somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আত্মপ্রকাশ

২৭ শে জুলাই, ২০২০ রাত ১০:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

গ্রহণের পূর্বেই যেন গ্রহণ লেগেছিল। সম্পর্কটায়। অভ্যাসে।
খুব খুঁটি নাটিও যেন আতস কাঁচের নিচে এসে এসেম্বলিতে দাঁড়িয়েছিল।
আমরা অভিমান করতাম, রাগ করতাম, ঝগড়া করতাম।
তারপর আবার ভালবাসতাম।
আকণ্ঠ ভালবাসায় দম আটকে যাওয়ার অবস্থাও ছিল দৈনন্দিন
খুচরা কথা কাটাকাটিতে।
ঠিক যেন প্রতিটা বিষয় আমার মতোই, তোমার মতোই-
হতেই যদি না পারে, ওয়ান ইলাভেনের চেয়েও বড় কোনো
আন্তর্জাতিক সংবাদ হয়ে যাবে সম্পর্কের সবকিছু।
ব্রেকিং নিউজে চলে আসবে, সব কটা পোর্টালে, জঞ্জালে-
ছাপা হবে- ভুল করে তোমার ব্রাশটায় দাঁত মেজে ফেলেছিলাম!
অথবা সারাঘরময় ছড়িয়ে থাকা তোমার চুলের শবদেহ নিয়ে
বিব্রত মুখে বলে ফেলেছিলাম, “এই ঘর কুন্তলপুর না করে ছাড়বে না?”
অথবা আমার ভীষণ অপছন্দের মুরগী রান্না করায়
এবং একটাও অপশনাল তরকারি না রাখায় আমার অনুযোগ?
বিছানাটার কতখানি তোমার? কোন ভূখন্ড পর্যন্ত আমার সীমারেখা-
এ নিয়ে এক বেলা কথা বন্ধ থাকবে।
অফিসের মহিলা কলিগ কেন অফ টাইমে ফোন দেবে-
হাজারটা কৈফিয়ত! নয়তো না খেয়ে ঘুমিয়ে যাওয়া!
ডাক্তারের কাছে নিয়ে যেতে ভুলে যাওয়ার মতো ৩০২ ধারার বিশাল অপরাধ।
কত অহরহই না আমাদের বিচ্ছেদ হয়।
সকালে। দুপুরে। সন্ধায়। রাতে।
আমরা একজন বৃষ্টি ভালবাসি।
একজন রোদ। মিষ্টি রোদ।
তাকে গ্রহণ করেছিলাম পৃথিবীর ক্যালেন্ডার যখন ফুরিয়া যাচ্ছে,
সূর্য গ্রহণের মতোই গ্রহণ লেগেছিল। কেন লিখে পড়ে দেয়া এই জীবন থেকে
তোমাকে সময় দেয়া হচ্ছে- কারণ দর্শিয়ে উত্তর চেয়েছিলে।
আমি সে উত্তর না দিয়ে কলিগের ফোন কলে ব্যস্ত হয়ে গিয়েছি।
আমাদের শান্তিচুক্তির দলিলগুলো জড়ো করে থান ইট সাইজের
একটা খসড়া চুক্তিনামা-ফালনামা তৈরি করা সম্ভব।
এতসবের মাঝ দিয়েও দুম করে যেদিন নার্স এসে হুমকি দিয়ে গেল
“কাণ্ড ঘটিয়ে কই থাকেন আপনারা পুরুষ মানুষগুলো?”
আমি তো গভীর অন্ধকার কূয়ায় পড়ে গিয়েছিলাম।
হায়! শেষে আমার সব শান্তিচুক্তির বিষয়ে কি সমস্ত জগত জেনে গেছে?
আমি তোমার চোখেমুখে অভিমান করে দেড় দিন না খেয়ে থাকার ক্লান্তি দেখেছি।
সেই ক্লান্তি ছাপিয়ে বড় বড় চোখে বললে,
“বিছানাটা বেশি ছোট হয়ে যাবে! দোলনা রাখা যাবে না।”
আমি সূর্য গ্রহণ থেকে রৌদ্রলোকে বেরিয়ে এলাম সহসা।
বোকার মতো মাথায় হাত বুলিয়ে বললাম,
“তোমার সঙ্গে এতকাল যখন এডজাস্ট করেছি। এটাও পারব!”
রূপকথার কোনো পৃষ্ঠায় আছি যেন। পাতা উল্টাতে ভুলে গেছি।
ফিনাইলের কড়া গন্ধ, টাইলসের ফ্লোরে খট খট জুতার আওয়াজ
এত মাঝে সহসা চমকে ওঠা আমি। এত ভালবাসা বাসী কবে ছিল আমাদের?
নাকি যুদ্ধ, সন্ধিচুক্তির মাঝের কোনো এক দ্বিপাক্ষিয় বৈঠকের
ডেজার্ট উৎসবের আমাদের পা হড়কানো?
শত্রুটাকে নিয়ে বাহিরে বেরিয়ে এসে রিক্সা? ন-না না! ইয়েলো ক্যাব।
“সেকি! তুমি ঠিক আছো তো?” তোমার চোখে প্রকাশ্য স্বংশয় দেখা দিল।
আমি ইতস্তত জড় পদার্থের মতো নিষ্প্রভ।
বৃষ্টি আচমকা হলে মানুষ অবাক হয়। আনন্দিত হয়।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২০ রাত ১০:১৪
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হা হা রিয়্যাক্ট না করে কেউ যাবেন না

