somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সাদৃশ্যতায় পিছিয়ে নেই মেয়েরাও.....

২৫ শে নভেম্বর, ২০১৫ রাত ১০:৫০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গত কয়েকদিন আগে পত্রিকায় পড়েছিলাম একটি মেয়ে ২৪ জন প্রেমিককে একসঙ্গে হাজির করেছে। নিশ্চয়ই বিষয়টি মেয়েটির জন্য অনেক গর্বের ছিল। আচ্ছা আপু আপনাকে যদি একটা প্রশ্ন করি যে, আপনি এতগুলো ছেলেকে প্রেমের জালে আটকে আপনার কাছে হাজির করে আপনি কি প্রমাণ করেছেন বা কি প্রমাণ করতে চেয়েছিলেন? তাহলে উত্তর হয়তো একটাই আসবে আপনি আপনার নারীত্ব দেখিয়েছেন। আপনি হয়তো ভেবেছেন আপনাকে সবাই বাহ্বা দিবে অথবা আপনাকে নিয়ে নারী সমাজ গর্ববোধ করবে। আপনি হয়তো মনে করেছেন মেয়েরা কোন অংশে পুরুষদের চেয়ে পিছিয়ে নেই। আপনি হয়তো ভেবেছেন মেয়েরাও পারে। আপনি হয়তো প্রমাণ করতে চেয়েছেন আপনাদের অধিকারও সমান। কিন্তু আপনি ভাবেন নি আপনার এই খবর ছড়িয়ে পড়ার পর পৃথিবীর যে কোন পুরুষ আপনাকে ঘৃণা করবে। আপনি ভাবেননি আপনার জীবন সঙ্গী এই ২৪ জন পুরুষ নয় একজনই হবে। আচ্ছা আপু আমাদের সমাজে কি আপনি কখনো দেখেছেন একজন মহিলার একের অধিক স্বামী থাকতে? না কখনো দেখেননি। তাহলে সে রীতি অনুযায়ী আপনিও একজনকেই স্বামী হিসেবে পাবেন। যদি আপনি স্বামী হিসেবে একজনকেই পান, তাহলে আপনার সমস্ত রুপ-লাবণ্য,সৌন্দর্য ভোগ করার অধিকার তো কেবলমাত্র তারই। আপনার মুক্তঝরা হাসিতে মুগ্ধ হয়ে প্রশংসা করার অধিকারী তো সে-ই। আচ্ছা আপু আপনি তো রাতের পর রাত মন মাতানো কথার ছন্দ ছড়িয়ে বিমুগ্ধ করেছেন ২৪ জন পুরুষকে। কেন আপনি সেই মানুষটাকে ঠকালেন? আপনি হয়তো একটি বারের জন্য হলেও ভাবেন নি কাকে ঠকালেন। আমি বলছি আপনি সেই মানুষটাকেই ঠকালেন যে মানুষটা পৃথিবীতে সবচেয়ে বেশী বিশ্বাস করে আপনাকে আপন করে নিবে। যে মানুষটা সারা জীবন আপনার দুঃখ কষ্টের বোঝা সমান ভাবে ভাগ করে বয়ে চলবে জীবনের শেষ দিনটি পর্যন্ত। আপনি তাকেই ঠকালেন যে আপনার চাওয়া পাওয়া গুলো অনায়াসেই পূরণ করে দিবে। আপু আপনি হয়তো জানেন নি এই ২৪ জনের একেকটি পুরুষ আপনার মতই। এরা কেউ আপনাকে ভালবাসেনি, ভালবেসেছে আপনার চিকন স্বরের কন্ঠকে, ভালবেসেছে আপনার শরীরকে। জানেন না এরা আপনার প্রেমের কাম উম্মাদনায় বিভোর হয়ে বহুবার আপনাকে কাছে পাওয়ার কল্পনা করেছে। আপনিই একবার চিন্তা করে দেখুন আপনার কতটুকু নারীত্ব বিসর্জন দিয়েছেন।
আপু মেয়েরা সৃষ্টিকর্তার সুন্দর একটি সৃষ্টি। পুরুষদের জন্য উপহার। আপনার চলন-বলন, কথা বার্তা, হাসি সবকিছুই সুন্দর। আপনার ২৪ জন পুরুষকে নয়, ২৪ হাজার পুরুষকে প্রেমের জালে আটকাতে পারবেন। এই ক্ষমতা আপনার আছে। জানেন আপু পৃথিবীর প্রত্যেকটা জিনিসই নিজের স্ব-অবস্থান থেকে খুব সুন্দর। কতগুলো জোনাকি পোকাকে যদি আপনি দিনের আলোয় এনে তাদের সৌন্দর্য দেখার চেষ্টা করেন, তাহলে তাকে কতটুকু সুন্দর দেখাবে। আর অন্ধকারে সে আমাদেরকে কতটুকু বিমোহিত করে। ঠিক তেমনি আপনি কেবল মাত্র আপনার অবস্থান থেকেই সুন্দর। আপনাকে মানুষ সুন্দর বলবে, ভালবাসবে আপনার অবস্থানে থাকলেই। এর বাইরে গেলে আপনাকে সবাই ঘৃণা করবে। আমার এই লেখা পড়ার পর হয়তো অনেকের খারাপ লাগতে পারে। তবে এতটুকু অনুরোধ করবো যে, খারাপ লাগার আগে অন্তত একটু ভেবে দেখবেন।
সর্বশেষ এডিট : ২৪ শে মে, ২০১৬ সকাল ১১:৪৮
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৪৪



