somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপন্যাস : আধো আলো আধো ছায়া (part - 3)

১০ ই জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আছিয়া খাতুন কথায় কথায় সারা দিন ই
তাকে খ্যাপাতে চেষ্টা চালাচ্ছেন বুড়ো বুড়ো বলে
তিনি প্রতি উত্তর দিচ্ছেন হাসিতে এতে মনে হয় তিনি খুশি ই |

প্রথম জীবনে যে বাড়ি টা কিনেছিলেন স্বাধীনতা যুদ্ধের সময় তা বেদখল হয়ে যায়, শুধু বাড়ি নয় ঘরের প্রতিটি জিনিস ই
শীল পাটা চামচ ঘটি বাটি কিছুই বাদ যায় নি|
৭১এর মে মাসেই সব ফেলে আছিয়া আর ৩ছেলে মেয়েকে গ্রামের ভেতর সম্পূর্ণ এক অপরিচিত মানুষের বাসায় রেখে তিনি কর্মস্থলে ফিরে গেলেন
তখন তার বড় মেয়ে অরুর বয়স ৭, মেজোর ৪ আর ছেলেটা কথা বলায় শেখেনি |
পাকিস্থান সরকার তখন অনুপস্থিত
সরকারি কর্মকর্তা কর্মচারী দের মুজিব পন্থি বলে ঘোষনা করেছে|
তিনি ইচ্ছা করলে বর্ডার পার হয়ে চলে যেতে পারতেন কিন্তু যান নি|

যশোরের আশ পাশ সব রণহ্মেত্র,
বিহারীরা বাঙ্গালী যাকে পাচ্ছে তাকেই মুসলমান কিনা পরীহ্মা করার নাম করে ধরে নিয়ে যাচ্ছে তার পরটা সবার ই জানা... তিনিও তাদের খপ্পরে পড়লেন
পাসকার্ড দেখালেন কিন্তু তারা কিছু শুনলো না, তাদের এক ই কথা তারা গোপন অঙ্গ দেখেই নিশ্চিত হবে হিন্দু না মুসলমান | কপাল গুনেই শাকিল কে দেখতে পান সেসময়,ওরা ছিলো তার
প্রতিবেশী,পাঞ্জাবী| ওর বাবা এদেশে ব্যাবসা করতে এসে এখানেই বাড়ি বানিয়েছিলেন, যশোর শহরে ওদের ২টি বড় কাপড়ের দোকান ছিলো |
রাস্তাথেকে বিহারীরা তাকে ধরে নিয়ে যাবার সময় দূরে শাকিল কে দেখেই তিনি চিত্কার করে তাকে ডাকতে থাকেন | এপ্রিলের প্রথমেই
বাঙ্গলীরা শাকিলের বড়
ভাইকে পিটিয়ে মেরে ফেলে যদিও
সে ছিলো ভদ্র ও অমায়িক, এ জন্য
বাঙ্গালীদের প্রতি তার ও তার পরিবারের ঘৃণা ছিলো,তবু সে দিন শাকিল ই দেবদূত রূপে আর্বিভূত হলো |
সে তেমন কিছু করেনি উগ্র বিহারীদের, সে শুধু ১টা কথা বলেছিলো "এ লোক মুসলমান হ্যায়"