লিখেছেন জ্যাক স্মিথ, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ১২:২৪



এই লোকটা বছরের পর বছর ধরে প্রকাশ্যে আমেরিকা ও ইসরাইলের ধ্বংস চেয়ে আসছে, তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই হত্যা করার মত ভয়ঙ্কর হুমকি দিয়ে আসছে; অথচ যুদ্ধ শুরুর... ...বাকিটুকু পড়ুন

একা হতে দুহু. দুহু থেকে বহু : যুদ্ধ আর ধংসও সৃষ্টির চিরন্তন লীলা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা মার্চ, ২০২৬ সকাল ৯:৫১


বিধাতার পরে দুহাত তুলে
জানাই শুকরিয়া কারণ
অসীম শূন্যতার ভেতরেও
তিনি শুনেছিলেন প্রতিধ্বনি
নিজ সত্তারই গভীর আহ্বান।

তাই তিনি সৃজিলেন দুহু
আলো আর অন্ধকার
দিন আর রজনী
আকাশ আর ধরণী
প্রেম আর প্রত্যাশা।
একটি হৃদয় থেকে আরেকটি... ...বাকিটুকু পড়ুন

আমি এখন ইরান নিয়ে ভাবছি না

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ০৪ ঠা মার্চ, ২০২৬ সকাল ১১:১৮



সূরাঃ ৪৮ ফাতহ, ২৯ নং আয়াতের অনুবাদ-
২৯। মোহাম্মাদ আল্লাহর রাসুল; তাঁর সহচরগণ কাফিরদের প্রতি কঠোর এবং নিজেদের মধ্যে পরস্পরের প্রতি সহানুভূতিশীল; আল্লাহর অনুগ্রহ ও সন্তুষ্টি কামনায় তুমি... ...বাকিটুকু পড়ুন

“সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে” (দিনলিপি, ছবিব্লগ)

লিখেছেন খায়রুল আহসান, ০৪ ঠা মার্চ, ২০২৬ বিকাল ৪:৩৫


রোদের মাঝে একাকী দাঁড়িয়ে....
ঢাকা
২৮ ফেব্রুয়ারি ২০২৬, বেলা ১২৩৩

"সূয্যি মামা জাগার আগে উঠবো আমি জেগে" -- নিজ শিশুর মুখে একথা শুনে মানব শিশুর মায়েরা সাধারণতঃ কপট রাগত স্বরে এমন প্রতিক্রিয়া... ...বাকিটুকু পড়ুন

রাশিয়াকে ড্রোন দিয়ে ইরান নিজে কি পেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা মার্চ, ২০২৬ রাত ৮:৩৫


ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার পর থেকে একটা প্রশ্ন ঘুরেফিরে এসেছে — রাশিয়াকে ড্রোন দিয়ে ইরান আসলে কী পেল? ইরানের Shahed-136 ড্রোন ইউক্রেনের বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করেছে, সাধারণ মানুষের ঘরবাড়ি... ...বাকিটুকু পড়ুন

×