এই গল্পটা শুধুমাত্র 'বাবা'-দের জন্য ............
এই গল্পের চরিত্র মাত্র দুইটি। এক বাবা আর তার এক সন্তান। অন্য কোন চরিত্রের কোনরকম প্রয়োজন নেই এই গল্পে। তাহলে শুরু করি।
গল্পের খাতিরে ধরে নেই, সন্তানের নাম 'জিমি'। জিমির বয়স কতো আর হবে, হয়তো ৬ বছর, আবার হয়তো-বা ৭ বছর। কোন এক রাতে জিমি তার রুম থেকে তার বাবার রুমে আসলো। তার বাবা তখন অফিসের কোন একটা প্রজেক্টের হিসাব করতে ব্যস্ত।
- "বাবা, কি করছো তুমি?"
--- "এইতো জিমি, আমি একটু ব্যস্ত। কিছু বলবে?"
- "বাবা, কাল ছুটির দিন। কালকে তুমি আমাকে একটু ঘুরতে নিয়ে যাবে, অনেকদিন চিড়িয়াখানা যাই না, আমাদের বাসা থেকে তো খুব কাছেই।"
--- "না, কালকে সারা সকাল আমার কাজ আছে, বিকালে পার্টি আছে। তুমি এখন যাও, ঘুমাও।"
জিমি চুপ করে কিছুক্ষন দাঁড়িয়ে থাকলো। জিমি দাঁড়িয়ে আছে দেখে তার বাবা কাজ থামিয়ে আবার বললো,
--- "দাঁড়িয়ে আছো কেন? আর কিছু বলবে?"
- "একটা প্রশ্ন করি, বাবা। হোমওয়ার্ক এর একটা অংক মেলাতে পারছি না। অংকটা এরকম, ধরা যাক, তোমার বেতন মাসে ৪,০০০ ডলার। তুমি মাসে ২০০ ঘন্টা কাজ করলে, তাহলে তোমার ঘন্টা প্রতি আয় কতো?"
--- "খুবই সহজ অংক। ২০ ডলার।"
- "বাবা, আর একটা কথা বলি। তুমি আমাকে ১০ ডলার দিবে? রং-পেন্সিল কিনতাম। আমার রং-পেন্সিল শেষ হয়ে গেছে।"
--- "জিমি, তুমি ইদানিং অমনোযোগী হয়ে গেছো। সাধারণ একটা অংক আজকাল তুমি করতে পারো না। তুমি পড়তে যাও। তোমাকে আমি রং-পেন্সিল কিনে দিবো না।"
পরের দিন বিকাল বেলা। আজ ছুটির দিন। জিমির বাবা এখন পার্টিতে যাবেন। প্রতি ছুটির দিনে বিকালে তিনি তার ফ্রেন্ড-সার্কেল নিয়ে গভীর রাত পর্যন্ত আড্ডা দেন। যাওয়ার আগে কি যেন মনে করে তিনি একবার জিমির রুমে গেলেন। দেখে বিছানায় জিমি চুপচাপ শুয়ে আছে।
--- "জিমি, এই নাও ১০ ডলার, রং-পেন্সিল কিনে নিও। আমি এখন বাইরে যাচ্ছি।"
- "এক মিনিট, বাবা।"
জিমি বাবার হাত থেকে ১০ ডলারের নোট-টা নিলো। এরপর দৌড়ে গিয়ে তার ড্রয়ার থেকে কি যেন নিয়ে আবার তার বাবার কাছে আসলো।
- "বাবা, স্কুলের টিফিনের পয়সা জমিয়ে এ পর্যন্ত মোট ১০ ডলার জমা করেছি, আর তোমার দেয়া এই ১০ ডলার নিয়ে আমার কাছে এখন মোট ২০ ডলার আছে। এই নাও ২০ ডলার, তোমার মাত্র এক ঘন্টার ইনকাম। বাবা, তুমি কি আমাকে একটা ঘন্টা সময় দিবে ... অনেকদিন তোমাকে কাছে পাই না ... অনেকদিন তোমার সাথে ঠিকমতো গল্প করা হয় না।"
বৃষ্টি ও নিঃসঙ্গতা
বৃষ্টি এলে আজকাল আর জানালা খুলে দেই না,
ভিজে রাস্তায় ছাতা হাতে কাউকে খুঁজি না
শুধু মনে হয়, এই যে এত জল ঝরছে আকাশ থেকে,
এদেরও কি কোনো ঠিকানা আছে?
তুমি একদিন বলেছিলে
বৃষ্টি... ...বাকিটুকু পড়ুন
ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন
রক্ষকই যখন ভক্ষক: মাদকের নীল থাবা থেকে আমাদের ভবিষ্যৎ বাঁচানোর দায় কার?
যাঁদের হাতে সমাজের নিরাপত্তার দায়িত্ব, সেই হাতই যখন মাদকের কারবারে জড়িয়ে পড়ে—তখন প্রশ্নটা শুধু অপরাধের নয়, প্রশ্নটা মানুষের আস্থার।
সম্প্রতি সাতক্ষীরায় মাদক ব্যবসার অভিযোগে খোদ দুই পুলিশ সদস্যকে উইনসেরেক্স সিরাপসহ গ্রেপ্তার... ...বাকিটুকু পড়ুন
ব্লগের সুদিন ফিরিয়ে আনতে ব্লগ টিমের প্রতি বিনীত আবেদন

শ্রদ্ধেয় ব্লগ টিমের প্রতি বিনীত নিবেদন,
ব্লগের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু কথা দীর্ঘদিন ধরেই মনে জমে আছে। কথাগুলো কোনো অভিযোগ হিসেবে নয়, বরং একজন সাধারণ ব্লগার ও... ...বাকিটুকু পড়ুন
এই প্রথম খাল বাবার পলিটিক্যাল ম্যাচুরিটির নিদর্শন পেলাম
২০১০ সালে ফেব্রুয়ারীর ২২ তারিখ। মেয়েলি ব্যাপার বলি, প্রতিহিংসার ব্যপার বলি অথবা পলিটিক্যাল ইমম্যাচুরিটির কথা বলি, বাংলাদেশ জিয়া আন্তর্জাতিক বিমান বন্দরের নতুন করে আকীকা দিয়ে নাম রাখা হয়েছিল হযরত শাহজালাল... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।