ফ্রেশ একটা স্ক্রিপ্ট লেখার ক্ষমতা চাই, জীবনের জন্য,
দু হাতে ভুল করতে করতে আমি এখন ক্লান্ত।
ত্রুটিপূর্ণ জীবন কে ভেঙ্গে যদি
নতুন করে শুরু করা যেত,
যদি একটা ফ্রেশ স্ক্রিপ্ট পেতাম
ভুল-ত্রুটিহীন একটা জীবন নাটক মঞ্চস্থের জন্য,
এমন যদি কোন ইরেজার থাকতো
আমি ঘষে তুলে ফেলতাম ভুলগুলো।
মাঝে মাঝে ছোট ছোট ভুল গুলোই
হঠাত্ ই এমন বিশাল সব পাথরের মত চেপে বসে বুকের উপর
নিঃশ্বাস নিতেও কষ্ট হয়!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




