somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চেনাজানা

২৫ শে জুলাই, ২০২০ রাত ১১:৩৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ঠিক যেন তোমার মতোই মনে হল।
ভীড়ের মাঝে হারিয়ে গেল। যেন ঘাঁই দিয়ে গেল পুকুরের নিস্তব্ধ জলে।
এলোমেলো হয়ে থাকা বুনো চুলের ঝোপের মাঝে একটা পাঞ্চক্লিপ,
অবাধ্য কিছু পাতাবাহারের বাড়ন্ত উশৃংখলতাকে বেঁধে রেখেছে।
বাউলের মতো লাল ওড়নাটা পেছন থেকে সামনের দিকে ঝোলানো।
ভুল দেখলাম? হারিয়ে গেল কোথায়?
ফ্ল্যাট স্যান্ডেল সাথে দু চার দিনের ময়লা পাজামায় কাঁদার ছিটে,
শুকিয়ে গেছে দুদিন আগেই। তার খবর হয়নি।
সেই বেখেয়ালি মেয়েটিই নাকি?
টিউশনির টাকা না পেয়ে না পেয়ে বিস্কুট খেয়ে দিন কাটানো
জড়াজির্ণ মফস্যলের মেয়েটি?
হলের উদ্বৃত্ত খাবার বাঁচিয়ে বাটিতে করে নিয়ে মাইলের পর মাইল হেঁটে
ছাত্র পড়াতে যাওয়া? ফেরার পথে কোনো বেঞ্চে বসে খাওয়া মেয়েটি না?
যার সাথে একদা আমার সখ্যতা করে প্রেম প্রেম ছিল?
কোনদিকে হেঁটে গেল?
সেই মেয়েটিই কি তুমি না?
যার প্রত্যহ রুমে ফিরে সবার অলক্ষ্যে ছিঁড়ে যেতে থাকা স্যাণ্ডেলে
আঁঠা লাগিয়ে নতুন জীবনিশক্তি দিত?
আমার সাথে প্রেম করতে গিয়ে নারী হতে চেয়েছিল যে?
দু চারটে হিসাবের কাপড় চোপড়েও যার বড় শখ করে
সেজে আসার জন্য কত দ্বন্দ, টানা পোড়েন।
রুমমেটের থেকে ধার করে নেয়া স্নো, পাউডার- কিংবা আঙ্গুলে করে
একটু লিস্পটিক ধার নেয়া। তোমার ঠোঁটে ঘষা লিপস্টিক কেউ মুখে না ঘষার ভয়।
কত আরম্বরের অনারম্বরে আমার সামনে তোমার প্রত্যহ টিউশনি যাবার পথে
সূর্যের মত লাজুক হাসি নিয়ে প্রকট হওয়া।
আমি মেয়েটির নাম ভুলে গেছি? তোমার নাম?
আচ্ছা তোমার গায়ে হাত দিয়ে ফেলার কথাটা কি আজও মনে রেখেছো?
আমি নিতান্তই পুরুষ ছিলাম।
তুমি শরীর ছিলে আমার কাছে। নারীর শরীর।
তোমার ধার করা লিপস্টিকের মানচিত্রে আমার দুর্বৃত্তের প্রকাশ-
আজও পীড়া দেয়।
আমি সন্ন্যাসী হইনি।
তোমার নারী হতে চাওয়ার আহুতির কাছে সবকিছু খুইয়ে
মানুষ হয়ে গেছি। অথচ তোমার কাঁচা ভালবাসা হারিয়ে গেছে
এই ভীড়ের মাঝে কোথাও।
মেয়েটা কোথায় হারিয়ে গেল? ভুল দেখিনি তো?
আচ্ছা সেদিন এলোচুলে কান্না চেপে শহুরে রাস্তার পথে যখন ছুটে গিয়েছিলে-
এবস্ট্রাক্ট একটা চিত্রকর্মের মতো সমস্ত দৃশ্যটা আমার মাঝে যেমন গেঁথে আছে
আজীবন। তোমারও কি তাই?
নাকি তুমি নারী হতে গিয়ে শিখে ফেলেছো
সবার নারী হতে নেই?সব মেয়ের “মেয়ে” হওয়া হয় না?
আমি তো দেখলাম তুমি সূর্য হয়ে গেছ, আগের চাইতেও দ্যুতিময়।
তেজস্বী কোনো রাজপথের ছুটন্ত স্লোগান, ভীড়ের মাঝে হারিয়ে যাওয়া
সেই বুনো চুলের মেয়েটি কি আমার পরিচিত তুমি?
নাকি অ'সভ্যতার দেয়ালের একটা “পোঁড়াকীর্তি?”
সর্বশেষ এডিট : ২৫ শে জুলাই, ২০২০ রাত ১১:৩৫
৬টি মন্তব্য ৪টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইরানকে হারানো পসিবল না

লিখেছেন লিংকন বাবু০০৭, ০৩ রা মার্চ, ২০২৬ বিকাল ৪:৫০

সবাই বলতাছে
-ইরানের কাছে কত মিসাইল বা ক্ষেপণাস্ত্র আছে??
-ইরান কত দিন যুদ্ধ চালাতে পরাবে??
- কে আগে টায়ার্ড হবে???
ট্যাকা কম, অর্থনীতি ভাঙ্গা, মিত্র দেশ নাই, চিকিৎসা নাই...
but..

মিসাইল বা ক্ষেপণাস্ত্র ঠেকানোর ইন্টারসেপ্টর... ...বাকিটুকু পড়ুন

ইরান যুদ্ধ

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৩ রা মার্চ, ২০২৬ বিকাল ৫:০৬



ইরানের মাটি পানি ও আবহাওয়া কৃষি উৎপাদনের জন্য খুবই অনুকূল পরিবেশ। বাংলাদেশের তুলনায় ইরানের সমতল ভূমি কম তারপরও ইরানে গম উচ্চ ফলন হয়। ভোজ্য তৈল জাত শষ্য উচ্চ ফলন... ...বাকিটুকু পড়ুন

ধোলাই-৭১

লিখেছেন মায়াস্পর্শ, ০৩ রা মার্চ, ২০২৬ বিকাল ৫:২২



মধ্যপ্রাচ্যে আছি। দেশে ফেরার টিকেট কাটা ছিল ২ তারিখে। এর মধ্যেই শুরু হয়ে গেলো যুদ্ধের দামামা।আমি আরবি বুঝিনা। এয়ারপোর্টে কাউকে ইংরেজিতে কিছু জিজ্ঞেস করলে বলে ''খালাস খালাস'' মাফি মাফি।... ...বাকিটুকু পড়ুন

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে জিহাদের ডাক দিলে কাজ হবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৩ রা মার্চ, ২০২৬ রাত ১০:১৩


সম্প্রতি শিয়া ধর্মীয় নেতা আয়াতুল্লাহ কামাল আল-হাইদারির পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে 'জিহাদের' ডাক দেওয়া হয়েছে। ইরানের সার্বভৌমত্ব ও ধর্মীয় কর্তৃত্ব রক্ষার দোহাই দিয়ে এই আহ্বান জানানো হলেও,... ...বাকিটুকু পড়ুন

হা হা রিয়্যাক্ট না করে কেউ যাবেন না

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই লোকটা বছরের পর বছর ধরে প্রকাশ্যে আমেরিকা ও ইসরাইলের ধ্বংস চেয়ে আসছে, তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করার মত ভয়ঙ্কর হুমকি দিয়ে আসছে; অথচ যুদ্ধ শুরুর... ...বাকিটুকু পড়ুন

×