‘মেরে মেহবুব কেয়ামত হোগি’- ৭০ এর দশকের জনপ্রিয় এই হিন্দি গানটির কথা হয়তো অনেকেরই মনে আছে।সঙ্গীতের কিংবদন্তী শিল্পী কিশোর কুমারের কণ্ঠে গাওয়া জনপ্রিয় এই গানটি সর্বপ্রথম শ্রোতা মহলে আসে ১৯৬৪ সালে শান্তিলাল সনি পরিচালিত ‘Mr. X In Bombay’ চলচিত্রের মাধ্যমে। পাকিস্তানি শিল্পী জাফর ইকবালও পরবর্তীতে গানটি তার কণ্ঠে তুলেন। পরে হানি সিং ও রিমিক্স আকারে এই গানটি গায়। আর SANAM - এর কন্ঠে রক প্যাটার্ণের কম্পোজিশনে এই গান অসম্ভব জনপ্রিয়তা পেয়েছে।
তবে আজ আপনাদের এই গানের অন্য একটি ভার্সন শুনাবো। এই ভার্সনটা পুরোপুরি সফ্ট / অ্যাকুয়িস্টিক - একটু টাচি ভাবে গাওয়া দেখে আমার খুব ভালো লাগে। লিরিকসে পান্জাবী নতুন দুইটা লাইন ঢুকিয়ে গানটা আরো সুন্দর হয়েছে। এই গানের পরিপূর্ণ মিউজিক ভিডিও বানানোর যোগ্যতা আমার এখনো হয়ে ওঠে নাই। তারপরও একটা ছোট্ট প্রচেষ্টা - ভিডিওতে একটা ছোট্ট স্টোরিলাইন ও ম্যাসেজ দেওয়ার চেষ্টা করেছি। খুব কম সময়ে বানানো - তারপরও ভিডিওটি কেমন লাগলো জানাবেন। আপনাদের গঠনমুলক মতামত আমার ভবিষ্যত কাজকে আরো ভালো করবে আশা করি।
সকালবেলা ঘুম থেকে উঠে ভোট দিয়ে এসে অনেকক্ষণ ধরেই অপক্ষো করছিলাম কখন সন্ধ্যা হবে সে প্রত্যাশায়। সন্ধ্যার পর মোটামুটি বসে গিয়েছিলাম ফলাফলের উপর টেলিভিশনে বিশেষ আলোচনা দেখার জন্য।... ...বাকিটুকু পড়ুন
ক্লান্ত এ সপ্তাহে শুনি, আজ কারো কাজ নাই, বন্ধ কারখানায় তালা, কোথা যাব তবে ভাই? ছুটা বুয়া হয়ে খাটা, সে সুযোগও মেলা ভার, তরুণী দেখিয়া মোরে, কেহ খোলে না যে... ...বাকিটুকু পড়ুন
একটি একটি সামরিক কৌশল। কোনো সামরিক বাহিনী যখন পিছু হটে বা শত্রুর আক্রমণ প্রতিহত করতে চায়, তখন তারা নিজেদেরই ফেলে যাওয়া এলাকার সমস্ত ফসল,... ...বাকিটুকু পড়ুন