তুমি কথা না রাখলে বুঝি ব্যস্ত ছিলে
এদিকে গোপনে কারো বয়স বাড়ে
আয়নাতে রোজ পারদ মরে
নইলে কি আর এই বয়সে চুলের ভাঁজে শ্রাবণ নামে
শীতের নদী ধাপে ধাপে ভাজ এঁকে যায় কপাল মাঝে ?!
বুড়ো আয়না টা আমায় কপাল চেনায় !
আমি তো জানি আয়নার বয়স বাড়ে,
বৃদ্ধ আয়নায়
প্রতিবিম্ব ভুল হয়েছে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

