কতদূর এলাম অনামী আলোর মত
জ্যোত্স্না ফেলে রুপোলি মুদ্রায়?
কতটুকু হারালাম?
কোথায় সজনের ফুলে ছেয়ে যাওয়া উঠোন
তারাদের ছবি বুকে নিয়ে রাত জাগা নদী
কতদূর এলাম সেই আঙিনার পথ পিছে রেখে জন্মসূত্রে বেঁধে?
কোথায় অতল দীঘি মায়া নিয়ে বসা
জলের কাছে ঝুঁকে আসা প্রবীণ তেঁতুল,
কতদূর এলাম বহমান স্রোতে?
কতদূরে চলে এলে তাকে বানভাসি বলে?
কতটা হারালে রিলিফ দেয় সরকারে?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



