somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একটা বিয়ে ও জাতির মস্তিষ্ক বিকৃতির গালগল্প ।

০৪ ঠা নভেম্বর, ২০১৪ সকাল ৮:৪৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মানুষের আহ্লাদের কোন সীমা নেই । নেই আস্কারারও গন্ডি । তাই জগতকূলে সে যতটা না নিজেকে নিয়ে পড়ে থাকে তারচেয়ে ঢের বেশী অন্যকে নিয়ে মেতে থাকে । এবং তার পুরোটাই উপযাচক হয়ে । আর আমরা বাংলাদেশীরা এই এক জায়গায় একেবারে অতুলনীয় । বলা চলে ঈর্ষনীয় পর্যায়ে চলে গেছি । আমরা নিশ্চিন্তে দু’খানা ঠোঁট ফাঁক রেখে তথায় বায়ু চলাচল অবাধ রাখি আর ইন্জ্ঞিন, ট্রেনের বগির রসাল গালগল্প দিয়ে নিজেকে সময়ের উপযুক্ত দাবীদার হিসেবে জায়গা বেজায়গায় বিতরন করি ।

দেশে অকাজ কু’কাজে কোন আওয়াজ নেই । কিন্তু ভদ্রলোক একখানা বিয়ে করেছে তাতে ধরিত্রিীর ঘুম নেই । সকলে একেবারে উঠেপড়ে লেগেছে । যার যা সাধ্য আছে তার সাথে কোন কার্পন্যে রাখে নাই । এমনকি নিষিদ্ধ পল্লী থেকে বস্ত্রখানা কোনরকমে টেনেটুনে বাহির হতে দেরী আছে কিন্তু দু’ঠোঁট ফাঁক করিতে কোন দেরী রাখে নাই ।

দেশে মিডিয়া (ইলেকট্রনিক এবং প্রিন্ট) নামক একখানা বস্তু আছে । যাদের আচরন নেহায়েত হকারের পর্যায়ে পৌঁছেছে । আগে নানান কেচ্ছা কাহিনী নিয়ে নানান বুর্জুগ রাস্তায় মাইক নিয়ে নেমে পড়ত । এরশাদ শিকদারের ফাঁসির পর, মান্নার মৃত্যুর পর এরকম নানান ঘটনা দুর্ঘটনায় এসব বুর্জুগবানদের অম্লমধুর বাক্যবানে আমরা কৃতার্থ হতাম । এখনকার সাংবাদিকরা অমন মহান দায়িত্ব বুর্জুগবানদের কাছে না রেখে নিজের বাস্ক পেটরায় স্হান দিয়েছে । তাই আজকাল বিয়ের লাইভ অনুষ্ঠান প্রচার হতে দেখি, দেখি পত্রিকার বিশেষ ক্রোড়পত্র । দেখি নামী বেনামী, খ্যাত অখ্যাত সকল মিডিয়ার বেহায়া উলম্ফন । জনগন খায়, পুঁজিবাদ অর্থনীতি একলাফে মগডালে ঠেকে । সুতরাং কে ঠেকায় ? এইসকল স্টুপিড প্রজাতি যখন মানবধর্ম শেখায়, মনুষ্যত্বের লাগামহীন ঘো্ড়া ছুটায়, মানুষের ব্যক্তিগত ভাবনা চিন্তার হাদিয়া বিতরন করে তখন আফসোস হয় । এরাই নাকি সমাজের দর্পন ! কি আশ্চর্য ! কি ভয়াবহ !

একটা বিয়ে । নিছকই বিয়ে । ব্যক্তিবিশেষের, পরিবারবিশেষের ব্যাপার । কিন্তু এই নিয়ে আমাদের গোষ্ঠীবদ্ধ আচরন আমাদেরকে হতাশ করার যথেষ্ঠই সুযোগ রাখে । সভ্যতা সংস্কৃতির এই যদি হয় বাস্তবতা তবে আমাদের এত এত কালের শ্রম একেবারেই জলে গেল বুঝি !

……………নিঃশব্দ নাগরিক ।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মাদ্রাসা শিক্ষা একটা কর্মবিমুখ শিক্ষা

লিখেছেন ধূসর সন্ধ্যা, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ৮:১৫

এদেশের মাদ্রাসা শিক্ষারে আপনি একটা স্ক্যাম হিসেবে ধরতে পারেন। মাদ্রাসার বোর্ডের নিয়ন্ত্রণে যে মাদ্রাসাগুলো আছে সেগুলো বাদ দিয়ে অন্য সব মাদ্রাসাই এই স্ক্যামের ভেতরে। এটা একটা ভিক্ষার সাইকেল, দারিদ্র্য'র দুষ্টু... ...বাকিটুকু পড়ুন

ঝর্ণা জল

লিখেছেন আলমগীর সরকার লিটন, ২৫ শে অক্টোবর, ২০২৬ সকাল ১১:২১


আমি ব্যস্তবতা দেখি
পানকৌড়ির সাঁতার-
কল্পনায় শুধু স্বপ্ন আঁকি,
মধ্যবিকাল ঢেউ তোলা সাগর
হতাশা ডিঙিয়ে যায়- নিরিবিলি
রাত দুপুরের বাসর।

উড়ে ধোয়া, নিঃশ্বাসে সাদা বক,
খেলা করে যে, প্রণয়ের চক-
নীল মেঘ ভীর জমায়, বর্ষা কাঁদাময়,
ভোরের ক্লান্তি দেখে... ...বাকিটুকু পড়ুন

নিশীথের মুঠোয় - কেয়া ।

লিখেছেন দানবিক রাক্ষস, ২৫ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৫:১৪



আমি সূর্যোদয়ের অপেক্ষায়,
হিমশীতল সকালের ভেতর নত চোখে চেয়ে আছি।
হিমার্ত জানালায় জমে ওঠে নিঃশ্বাসের মেঘ—
আঙুল বুলিয়ে মুছে দিই;,
যদিও জানি, আজ সেখানে তোমার পদচিহ্ন নেই।

শরতের বৃক্ষেরা পত্রমোচনের ভাষা জানে;
আমি কেবল তোমার... ...বাকিটুকু পড়ুন

জিম করা কি হারাম?

লিখেছেন চারাগাছ, ২৫ শে অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:০৬




জিম করা কি হারাম?

হ্যাঁ, জিম করা হারাম!

যদি জিমে গিয়ে নিজের পেশিবহুল বাহুডোরে কোনো ললনাকে জড়িয়ে ধরেন!

কিন্তু তারপরেও কথা থাকে।

এখানে জড়িয়ে ধরাটা হারাম। জিম করাটা নয়!

অর্থাৎ, জিমে গিয়ে শরীর... ...বাকিটুকু পড়ুন

মার্কো রুবিও ভারতে কী করছেন?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৬ শে অক্টোবর, ২০২৬ রাত ১:২২


আওয়ামী দোসর নবনীতা আপার মতে, মার্কো রুবিও ভারতে গেছেন শেখ হাসিনার দেশে ফেরার ব্যবস্থা করতে। ডিসেম্বর মাসে যাতে শেখ হাসিনা ট্রাভেল পাস নিয়ে দেশে ফিরতে পারেন, সেই আলোচনা করতেই নাকি... ...বাকিটুকু পড়ুন

×