ধানমন্ডি ৩২ যারা ভেঙেছিল, আর যারা বিচার চাওয়ার পথ বন্ধ করে দিল- তারা কি একই?

ধানমন্ডি ৩২ ভাঙা হয়েছিল- কে দেখেনি, কে জানে না, এটা অস্বীকার করার উপায় নেই।,... ...বাকিটুকু পড়ুন

গরীবের বউ সবার ভাবি

লিখেছেন অপলক , ২১ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:০২



৩৬ জুলাই আন্দোলনের পর অনেক আশায় ছিলাম। আশার গুড়ে বালি। তত্বাবধায়ক সরকারের সময় বাংলাদেশ ব্যাঙ্ক গভর্ণর ড. আহসান এইচ মনসুর বুদ্ধিদীপ্ত প্ররিশ্রম করে ২০২৬ জানুয়ারীতে রিজার্ভে রেখে গেছেন ৩৫... ...বাকিটুকু পড়ুন

মন থেকে যারা আওয়ামী লীগকে ভালোবাসেন এখন তাদেরকে আওয়ামী লীগের প্রয়োজন

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২১ শে আগস্ট, ২০২৬ বিকাল ৩:৪০



ক্ষমতায় গেলে কোন দল যাদেরকে মনে রাখে না ক্ষমতায় গেলে তাদেরকেই তারা সবচেয়ে বেশী মিস করে। সেই নিখাঁদ দল প্রেমিকদেরকে এখন আওয়ামী লীগ খুঁজছে। তারা লগি বৈঠা নিয়ে... ...বাকিটুকু পড়ুন

একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২১ শে আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:৩২


একুশটি বার মৃত্যুর মুখোমুখি: এক অবিনশ্বর সংগ্রামের নাম শেখ হাসিনা
শুধু ২১ আগস্টের সেই ভয়াল গ্রেনেড হামলাই নয- বঙ্গবন্ধুকন্যা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার চেষ্টা হয়েছে ১৯৮৮ সাল থেকে আজ... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট ছিলো আরো একটি ১৫/২১শে আগষ্টের অপচেষ্টা।

লিখেছেন ক্লোন রাফা, ২১ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৫২



২১শে আগস্ট পালন করা অর্থে , আমার কাছে মনে হচ্ছে আবারো জঘন্য কোনো ঘটনার পুনরাবৃত্তি হবে। কারন আমরা ঐ নারকীয় হত্যাকাণ্ডের কোনো বিচার সম্পন্ন করতে পারিনি। আমরা যারা... ...বাকিটুকু পড়ুন

×