somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

উপন্যাস : আধো আলো আধো ছায়া (part-4)

১১ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

দেশ স্বাধীন হলো মশিয়ার সাহেব তখনো সুস্থ নন পাঁজরের বুলেট অপসারন করা গেলেও বা পায়ের হাটুর টা তখনো রয়েগেছে ডাক্তারা পা টা কেটে ফেলতে চেয়েছিলো তিনি দেন নি এই কয়েক মাসে লম্বা করে টেনে রেখে সোজা পাইপের মতো হয়ে গেছে পা টা,তিনি প্রচন্ড দূর্বল এই অবস্থায় তিনি আছিয়া আর সন্তানদের খুঁজে বার করলেন, পাকমিলিটারীর হামলায় তারা ঐ গ্রাম থেকে আরো ভিতরের দিকে চলে গিয়েছিলো |
এর ই মাঝে তাদের ৪র্থ সন্তান বিলুর জন্ম হয়েছে,যুদ্ধের বিভীষিকা তাকে স্পর্শ করেনি তাকে মায়ের কোলে নিশ্চন্তে ঘুমাতে দেখে মশিয়ার সাহেব সস্থির নিঃশ্বাস ফেললেন|
যে গ্রাহস্থের কাছে তিনি স্ত্রী সন্তানদের রেখেগিয়ে ছিলেন তিনি মানুষ হিসাবে ছিলেন ১ম স্তরের কিংবা তখন হয়তো মানুষ এখন কার মতো দায় এড়িয়ে যেত না অন্যের প্রতি ছিলো দয়া মায়া, গ্রামের মানুষ শহরের প্রাণ
ভয়ে তাড়িত মানুষকে আশ্রয় দিয়েছে,
নিজে পাতলা চাদর গায়ে জড়িয়ে অন্যকে কঠিন শীতে লেপ তুলে দিয়েছে এ ঋণ শোধ হবার নয়| এইসব মানুষ রা প্রতিদান আশাও করেন না|

প্রথমে ঘর বাড়ির অবস্থা দেখতে তিনি একাই ফিরে এলেন,শূণ্য বাড়ি দরজার সব তালা ভাঙ্গা ঘরে ১টা সুঁচ ও পড়ে নেই| এর প্রায় ২সপ্তাহ পর তিনি স্ত্রী সন্তানদের নিয়ে এলেন গ্রাম থেকে কিন্তু এর ই মাঝে বাড়িতে নতুন পরিবার উঠে গেছে তারা রিতিমত সংসার বাটি পেতে ফেলেছে তাও কিনা তার প্রতিবেশী জিল্লু সাহেবের ছেলে|
জিল্লু সাহেব,তার বড় তিন ছেলে সবাই নিজেদের মুক্তিযোদ্ধা বলে পরিচয় দিয়ে হাতে অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে,এদেশের সব কিছুতেই তাদের নাকি অধিকার,তবে তারা কোন রনাঙ্গণে যুদ্ধ করেছে কেউ সেটা জানে না|

মশিয়ার সাহেব জিল্লুর সাহেবের সাথে দেখা করলেন,
-"আরে ভাই সাহেব যে,বেঁচে আছেন তাহলে"
-"মরে গেলেই ভালো হতো"
-"ছি ছি আমি কি তা বলেছি,সব কই গেলি,ভাই সাহেব কে লেবুর সরবত দে..বসেন বসেন"
কিন্তু আসল কথা যখন মশিয়ার সাহেব তুললেন তখন তিনি উদাসীন হয়ে গেলেন এক সময় বিরক্ত হয়ে তেজের সাথে বললেন, "আরে ভাই জোয়ান তিন
ছেলে,ছেলেবউ,পোলাপান কি আমি পুসবো না কি,সব তাড়িয়ে দিয়েছি| বাড়ি খালি পাইছে যেয়ে উঠছে,আমি কি আপনার বাড়ি দখল করেছি আর শুধু ওরা নাকি যেয়ে দেখেন সাজ্জাদ মাস্টার মোড়ের বিহারী টার বাড়ি টা দখল করে উঠে পড়েছে কতো বড় তিন তলা বাড়িটা ইস্"
-ভাই আমিতো বিহারী নয়
-বিহারী না তা আমি কি করবো,এখন আপনি যান তো যা পারেন করেন গিয়ে,পারলে ওদের ওঠান

