একা একা চলে এসেছি অনেক টা দূর
পদ্মার সবচেয়ে বিপজ্জনক ভাঙনের ধারে,
এখন ফিরতে ভয় লাগে,
স্বপ্ন দেখতে ভয় লাগে, দরজার কড়া নড়লে ভয় লাগে, ফোনের রিংটোনের শব্দে ভয় লাগে
যদি তুমি ডাকো,
যদি তুমি জানাও কাল ফিরে আসছো
আর সেই মুহূর্তে জলের ঘূর্ণি ভেঙ্গে নেয় পুরোটা ঘর,
এখন ভয় লাগে,
বিশ্বাস কর বড় ভয় লাগে,
স্বপ্ন ভাঙার ভয় থেকে বড় ভয় আর কি আছে মানুষের?
সর্বশেষ এডিট : ১০ ই ডিসেম্বর, ২০১৪ দুপুর ২:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