জুলাই মাসের ১৭ তারিখের
কথা দিনটা ছিলো মেঘলা থমথমে তিনি যশোর ফ্রায়ার ব্রিগেডির সামনের আছিয়ার ছোট খালার বাসায় তাদের খোঁজ নিতে গিয়েছিলেন, ইনা রাও ৪৭ এর
পরে এ দেশে স্থায়ী হয়েছেন| ছোট
খালাকে মশিয়ার সাহেব শাশুড়ির মতোই সম্মান করতেন ওনার
স্বামী কলকাতা হাইকোর্টের উকিল
ছিলেন পরে যশোর কোর্টের,৪ছেলে| বড় জন ব্যারিস্টারী পড়তে এ বছর ই
লন্ডনে যাবার কথা ছিলো,মেজ জনের উকালতি পড়াও প্রায় শেষ অন্য ২জনের ১জন কলেজে আর ছোট ছেলেটা স্কুলে পড়তো|
যুদ্ধ শুরু হলে আছিয়ার খালু ফয়েজ মাহমুদ ব্যাংক লুট হয়ে যাবে এই ভয়ে ব্যাংক থেকে সব টাকা তুলে নিজের বাসাতেই অবস্থানের সিদ্ধান্তনেন, এই সময়
সুযোগ সন্ধানী কিছু লোক মুক্তিযুদ্ধা সেজে ব্যাংক লুট করছিলো কিন্তু ফয়েজ সাহেবের
মতো ১জন ঝানু উকিল হয়তো ১ম এবং শেষ বারের মতো বুদ্ধির চালে মার খেলেন, এক দুপুরে মিলিটারী আর সিভিল ড্রেসে কিছু লোক তার বড় ২ছেলে ও তাকে জীঙ্গাসাবাদের নাম করে ধরে নিয়ে যায়, সেজ ছেলে এর আগেই কারো কোন কথা না শুনেই ভারতে চলেগিয়েছিলো যুদ্ধের ট্রেনিং নিতে, ছোট ছেলে রঞ্জু তখন সিক্সে পড়ে এ সময় সে দরজার কপাটে লুকিয়ে ছিলো তাকে মিলিটারীরা দেখলে কি হতো কে জানে |
আছিয়ার খালা নূরজাহান বেগমের তখন পাগলের মতো অবস্থা মশিয়ার সাহেব বহু বুঝিয়ে ছিলেন তাদেরকে ভারত বা গ্রামের দিকে যেতে কেও রাজি হয়নি সে দিন ও তিনি এসেছিলেন ওনাদের দু জনকে নিয়ে যেতে কিন্তু নূরজাহান বেগমের এক ই কথা, "ওদের তো হাত কড়া পড়িয়ে নিয়ে যায়নি,ভদ্র ভাবে জিপে উঠিয়ে নিয়েগেছে আর ওনাকে তো শহরের সবাই চেনে কারো সাথে পাচে থাকেন না ওদের কিছু হয়নি ওরা বেঁচে আছে ফিরে আসবে..."
যুদ্ধের বাকি সময় নূরজাহান বেগম এই আসা নিয়েই ছিলেন, পরে পীর ফকির ধরেছেন হাসপাতাল মাজার দরগাতে বোরখা পড়ে একা ছুটা ছুটি করেছেন তিনি বঙ্গবন্ধুর সাথে পর্যন্ত দেখা করেছিলেন কেও
তাকে আশা দিয়েছে কেও নিরাশ.. তবু তিনি জীবনের শেষ দিন পর্যন্ত বিশ্বাস করতেন ওরা সবাই ফিরে আসবে,এটা হয়তো বিশ্বাস নয় নিজেকে সান্তনা দেওয়ার
চেষ্টা ছিলো|
সেজ ছেলে সাতহ্মীরার
রণাঙ্গনে নভেম্বরে শহীদ হয় এ খবর ও তিনি জীবনদ্দশায় কখনো বিশ্বাস করেন নি, এক বার এক সংগঠন তাকে শহীদ জননী হিসাবে সম্মাননা দিতে চেয়েছিলো তিনি নেন নি|
ছোট ছেলে রঞ্জু বাপ ভায়ের শোকে ১ম দিকে পাগল মতো হয়ে যায় স্বাধীনতার পরে তাকে রাস্তায় গান
গেয়ে গেয়ে ঘুরে বেড়াতে দেখা যেতো,
সব মিলিয়ে এই পরিবারের উপর দিয়ে ইতিহাসের কঠিনতম ঝড় বয়েগেছে|
রঞ্জুদের বাসার থেকে ফেরার
পথে মশিয়ার সাহেব গোলা গুলির
মধ্যে পড়ে যান ১টা সেল তার পাঁজরের মাঝে ঢুকে যায়, ১টা আঘাত করে হাটুতে প্রচন্ড রক্ত হ্মরণ তার পর কিছু মনে নেয় সব অন্ধকার|
২দিন পর ঙ্গান ফিরে এলে তিনি নিজেকে আবিষ্কার করলেন হাসপাতালের ১টা বড় ঘরে,যেখানে মাছি ধরার জায়গা পর্যন্ত নেই, আহত মানুষের অর্তনাদ আর বিলাপ চার দিকে|
ঘরের ভেতর কেও করুন সুরে বিলাপ করছে তার কথা গুলো পুঁথি পড়ার মতো,
"দুহাতে অন্ন টেনেছি কতো পাপ
জমলো শত শত, দৃষ্টি কেড়ে নিল আল্লাই সেই আসিলায় রে সেই আসিলায়..."
সে পাক সেনাদের খাদ্য সরবরাহ
করতো কিন্তু ভাগ্যের পরিহাস আতঙ্কিত পাক সেন তাকে দেখেই বোমার বিস্ফোরন ঘটায়, প্রাণে বাঁচলেও বারুদে এখন তার চোখ দু'টি ই নষ্ট|
মশিয়ার সাহেবের পাশের জনের কন্ঠ নালীতে গুলি লেগেছে এর পরও সে বেঁচে আছে এটাই বিস্ময়, সে সব সময় বলছে এটা খাব ওটা খাব কিছুই খেতে পারছে না, পানি মুখে দিলেও জখম দিয়ে বেড়িয়ে যাচ্ছে সে দৃশ্য দেখার মতো নয়|

একটা অল্প বয়স্ক মেয়ে তার মাথার কাছে বসে সারা দিন ই
কাঁদছে হয়তো নতুন
বিয়ে হয়েছিলো তাদের, অনেক স্বপ্নের ১টা সংসার|
নার্স ডাক্তার ছুটা ছুটি করছে এক
জনকে ডিঙ্গিয়ে অন্য জনকে দেখতে হচ্ছে, ঔষধ পত্রের
সরবরাহ নেই জরুরী অপারেশন দরকার, তাও করা যাচ্ছে না প্রতি বেলাতে ই কারো না কারো জীবন যুদ্ধ শেষ হচ্ছে, আগমন ঘটছে নতুন কোন মৃত্যু পথযাত্রীর |

মশিয়ার সাহেবের পাশের ছেলেটা মারা গেল দু দিন পর ফজরের নামাজের কিছু আগে, সাথের মেয়েটি পাথরের মতো বসেছিলো সকাল পর্যন্ত শেষ মুহূর্তে তাকে কেও কাঁদতে দেখেনি হয়তো সে সমুদ্রের লোনা জল ফুরিয়ে গিয়েছিলো
(to be continued)
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×