনেকগুলি উপায় বের করলো সে। তারপর সব বাতিল করে একটি উপায় সে সামনে রাখলো। উপায়টি হলো, সে একটি অ্যাম্বুলেন্সের সামনে ঝাপিয়ে পড়বে। আর অ্যাম্বুলেন্স তাকে তুলে নিয়ে যাবে।

আজ সেইদিন। সন্ধ্যা নামছে। যদিও এটা একটা এক্সপেরিমেন্ট তার কাছে। তারপরও সে পরিপাটি করে সাজগোজ করলো, নতুন একটা ফতুয়া পরলো। তার আগে স্নান করলো। এই প্রথম সে কুসুমগরম জল দিয়ে স্নান করলো। গায়ে চন্দন সাবান ঘষে ঘষে গায়ে জল ঢাললো অনেকক্ষণ ধরে। চন্দন সাবান মানে ‘বি এন্ড ফ্লাওয়ার’। এটা চায়না থেকে মায়ানমার হয়ে টেকনাফ দিয়ে দেশে আসে। এটা তার মায়ের প্রিয় সাবান। তার মনে হয়, এতে মায়ের গায়ের ঘ্রাণ আছে। যাইহোক, সে আজ মাথায় শ্যাম্পু করলো, শ্যাম্পুর পরে কন্ডিশনারও দিলো। স্নান করতে করতে দীর্ঘদিন পরে অনেক সময় নিয়ে মাস্টারবেশনও করলো। এবং খুবই তৃপ্তি পেলো। আশ্চর্যের বিষয় মাস্টারবেশনের সময় তার কোনো প্রেমিকার মুখ মনে পড়লো না।

রাত ১১টা ১৩ মিনিট। সে শহরতলির হাসপাতাল থেকে একটু দূরে বড় রাস্তার পাশে দাঁড়ালো। এইখানে কোনো বাস-স্টপেজ নাই। ফাঁকা রাস্তা। সে প্রতিরাতে শুয়ে শুয়ে এই সময় অ্যাম্বুলেন্সের সাইরেন শুনে।

আসছে গাড়িটা। সাইরেন ভারি হচ্ছে। হেডলাইটের হলুদ আলোয় ঝলমল করে উঠছে রাস্তা। তার মন স্থির। গাড়িটা তার দুইগজের মধ্যে চলে এলো। সে নদীতে ঝাপ দেয়ার মতো করে দুহাত সামনে টেনে ঝাপ দিলো গাড়ির সামনের রাস্তায়। আর প্রচণ্ড ধাক্কা খেলো। তারপর হলুদ আলো সব লাল হয়ে গেলো।

না, গাড়িটা থামলো না। সে পড়ে আছে রাস্তায়। তার শরীরে ব্যথা নেই। সে তাকিয়ে আছে গাড়িটার দিকে। সাইরেন মিলিয়ে যাচ্ছে ধীরে, ঝিঁঝিঁ ডাকছে সমস্ত পৃথিবীতে। লাল আলো হলুদ হচ্ছে পুনর্বার, হলুদ থেকে কালো, কালো থেকে আরো কালো।
সর্বশেষ এডিট : ০৭ ই এপ্রিল, ২০১৭ সকাল ৯:৪২
৪টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

শরিয়াতন্ত্রের নিষ্ঠুরতা, ধর্মীয় উগ্রবাদ ও নৈতিক দেউলিয়াপনা

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই অক্টোবর, ২০২৬ রাত ১২:৪৭


পৃথিবীজুড়ে মুসলমানদের প্রতি ঘৃণা বাড়ছে। এই বিদ্বেষ শুধু ইসরায়েল বা তার পৃষ্ঠপোষক ডানপন্থী দেশগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই। কানাডার মতো তুলনামূলকভাবে মধ্যপন্থী এবং ফিলিস্তিনের প্রতি জোরালো রাজনৈতিক সমর্থন থাকা আয়ারল্যান্ডের মতো... ...বাকিটুকু পড়ুন

দিল্লির রাজপথে তরুণদের ‘জেনজি ২.০’ অভ্যুত্থান এবং বাংলাদেশের জুলাই-পরবর্তী রূপান্তরের নির্মম বাস্তবতা

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ১১ ই অক্টোবর, ২০২৬ সকাল ৯:৩৮

ভারতের রাজধানী দিল্লির বুকে যা ঘটে গেল, তা সাম্প্রতিক ইতিহাসে সত্যিই অভূতপূর্ব। ভারতের কেন্দ্রীয় নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের ইস্তফা ও এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে ‘তেলাপোকা’ বা ককরোচ জনতা পার্টির... ...বাকিটুকু পড়ুন

বিমানবন্দরে নির্ঘুম রাত (সাময়িক পোষ্ট)

লিখেছেন কাছের-মানুষ, ১১ ই অক্টোবর, ২০২৬ দুপুর ১২:১৭

আমার এখানে বাজছে রাত প্রায় দুটা! এখনো জেগে আছি। জেগে থাকার শানে নুযুল হলো, আমি অনেকটা ফাইসা গেছি! হায়দার সাহেবের গানের মতো, "আমি ফাইসা গেছি, আমি ফাইসা গেছি মাইনকা চিপায়!"... ...বাকিটুকু পড়ুন

×