দেশে তখন অরাজক অবস্থা সবাই অস্ত্র নিয়ে ঘুরে বেড়াচ্ছে, মুজিব সরকার অস্ত্র জমা নিচ্ছে কিন্তু কয় জন ই বা দিচ্ছে কিছু দিন আগের দাঙ্গাবাজ বকাটে ছেলেরা সব অস্ত্র
উচিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে জমা দেয়ার নাম ও নিচ্ছে না | "বন্দুকের নলের আগায় হ্মমতা" মাও সেতুং এর এ কথা টা পুরো পুরি কার্যকর|
হুমায়ূন সাহেবের ছেলে কায়সারে সাথে দেখা হয়েগেল মশিয়ার সাহেবের,তাকে দেখলে চেনা যায় না ৯মাসের ১টা যুদ্ধ তার বয়স বাড়িয়ে দিয়েছে ২০বছর
-কেমন আছো কায়সার?
-ভালো
-যুদ্ধ থেকে ফিরেছো কবে?
-গত সপ্তাহে
মশিয়ার সাহেবের খোড়া পা দেথে সে কিছু জিঙ্গাস করলো না, জিঙ্গাস করার ও কিছু নেই সবাই এক ই বিভিষীকার শিকার
-তোমার আস্ত্র কোথায় দেখছি না যে?
-যুদ্ধতো শেষ এখন অস্ত্র দিয়ে কি হবে
-মিলন,নান্টু দের দেখলাম অস্ত্র
নিয়ে ঘুরে বেড়াচ্ছে তাই বললাম..ওরাও যুদ্ধে গিয়েছিলো?
কায়সার উত্তর দিলো না ছোট্টকরে একটা নিঃশ্বাস ফেললো

যুদ্ধ শেষ তার পর ও মানুষ মরছে| রাজাকার আলবদর শ্রেণী গা ঢাকা দিয়েছে তবে এরা কারা?
যে ২দিন আগেও ১ধমকে হাত পা কাঁপিয়ে এমন ভাব করতো যেন এই বুঝি তার দু উরু দিয়ে উষ্ণ স্রোত বয়ে যাবে অথচ তার ই হুংকারে এখন সবাই তথস্থ|
যে যুব সমাজ বিভিন্ন অন্যায়ের
বিরুদ্ধে রুখে দাড়িয়ে ছিলো নীতি আদর্শ নিয়ে,উত্তেজনাকর শ্লোগান আর হাতে ধরা ব্যানার ফেস্টুন সর্বোচ্চ অবস্থায় ইটের টুকরোই
ছিলো শেষ অস্ত্র, সে যুগের সূর্য অস্ত গেছে|
সসোস্ত্র বিপদ গামী যুগের সূচনা মনে হয় তখন,
স্বাধীনতার সাথে এটাও উপরি পাওয়া গেছে এক ই মুদ্রার এ পিঠ ও পিঠ, একপাশে শাপলা অন্য
পাশে হিংস্র বাঘ|
যার হাতে উদ্ধত মারনাস্ত্র তাকে কেও ঘাটায় না |

মশিয়ার সাহেব আইনের আশ্রয় নিলেন,কেসে জিতলেন ও কিন্তু বাড়ির দখল পেলেন না, জীবনের
হুমকি এলো| আহত সরকারি কর্মকর্তা হিসাবে এক সময় পাকিস্থানী দের বসবাসের জন্য নির্মিত পরিত্যক্ত কলনিতে ৯৯বছরের লিজে একটা বাড়ি পেলেন এখানেই তার পরের
২মেয়ে ১ছেলের জন্ম অনেক উত্থান পতনের পর মোটামুটি স্থায়ী সুখী একটি পরিবার|

