ক্যাথি আর রিনি খুব ভাল বন্ধু। ক্যাথি আমেরিকান, রিনি র কাছে তার দেশ বাংলাদেশ এর অনেক ভালো ভালো গল্প শুনেছে। রিনি র ইচ্ছা ক্যথিকে নিজের দেশ ঘুরিএ দেখানোর, এই ফাকে তার ও একা একা দেশ ঘোরার স্বপ্ন সফল হবে। একা একটা মেয়ে ঘুরবে এটা কি সম্ভব, কিন্তু আরেকজন বিদেশিনি, যে কিনা তার ই সমান বয়স এ, অনেক বেশি অভিজ্ঞতার অধিকারি থাকলে কাজতা সম্ভব। ক্যাথি কে পটাতে বেশি বেগ পেতে হয়নি রিনির। তবে ইউনিভার্সিটি খোলা থাকায় ক্যাথি র একটু দেরি হয়ে যায়। এপ্রিল মাস, আকাশে সুর্যের চকমকানি। ক্যাথি শুনে এসেছিল বাংলাদেশ নামক এক জঙ্গলে যাচ্ছে, কিন্তু এসে দেখে এখানেও মানুষ বাস করে, যাদের প্রায় সবার কাছেই মোবাইল ফোন আছে, যারা দামী গাড়ী হাকিয়ে বেরায়, যারা ইংরেজীতে কথা বলতে পারে, অনেকের চাইতে অনেক ভালো। মানুষের তার প্রতি অতি উতসাহ ক্যাথিকে নিজের সম্পর্কে নতুন চেতনার উদ্ভব ঘটায়। রিনি পরিকল্পনা করে কিভাবে তাদের যাত্রা শুরু করবে। নিজেদের মত করে সব কিছু দেখতে চায় বলে কোন ট্যুর এজেন্সির সাহায্য নেয় না। তাদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে রাঙ্গামাটি, সবুজ পাহাড়ে ঘেরা জনপদ। সেখানে নাকি অনেক জলাধার ও আছে। রিনি বাসায় একরকম যুদ্ধ করে রাঙ্গামাটি যাবার বিল পাস করে। মাত্র দুই দিন থাকার অনুমতি পায়, পরেরটা পরে দেখা যাবে (আরো প্লান ছিল তাদের)। সারারাত বাস এ গল্প আর গান শুনতে ওরা পৌছে যায় চট্টগ্রাম। তখন সকাল নয়টা, খুজে খুজে বাস স্ট্যান্ড এ এসে টিকিট কাটার জন্যে এগিয়ে যায়। কাউন্টারের লোক ক্যাথিকে দেখে, বলে বিদেশীদের ওখানে যাবার সরকারী অনুমতি লাগবে। আকশ ভেঙ্গে পরে রিনি র মাথায়। সরাকারী অফিস! তারপর ও চেষ্টা করতে তো দোষ নেই, ভাবে। কেউ একজন বলে ডিসি-র অফিসে গেলে অনুমতি পত্র পাওয়া যাবে। ওখানকার কেউ ডিসি র অফিস চেনে না। এমনকি ট্রাফিক পুলিস পর্যন্ত বলতে পারে না কোথায় সেটা। বহু কষ্টে ডিসি-র অফিস খুজে বের করে ওরা। কিন্তু তখন শোনে এটা নাকি ডিসি-র দায়িত্ত্ব না। পুলিশ কিছু করতে পারে। আরো মেয়েদের দেখে ভুল তত্থ্য দিয়ে সাহায্য করার লোকের অভাব হয় না। পুলিশ এর অফিস এ গিয়ে তারা শোনে লম্বা ভাষণ, আর যার সারমর্ম হল মেয়ে হিসাবে তাদের একা ঘোরা নিরাপদ না এবং ডিসি অফিস থেকেই এই অনুমতি দেয়া হয়। আতো দৌড়াদৌড়ীর পর বেলা তখন একটা, দুজ়ন ডিসি অফিস এ যায়। কিন্তু স্যার তখন মীটিংয়ে, তাদের পরের দিন আসতে বলা হয়।ততক্ষনে দুজন ক্লান্ত, ক্ষুধার্ত। তারা দুপুর এ খাবার কাজ শেষ করে আবার অফিস এ আসে, শেষ দেখার জন্যে। অবশেষ তাদের বলা হয়, অনুমতি একটা লিগ্যাল প্রসেস, আর এর জন্যে তাদের ২-৩ দিন অপেক্ষআ করতে হবে। তাহলে এই তথ্যটা কি বাস স্ট্যান্ড এ রাখলে কোন অসুবিধা ছিলো?
আলোচিত ব্লগ
তোমার মুখের রেখা আঁকতে চেয়েছি।

রাতটি ছিল নিকোটিনে ভেজা
ধোঁয়ার ভেতরে তোমার অবয়ব হঠাৎ উধাও হয়ে গেল
চাঁদ তখন লাল আর ঠিক আমার ফুসফুসের মতোই ক্লান্ত।
তুমি আলো হয়ে রইলে, আমি অবাধ্য আলোর ফসিল
আমি... ...বাকিটুকু পড়ুন
ছবি ব্লগ - ছোঁয়া

শেখ হাসিনা কেন কওমী জননী হয়েছিলেন ?

আওয়ামী লীগ করেন এমন অনেক মানুষ বিষয়টি নিয়ে অস্বস্তি বোধ করেন। শেখ হাসিনা কেন কওমি জননী উপাধি গ্রহণ করলেন? আসলে সবাই যা বলতে চান,আওয়ামী লীগের রাজনীতি তো এমন... ...বাকিটুকু পড়ুন
বাংলাদেশের চরম দারিদ্র্য নির্মূলে পাঁচ বছর মেয়াদি একটি সমন্বিত নগর পরিকল্পনা
প্রস্তাবিত প্রকল্প: স্বাবলম্বী বাংলাদেশ - দারিদ্র্যমুক্তির নতুন নগর
আমি যদি সরকারের দারিদ্র্য নির্মূল বিভাগের প্রধান হতাম, তাহলে আমার প্রথম লক্ষ্য হতো বাংলাদেশের চরম দারিদ্র্য সীমার নিচে বাস করা ১ কোটি ৭০... ...বাকিটুকু পড়ুন
বিপ্লব সংহতি দিবস সফল ও সার্থক হোক.....

আজকে নাকি বিপ্লব সংহতি দিবস। দল ক্ষমতায় থাকলে অনেক রকমের দিবস পালিত হয়। আওয়ামী লীগের সময় শেখ জামাল-কামালের বিবাহ দিবস, শিশু শহীদ শেখ রাসেলের সুন্নাতে খৎতা দিবস আরো কতো কি?... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।