somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আসুন হে সুশীল একটু শিষ্টাচার শিখিয়ে যান ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আজকাল সুশীলদের লিখার অন্যতম প্রধান বিষয়বস্তু হলো শিষ্টাচার। সুপ্রিয় সুশীল মহোদয় গন আজকাল বিরোধী মতের সবাইকেই কথায় কথায় শিষ্টাচার শিখান।

আবার পড়ুন বিরোধী মতের সবাইকেই ।

আমি অবাক হয়ে যাই আমাদের দেশের রত্ন সুশীলদের একপক্ষীয় শিষ্টাচার শিক্ষা দেওয়ার মানসিকতা দেখে। সুশীলগন সম্প্রতি শিষ্টাচার গেলো বলে সবচেয়ে বেশি মায়া কেঁদেছেন যেদিন আরাফাত রহমান কোকোর মৃত্যুতে প্রধান মন্ত্রীর সাথে খালেদা জিয়া দেখা করেন নি সেদিন থেকে।

এরা এমন দলকানা সুশীল যে একজন মন্ত্রী (সমাজকল্যাণ মন্ত্রী) প্রকাশ্যে একটি সভ্য জায়গায় মিডিয়ার সামনে ধূমপান করলেও শিষ্টাচার বহির্ভুত আচরণ বলে মনে হয়না উনাদের কাছে।

পরীক্ষা না দিয়েও এ + পাওয়ার নজির বিহীন ঘটনা ঘটার পরও এদের মুখ দিয়ে কোন কথা বের হয়না। বরং উনারা অপেক্ষা করে বসে থাকেন কখন ভিন্ন মতের কেউ শিষ্টাচার বহির্ভূত আচরণ করবেন আর তা নিয়ে ফেসবুকের হোম পেজে আগুন লাগাবেন।

একজন মায়ের কাছ থেকে তার কলিজার টুকরা ছেলেদের ৭ বছর দূরে সরিয়ে রাখলে এরা চুপ করে বসে থাকে । আর যখন মায়ের কোলে মাথা রাখার স্বপ্ন নিয়ে বসে থাকা দুই ছেলের মধ্য থেকে একজনের লাশ তার মায়ের কাছে ফিরে আসার পর শোকে পাথরের মতো হয়ে যাওয়া মায়ের অভিমানী আচরণ এদের শিষ্টাচারানুভূতিতে বড়ই আঘাত করে।

আহ শিষ্টাচারের কি অসাধারণ বহিঃপ্রকাশ ! আসুন হে সুশীল আমায় এমন কিছু শিষ্টাচারের শিক্ষা দিয়ে যান।

বাংলাদেশের মেয়ে ফেলানীকে নির্মম ভাবে হত্যা করে কাঁটাতারে লাশ ঝুলিয়ে রাখা এবং বাংলাদেশের যুবক হাবিবকে নেংটা করে পিটানোর পরও সরকারের নির্দেশে বি জি বির নির্লজ্জ নীরব আচরণে এদের সুশীলানুভূতিতে কোন আঘাত লাগেনা। কিন্তু সরকারের দলীয় ক্যাডার হয়ে বিরোধী পক্ষের আন্দোলন ঠেকাতে যখন কোন বি জি বি সদস্য সামান্য হোঁচট ও খায় তখন এ সুশীলগন শিষ্টাচার শিষ্টাচার বলে কান্নাকাটি করে।

বিরোধী দলের অবরোধ এদের কাছে শিষ্টাচার বহির্ভূত মনে হয় কিন্তু যখন পেট্রোল বোমা সহ ছাত্রলীগের ক্যাডাররা হাতে নাতে ধরা খায় এরা চুপ করে থাকে।

এস এস সি পরীক্ষার্থীদের জন্য কাঁদতে কাঁদতে এদের চোখের জল শুকিয়ে যাচ্ছে । কিন্তু পরীক্ষা না দিয়েও এ + পাওয়ার মতো ঘটনা ঘটার পর , গণহারে সবাইকে এ + দেওয়ার পর , এবং সরকারী নেতার ছাত্রলীগে পরীক্ষা দিয়ে পাশ করলেই বি সি এস ক্যাডার বানানোর নিশ্চয়তা দেওয়ার পরও যখন এদের জিজ্ঞেস করা হয় ওহে শিষ্টাচার কোথায় তখন এরা হাম্বা হাম্বা করে উঠে এবং সর্বশেষ ছাগু ট্যাগ লাগায় ।

আর আমি বুঝতে পারি এরা সুশীল নয় এরা একটা একটা আওয়ামীলীগ যারা সুশীলতার মুখোশ পরে ভণ্ডামি করছে। আসুন আওয়ামী থুক্কু সুশীল আমায় একটু শিষ্টাচার শিক্ষা দিন।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৫ রাত ১০:৪০
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

যে আয়না আর প্রতিচ্ছবি রাখে না

লিখেছেন মুনতাসির রাসেল, ০৪ ঠা মে, ২০২৬ সকাল ১১:১৯


আমাদের ভালোবাসা ছিল এক গোপন সন্ধ্যার মতো,
জোনাকিরা তখন শব্দহীন কবিতা হয়ে বসত সিঁথির পাশে,
হাত ধরলেই হৃদয় জেগে উঠত,
বুকের ভেতর গুনগুন করত অনন্ত প্রতিশ্রুতির গান।

তুমি তখন আমার দেহে নয়,
আমার সত্তার স্পর্শে... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ আমাদের খারাপ দিনের পর

লিখেছেন সামিয়া, ০৪ ঠা মে, ২০২৬ দুপুর ২:৩৩


করোনার সময় নানান উত্থান পতন ছিল আমাদের, আব্বা মা ছোটবোন সহ আমি নিজেও করোনায় আক্রান্ত হয়ে প্রায় মরে যেতে যেতে বেঁচে গিয়েছিলাম শেষ মুহূর্তে, বেঁচে গিয়েছিল আমাদের ছোট্ট সোনার... ...বাকিটুকু পড়ুন

ডোগান- এক রহস্যময় জাতি

লিখেছেন কিরকুট, ০৪ ঠা মে, ২০২৬ বিকাল ৫:১০



আফ্রিকার মালি এর হৃদয়ে, খাড়া পাথুরে পাহাড় আর নির্জন উপত্যকার মাঝে বাস করে এক বিস্ময়কর জনগোষ্ঠী ডোগান। বান্দিয়াগারা এস্কার্পমেন্ট অঞ্চলের গা ঘেঁষে তাদের বসতি । এরা যেন সময় কে... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১৩)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মে, ২০২৬ রাত ৮:৪৪



সূরাঃ ১৩ রাদ, ১১ নং আয়াতের অনুবাদ-
১১। মানুষের জন্য তার সম্মুখে ও পশ্চাতে একের পর এক প্রহরী থাকে। উহারা আল্লাহর আদেশে তার রক্ষণাবেক্ষণ করে। আর আল্লাহ কোন সম্প্রদায়ের... ...বাকিটুকু পড়ুন

×