রাসুল (সঃ) ইফতারি করতেন খেজুর ও পানি দিয়ে। এখন খেজুর আমদানি হয় বলে আমরাও ছুন্নাত পালনের মওকা পাই।
কেউ কি বলবেন খেজুর দিয়ে ইফতার করার পেছনে কারন কি?
আমি এটুকু জানি যে, আরব দেশে খেজুর ছিল সে সময়ের সবচেয়ে সস্তা খাদ্য। খেজুরের চেয়ে দামী ছিল রুটি। সে কারনে যুদ্ধবন্দীদের সাথে ভাল ব্যবহার কর হত এবং তাদের রুটি খেতে দেওয়া হত।
ইফতারিতে খেজুর আর পানি খাওয়ার এই ছুন্নাতের অর্থ কি দামী এবং আয়োজন করে অনেক খাদ্য প্রস্তুত করে ইফতার করা? হাদিস বা অন্য কোন কিতাবের উদ্ধৃতি না [সেগুলো মোটামুটি ভাবে অনেক বার আলোচিত হয়েছে], আপনার মনে কি আসে তাই বলুন।
যদি খেজুর খেয়ে ইফতার করার অর্থ হয় খুব সাধারণ খাবার খেয়ে ইফতার করা, তা হলে আমাদের হাল আমলের এই ইফতারি কি ইসলামের শিক্ষার সাথে সাযুজ্যপূর্ণ? যদি না হয়, তা হলে কেন আমাদের এই ইসলাম বিরোধী কাজ দিনে দিনে বাড়ছেই? কেন কোন আলেম জোর গলায় প্রতিবাদ করেছেন না?
ইসলামের নামে ন্যায় বিচার কায়েম চাইবেন আর এই বে-ইনসাফের এইসব বিষয় উপেক্ষা করবেন, এবং গরীব মানুষ অভুক্ত থাকবে -- কিসের ইসলামি আন্দোলন করেন আমাদের চাইদি-গুয়া-চুরমুনাই-লোল্লামা শোফি লোলবাবারা?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


