তোমাকে নির্মানের আগে আরো অনেক কে নির্মান করেছিলাম আমি
আরো অনেক চোখ চুল চিবুকের তিল,
তুমি জন্মসূত্রে পেয়েছো সে সব;
তোমার হাত রাখার ভঙ্গি, পারদ আয়নার মগ্নতা, গর্বিত সব চাহনি এর আগেও পেয়েছিল অনেকে,
তুমি যে অহংকার কে একান্ত নিজস্ব ধরে নিয়েছো
সেটাও আমার ই নির্মান,
জঠর থেকে পৃথিবীতে এলেই জন্ম হয়
ভালোবাসা ছুঁলে তবে ই না পুনঃজন্ম মানুষে।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৭ দুপুর ২:১০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



