অলৌকিক কিছু আজো ঘটতে দেখিনি
আকাশ থেকে ফুল ঝরতে দেখিনি
সকাল বেলা মন ভাল করা কাওকে ডাকতে দেখিনি
রাত হলে কাউকে চুলের ভেতর হাত রাখতে দেখিনি
অলৌকিক কিছু আজো ঘটতে দেখিনি,
পৃথিবীতে অলৌকিক কিছু আসলে ঘটে না
তোমার বাড়ি আমার বাড়ির মাঝের নদী গ্রীষ্ম শীতে শুকায়
তবু দূরত্ব টা কমে না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





