কবিতা জেগে উঠ ।
০৭ ই ডিসেম্বর, ২০১৪ রাত ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
কবিতা লেখার দুঃসাহস আমি দেথাতে যাই না, অত মুরোদও আমার নেই । আমি অভাবী মানুষ, স্বভাবে অলস ।তাই নিত্য অভাবের ঘরে অনিত্য কবিতা স্হান পায় না । আলসেমীর তাড়নায় ছাইপাস কবিতা’কে একেবারে তাড়িয়েও দিতে পারি না । তাই মাঝে মাঝে অন্যায় করে বসি । আমি জানি আমার এ কদাচিৎ অন্যায় কোন ব্যক্তিবিশেষে কোন ভাব বা আবেগের জন্ম দেয় না । তাই আমার এ জাগতিক ন্যায়-অন্যায় আইন আদালতের কাঠগড়ায় উঠে না । কিন্তু এমন নিরামিষ আমি, আমার উপরই যারপরনাই বিরক্ত । তাই ভাবছি এবার প্রলয় তুলব । কবিতায় নামিয়ে নামব ধরা । সময়টা বড় অসময় । সময়ও বড্ড অল্প । আমাকে জেগে উঠতে হবে । ভয়ংকরভাবে জেগে উঠতে হবে । হায়েনার দল থাবা বসিয়েছি ঠিক মাঝ বুক বরাবর । সবুজ দেহ ভরে উঠেছে রক্তের আলপনায় । দম্ভ ঠেকেছে আকাশে । আর নয় এবার আমাকে জেগে উঠতেই হবে । প্রয়োজনে রক্তের ঋন রক্ত দিয়েই পরিশোধ হবে । তবু বুকের উপর চেপে বসা পাথরকে সরাতেই হবে । দম্ভকে করতে হবে ধ্বংস । আমার এ যাত্রায় যদি তোমাদের নাও পাই তবু আমাকে এগিয়ে যেতে হবে । রক্তের কাছে যে আমার অনেক ঋন ।
কবিতা জেগে উঠ । ধব্ংস কর সব । কবিতা, কবিতা আর একবার প্রলয় উঠাও । আর একবার টুঁটি ধরে নামিয়ে আনো সিংহাসন । আর একবার প্রমান করো তোমার প্রলয়ংকরী শক্তির । কবিতা তোমার অতীত আর ইতিহাস, বায়ান্ন আর বর্তমান, রক্ত আর প্রান সকল কিছুর দোহাই দিয়ে বলছি আর একবার জেগে উঠ, আর একবার ।
………………..নিঃশব্দ নাগরিক ।
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুসলিম বিশ্বে ঐক্যের নতুন অধ্যায় শুরু হয়েছে। অন্তত চুক্তিগুলোর নাম শুনলে তেমনটাই মনে হয়। মক্কা ও বদর। মুসলিম ইতিহাসের দুটি পরিচিত নাম। নাম শুনে মনে হতে পারে, বহুদিনের বিভেদ...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
শ্রাবণধারা, ২২ শে অক্টোবর, ২০২৬ দুপুর ১:১৭

বাংলাদেশ ধর্মোন্মাদ ও জঙ্গিদের কবলে পড়েছে। সামাজিক যোগাযোগমাধম্যের কল্যানে এই ধর্মোন্মাদনা দাবানলের মতো সারা দেশে ছড়িয়ে পড়ছে।
ধর্ম অবমাননার অভিযোগ তুলে, কদিন আগে সাতক্ষীরায় একদল ধর্মোন্মাদ ও জঙ্গি ওয়াহিদুজ্জামান শামীম...
...বাকিটুকু পড়ুনলিখেছেন
সৈয়দ কুতুব, ২২ শে অক্টোবর, ২০২৬ বিকাল ৪:৫৩

ওয়াজ শোনেন অথচ মুফতি কাজী ইব্রাহিম হুজুরকে চেনেন না, এমন মানুষ বাংলাদেশে খুব কমই আছেন। হুজুরের আরেকটি বড় পরিচয় হলো, তিনি করোনার ওষুধ স্বপ্নে পেয়েছেন বলে দাবি করেছিলেন। হুজুর...
...বাকিটুকু পড়ুন
২০১১ এর দিকে নর্থ –ইয়র্কে থাকাকালীন রুমার বাসার আশেপাশে তেমন কোন বাঙালি দোকান ছিল না ।সেই টরোন্টর নামকরা চাইনিজ সুপারমার্কেট –টা বেশ দূরে। পায়ে হেঁটে যাওয়ার পথ নয়।...
...বাকিটুকু পড়ুনকবি, ব্লগার ও অনুবাদক রথো রাফির স্মরণ
রথো রাফি ব্লগ
রথো রাফি আর নেই—সত্যটি মেনে নেওয়া ভীষণ কঠিন। একজন মানুষের চিরপ্রস্থানের পর আমরা কেবল তার শারীরিক অনুপস্থিতিই টের পাই না, বরং গভীরভাবে... ...বাকিটুকু পড়ুন