"মুহিত উঠ, উঠ না..এই..."
ছোট খালা ডাকছে, মুহিত চোখ মেলে তাকালো
না ছোট খালা নয় আজাদ সাহেব |
-কি হয়েছে স্বপ্ন দেখছিলেন নাকি ঘুমের মধ্যে বিড় বিড় করছেন কেন? আরে একি অবস্থা চোখ
এতো লাল!
আজাদ সাহেব মুহিতের কপালে হাত
দিলেন,জ্বরে গা পুড়ে যাচ্ছে |
তিনি হন্ত দন্ত হয়ে ঘরের বাইরে চলে গেলেন,জামিল ছিলো না হয়তো অন্য কাওকে ডাকতে বা বালতি করে পানি আনতে গেলেন,
মুহিত আবার ঘোরের মধ্যে তলিয়ে গেল |
(to be continued)
সর্বশেষ এডিট : ১৩ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৭
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দি আনহোলি ট্রিনিটি

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১২:০৮


অনলাইন নিউজ পোর্টালে ঢুকতেই দেখি তিন হারামি একসাথে ছবি তুলছে। এপেক সম্মেলনে তিন বিশ্ব হারামি শি জিনপিং, পুতিন ও ট্রাম্প হাস্যোজ্জ্বল মুখে ছবি তুলছেন। অথচ পুরো বিশ্বজুড়ে এদের কর্মকাণ্ডের... ...বাকিটুকু পড়ুন

রাজা যায়, রাজা আসে!!!!

লিখেছেন ভুয়া মফিজ, ১৯ শে নভেম্বর, ২০২৬ সকাল ১০:৫৭




হিন্দিতে বহুল প্রচলিত একটা কথা আছে, ''ওউকাত মে আ গায়া''। এর বাংলা মানে হলো "নিজের সীমার মধ্যে চলে এসেছে" বা "নিজের আসল অবস্থান বুঝতে পেরেছে"। অর্থাৎ কেউ যখন নিজের ক্ষমতা... ...বাকিটুকু পড়ুন

ইতিহাস বারে বারে, আসে ফিরে

লিখেছেন সামিউল ইসলাম বাবু, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:২২


ইতিহাসের শিক্ষা জীবনের সর্বক্ষেত্রে প্রযোজ্য। সমাজ রাষ্ট্র বা পরিবার। হয়তো সময় ও ব্যক্তি পরিবর্তন হয়। কিন্তু ঘটনা শিক্ষার কোন পরিবর্তন হয় না।

ইতিহাস পড়ুন, বুঝুন এবং বাস্তব জীবন ও... ...বাকিটুকু পড়ুন

অন্তহীন অপেক্ষা (ছোটগল্প)

লিখেছেন স্বাধীন আকন্দ, ১৯ শে নভেম্বর, ২০২৬ দুপুর ১২:৩১


অপেক্ষা। অপেক্ষা করতে আমার ভাল লাগে না। গত দশটি বছর ধরে অপেক্ষা করছি। ট্রেনের জন্য। প্রত্যেকটা দিন। স্টেশনে বসে থাকি। কখনো লালমনিরহাটে। কখনো গাইবান্ধায় কখনো বা সান্তাহারে। আজ বসে আছি... ...বাকিটুকু পড়ুন

=১৬ বছর ধরিয়া যাহারা সহ্য করিয়াছেন তাহাদিগকে ধইন্যবাদ=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে নভেম্বর, ২০২৬ রাত ১০:১৯



আসেন আমার ব্লগে, কমেন্ট লাইক নিয়া ঝাঁপাইয়া পড়েন। খাওন দাওনের ব্যবস্থা আছে মিয়ারা। ভুয়া মফিজ ভাই আন্নেরও দাওয়াত। সাড়ে চুয়াত্তর ভাই আইসেন কিন্তু।

দেখতে দেখতে প্রিয় ব্লগে ১৬ বছর কাটিয়ে... ...বাকিটুকু পড়ুন

×