. . . . 'যেখানে সীমান্ত তোমার,সেখানেই বসন্ত আমার. . .'
-ঘুমটা হুট করে ভেঙে গেল।ব্যাপারটা বুঝে উঠতে কিছুটা সময় লাগল।মোবাইল বাজছে।এই রিংটোন?ধড়মড় করে উঠে বসলাম।এটা তো তার রিংটোন হিসেবে রেখেছিলাম-তার খুব প্রিয় গান।সে ফোন করেছে?ঠিক বিশ্বাস হচ্ছে না।
ভুল ভাবছি কি আমি?নাহ!মোবাইল স্ক্রিনে তো ওরই নাম!রিসিভ করব কিনা ধন্ধে পড়ে গেলাম।খুশি হব নাকি কাঁদব-ঠিক কি করা উচিত-বলা যায় একরকম ভ্যাবাচেকাই খেয়েছি।
সাত-পাঁচ ভাবতে ভাবতেই কলটা মিসড কল হয়ে গেল।আজ ছুটির দিন।জানালার ফাঁক গলে ভোরের আধফোটা আলো উঁকি দিয়ে যাচ্ছে।মনে পড়ে,আগে ছুটির সকালগুলোতে ঘুম ভাঙত তার কল পেয়ে।এমনিতে আমি ফজরের আজানের সাথে সাথেই উঠি।কিন্তু ছুটির দিন কি যে হয়।নামাজটা পড়ে আবার একটু শুতে যাই,তারপর চোখে ভিড় করে রাজ্যের যত ঘুম!ঘুমঘুম চোখে ওর কল রিসিভ করা-ব্যাপারটার মাঝে একটা আহাদ আহাদ ভাব থাকত।আমার কখনও মনে হত না,আমরা আলাদা।ওর সাথে দূরত্বের সৃষ্টি হয়েছে,তাও বেশ অনেকটা সময় কেটে গেছে-যেটা আমি কখনও ভাবিনি।সে আসলেই আমার খুব কাছের একজন ছিল।আমিই হয়ত তার কাছের কেউ হতে পারি নি।
কলব্যাক করব কিনা যখন ভাবছি,আবার মোবাইল বেজে উঠল।
-হ্যাল্লো!
ঘুমঘুম কন্ঠে বললাম।
-কি ব্যাপার?ঘুম ভাঙে নি?
-উঁহু!
যেন সব কিছু আগের মতই আছে।
-সেই স্বভাবই রয়ে গেছে?
-কি করব বল,তুমি যদি কল করে করে ঘুম ভাঙাতা তাইলে হয়ত অভ্যাসটা বদলালেও বদলাতে পারত।
-রাগ করছ?
-নাহ!
-অভিমান?
-নাআ-হ!
একটু খোঁচা দিয়ে বললাম।
-তোমাকে ঘাঁটাব না,তোমার অনুভূতিগুলো কখনোই আমাকে বুঝতে দাও নি।আমি জানি,আমার সামনে আমি যেমন তোমাকে দেখছি,ভেতরে ভেতরে আসলে. . .
ওর কথা শেষ করতে না দিয়েই জানতে চাইলাম-
-আসলে সত্যি করে বল তো,আমি তোমাকে বুঝতে দেই নি নাকি তুমিই আমাকে বুঝতে চাও নি-কোনটা?
-আরে আরে!ঝগড়া করবা নাকি?
তাড়াতাড়ি বলে ওঠে ও।
আমি হেসে দেই।অন্য সময় হলে বা আগে হলে কথার পিঠে কথা বলতাম।আজ ইচ্ছে হল না।কতদিন পর কথা হচ্ছে!সে যদি আসলেই বুঝত!
-কি হল?
মোবাইলের ওপাশ থেকে প্রশ্ন।
-ভাবছি,কোন কাজে জাঁহাপনার আমাকে দরকার হল এতদিন পর?
-কেন?অকাজে কল করতে পারি না?
আমি চুপ থাকি।সে নিজেও চাপা স্বভাবের মানুষ।খুঁচিয়ে খুঁচিয়ে কথা বের করতে হত।কাজ ছাড়া তেমন একটা কল করত না;অবশ্য ওই যে ছুটির সকালের কথা বললাম,সেটা বাদ দিয়ে।
-এত চুপচাপ হয়ে গেছ কেন?
আবার প্রশ্ন করে ও।
-তুমি এত প্রশ্ন করছ কেন?যখন সুযোগ দিয়েছিলাম,তখন তো কর নি!
ও প্রান্ত থেকে কোন জবাব আসে না।কিছুটা সময় দুইজনেই চুপচাপ।
-শোন!
সে বলে।
-কি?
-তোমার বিছানার পাশের জানালাটা কি খোলা?
-কেন বল তো?
-মনে আছে?এক জোছনা রাতে হঠাৎ কল করে তোমার সে কি চেঁচামেচি. . .
-হুমম।
-তুমি বলছিলা,আল্লাহ!আমার ঘর তো জোছনার আলোতে ভেসে যাচ্ছে!
-হুমম।
-যাক গে! যা বলছিলাম,জানলাটা কি খোলা?
-হুমম খোলা।
-একটু জানলার কাছে গিয়ে দাঁড়াবে?
আমি জানালার কাছে গিয়ে দাঁড়ালাম।কাল রাতে ঝুম বৃষ্টি হয়ে গেছে।ঝিরঝির একটা বাতাস এসে লাগল চোখে-মুখে ;যেন আদর করে ছুঁয়ে গেল।
-কি বলতে চাচ্ছি বুঝতে পারছ?
আবারও ওর প্রশ্ন।এবারও আমি চুপ।
আমি তো তখন ডুবসাঁতার কাটছি ওর গুনগুনগুন সুরের জলে. . . . .
জানলা খোলা দেখে থমকে দাঁড়াল
দুষ্টু হাওয়ায় ওড়া এলোমেলো সুখ
আমার কানে কিছু বলতে এল সে
হাতছানি তার অজানায় বহুদূর।।
শাওন মেঘের দেওয়া বৃষ্টি যেখানে পড়ে
ভেজা সেই মাঠে গান গাওয়া
টুকরো সুখের দেওয়া একটু আদর ছুঁয়ে
অভিমান জলে ভেসে যাওয়া।
বলতে না পারা কথা বলে গেল সেই সুখ
বলতে না পারা কথা বলে গেল সেই সুখ
ভাসল আকাশ অজানায় বহুদূর।।
তোমার আমার কাছে সুর আসে মাঝে মাঝে
ফিরে আসে সেই চেনা হাওয়া
বলে যায় আজো যেন কিছুটা সময় পাছে
পড়ে আছে কত চাওয়া পাওয়া
যতদিন পার তুমি বুকে টেন এই সুখ
যতদিন পার তুমি বুকে টেন এই সুখ
ডাকবে আকাশ অজানায় বহুদূর।।
Click This Link
আলোচিত ব্লগ
তাসালসুল (অনন্ত পশ্চাদগমন), প্রথম সৃষ্টি ও ‘আকল’: কুরআন-সুন্নাহর আলোকে একটি সতর্ক অনুসন্ধান


