এমন একটা কবিতা লিখতে চাই যে কবিতায় কোন আকাশ থাকবে না
থাকবে না জ্যোত্স্নার হরতকি বন
বসন্ত কিংবা শীতের গল্প।
পাখিদের পালক খুঁচে খুঁচে তুলে ফেলা হবে কবিতার গা থেকে,
কাঁচা সোনায় গড়া বুকজোড়া গহনা র মত সূর্যাস্তের সমস্ত নদী লুট হয়ে যাবে সেখানে,
নর নারীর প্রণয় নিষিদ্ধের সাথে সাথে রুদ্ধ হবে পাখিদের সবুজ চিৎকার।
না, সেখানে কোন যুদ্ধ ও থাকবে না,
লিপিবদ্ধ হবে না কোন মৃত্যু বা শোকের উপাখ্যান, সৃষ্টি ও ধ্বংসের কথা;
বলা হবে না কারো একাকীত্বের
কিংবা কোন অপার্থিব জগত্ এর কোন অলিখিত ইতিহাসও;
এমন একটি কবিতা লিখতে চাই যা লেখা সম্ভব না কখনো।
সর্বশেষ এডিট : ১১ ই মার্চ, ২০১৬ সকাল ১০:১৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