ভূমিকা
সৃষ্টিজগতের অস্তিত্ব নিয়ে মানুষের অন্যতম প্রাচীন প্রশ্ন হলো,সবকিছুর শুরু কোথায়? যদি প্রতিটি সৃষ্ট বস্তুর অস্তিত্বের জন্য তার আগে আরেকটি সৃষ্ট বস্তুর প্রয়োজন হয়, এবং সেই নির্ভরতার ধারা কখনো শেষ... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন
⌛️ সক্রেটিসের আত্মানুসন্ধান

প্রাচীন গ্রিক দর্শনের মহান পুরুষ সক্রেটিসের আত্মানুসন্ধান বা "নিজেকে জানো" তত্ত্বটি মানুষের ভেতরের ঘৃণা, গোঁড়ামি এবং অজ্ঞানতা দূর করার সবচেয়ে শক্তিশালী হাতিয়ার। সক্রেটিসের মতে, মানুষের সমস্ত নৈতিক স্খলন ও... ...বাকিটুকু পড়ুন
জ্বালানি তেলের দাম বাড়লো, পকেট খালি হলো সাধারণ মানুষের!

জীবনটা আজকাল বড় অদ্ভুত নিয়মে চলছে। রাতে ঘুমাতে যাওয়ার সময় এক রকম থাকে, আর সকালে ঘুম থেকে উঠে দেখি দুনিয়াটা সম্পূর্ণ বদলে গেছে। গতকাল রাত বারোটা এক মিনিট থেকে জ্বালানি... ...বাকিটুকু পড়ুন
ফ্যামিলি কার্ডের স্বার্থে তেলের দাম বৃদ্ধি মেনে নিতে হবে

দীর্ঘ সতেরো বছর পর আমরা পেয়েছি একটি নির্বাচিত সরকার । অনেকে ভালোবেসে ইহাকে জনগণের সরকার বলে থাকেন । জনগণের সরকারের উপর একটু আস্থা রাখুন । সরকারকে সময় দিন ;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।